1. [email protected] : admin :
  2. [email protected] : banglar kagoj : banglar kagoj
মঙ্গলবার, ০৭ জুলাই ২০২৬, ০২:৫৫ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
সব সরকারি হাসপাতালে ৩১ ডিসেম্বর পর্যন্ত ডেঙ্গু পরীক্ষা ফ্রি সেনাবাহিনীর গ্রীষ্মকালীন মহড়ায় আকস্মিক পরিদর্শনে প্রধানমন্ত্রী খামেনির শেষ শ্রদ্ধা নিবেদন অনুষ্ঠানে খাবার বিতরণ করছেন নাসীরুদ্দীন পাটওয়ারী অক্টোবর থেকে স্থানীয় সরকার নির্বাচন শুরু: তথ্য উপদেষ্টা মৃত্যুর পর মরদেহ এফডিসিতে না নেওয়ার অনুরোধ রোজিনার যুক্তরাষ্ট্রকে বিধ্বস্ত করে কোয়ার্টার ফাইনালে বেলজিয়াম বিশ্বকাপ ইতিহাসে অনন্য রেকর্ড গড়লো স্পেন সাভারে এনসিপির সমাবেশে ককটেল বিস্ফোরণ, আহত কয়েকজন বাল্যবিবাহ প্রতিরোধে শেরপুরে নারী ফুটবলারদের বাইসাইকেল প্রদান মাদ্রাসাগুলোতে স্কুলের তুলনায় অনেক ভালো লেখাপড়া হয়: মুক্তিযুদ্ধ বিষয়কমন্ত্রী

রাষ্ট্রপতি নির্বাচন নিয়ে স্পিকার-সিইসি বৈঠক মঙ্গলবার

  • আপডেট টাইম :: সোমবার, ২৩ জানুয়ারী, ২০২৩

বাংলার কাগজ ডেস্ক : পরবর্তী রাষ্ট্রপতি নির্বাচন নিয়ে প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কাজী হাবিবুল আউয়ালের সঙ্গে বৈঠকে বসছেন জাতীয় সংসদের স্পিকার ড. শিরিন শারমিন চৌধুরী। আগামীকাল মঙ্গলবার (২৪ জানুয়ারি) এ বৈঠক হবে।

সোমবার (২৩ জানুয়ারি) নির্বাচন কমিশনের সচিব মো. জাহাংগীর আলম সাংবাদিকদের এ তথ্য জানিয়েছেন।

তিনি বলেছেন, রাষ্ট্রপতি নির্বাচনের জন্য আমরা সংসদ সচিবালয়ের কাছে বৈঠকের সময় চেয়েছিলাম। মঙ্গলবার দুপুর ২টায় বৈঠকটি হবে।

এর আগে নির্বাচন কমিশনার মো. আনিছুর রহমান সাংবাদিকদের বলেন, স্পিকারের সঙ্গে বৈঠকে রাষ্ট্রপতি নির্বাচনের সবকিছু নির্ধারণ হবে। ১ ফেব্রুয়ারি ছয় আসনে উপ-নির্বাচনের পর ভোটার তালিকা করা হবে।

সংবিধান অনুযায়ী, রাষ্ট্রপতি কার্যভার গ্রহণের তারিখ থেকে পরবর্তী পাঁচ বছর তার পদে অধিষ্ঠিত থাকতে পারেন। বর্তমান রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ ২০১৮ সালের ২৪ এপ্রিল কার্যভার গ্রহণ করেন। সে মোতাবেক তার দায়িত্বের পাঁচ বছর মেয়াদ শেষ হচ্ছে আগামী ২৩ এপ্রিল।

এদিকে, রাষ্ট্রপতির মেয়াদ শেষ হওয়ার কারণে পদটি শূন্য হলে মেয়াদ শেষ হওয়ার পূর্ববর্তী ৯০ থেকে ৬০ দিনের মধ্যে নির্বাচন করার বিধান আছে।

সংবিধানের এসব বিধানের আলোকে পরবর্তী রাষ্ট্রপতি নির্বাচনের সময় গণনা শুরু হবে আগামী ২৪ জানুয়ারি। ভোট গ্রহণ করতে হবে ২৩ ফেব্রুয়ারির মধ্যে।

২০১৮ সালের ২৫ জানুয়ারি সর্বশেষ এ নির্বাচনের তফসিল ঘোষণা করা হয়েছিল। মনোনয়নপত্র দাখিলের শেষ সময় ছিল ৫ ফেব্রুয়ারি। মনোনয়নপত্র বাছাই করা হয় ৭ ফেব্রুয়ারি। প্রার্থিতা প্রত্যাহারের সময় ছিল ১০ ফেব্রুয়ারি। ভোট গ্রহণের সময় রাখা হয়েছি ১৮ ফেব্রুয়ারি। সে সময় ২২ দিনের মধ্যে পুরো কার্যক্রম সম্পন্ন করার সিদ্ধান্ত নিয়েছিল নির্বাচন কমিশন। তবে, সে সময় বর্তমান রাষ্ট্রপতি একক প্রার্থী থাকায় বিনাপ্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছিলেন।

সাবেক রাষ্ট্রপতি মো. জিল্লুর রহমান সিঙ্গাপুরে চিকিৎসাধীন থাকাকালে ২০১৩ সালের ১৪ মার্চ থেকে মো. আবদুল হামিদ ভারপ্রাপ্ত রাষ্ট্রপতির দায়িত্ব পালন করেন। ওই বছর ২০ মার্চ রাষ্ট্রপতি জিল্লুর রহমান মৃত্যুবরণ করলে মো. আবদুল হামিদ সেদিন থেকে অস্থায়ী রাষ্ট্রপতির দায়িত্ব পালন করেন। পরবর্তীতে ২২ এপ্রিল তিনি বিনাপ্রতিদ্বন্দ্বিতায় রাষ্ট্রপতি নির্বাচিত হন এবং ২৪ এপ্রিল বাংলাদেশের ২০তম রাষ্ট্রপতি হিসেবে শপথ গ্রহণ করেন।

এর পর মো. আবদুল হামিদ ২০১৮ সালের ৭ ফেব্রুয়ারি ধারাবাহিকভাবে দ্বিতীয় মেয়াদে বিনাপ্রতিদ্বন্দ্বিতায় রাষ্ট্রপতি নির্বাচিত হন এবং ওই বছর ২৪ এপ্রিল ২১তম রাষ্ট্রপতি হিসেবে শপথ গ্রহণ করেন। সংবিধান অনুযায়ী, দুই মেয়াদে রাষ্ট্রপতি পদে অধিষ্ঠিত হওয়ায় তিনি আর এ পদে প্রার্থী হতে পারবেন না।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2011-2020 BanglarKagoj.Net
Theme Developed By ThemesBazar.Com