1. [email protected] : admin :
  2. [email protected] : banglar kagoj : banglar kagoj
শনিবার, ১১ জুলাই ২০২৬, ১১:২৪ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
তরুণরাই দেশের ভবিষ্যৎ ও প্রধান চালিকাশক্তি : রাষ্ট্রপতি বিশ্বকাপ থেকে ব্রাজিলের বিদায়ে ক্ষমা চাইলেন ভিনিসিয়ুস ট্রেনে যাত্রীবেশে করতেন ছিনতাই, অবশেষে ১১ নারী সদস্য গ্রেপ্তার ১২ জেলায় বন্যার শঙ্কা, ভারী বৃষ্টিপাত মঙ্গলবার পর্যন্ত উত্তর–পূর্বাঞ্চলে বন্যা পরিস্থিতি আরও অবনতির শঙ্কা ১৫ জুলাই পর্যন্ত বান্দরবানের সব পর্যটনকেন্দ্র বন্ধ ঘোষণা সরকারের বদনাম হয় এমন সুবিধা নেতাকর্মীরা পাবেন না: আইনমন্ত্রী মাদক ব্যবসা নিয়ে দ্বন্দ্ব, বাড়িতে উঠে কোপানো হলো নারীসহ ৬ জনকে দেশে ফিরে রাজকীয় সংবর্ধনা পেলেন মিশরের ফুটবলাররা পাঁচ দিনের বন্যার পর পানি নামতে শুরু, তবু ভোগান্তির শেষ নেই

আওয়ামী লীগের সময় শেষ হয়ে আসছে: ফখরুল

  • আপডেট টাইম :: সোমবার, ৩০ জানুয়ারী, ২০২৩

ঢাকা: বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ওবায়দুল কাদেরের বক্তব্যের সমালোচনা করে বলেছেন, ওনাদের (আওয়ামী লীগ) সময় শেষ হয়ে আসছে। তাই ওবায়দুল কাদের প্রলাপ বকছেন। তারা মিথ্যার ওপর টিকে আছে।

সোমবার (৩০ জানুয়ারি) সন্ধ্যায় বিএনপির চেয়ারপারসনের গুলশান কার্যালয়ে সাংবাদিকদের উদ্দেশ্যে তিনি এসব কথা বলেন। জাতীয়তাবাদী সমমনা জোটের সঙ্গে বিএনপির লিয়াজোঁ কমিটির বৈঠক শেষে তিনি সংক্ষিপ্ত ব্রিফিং করেন। বিকেল সাড়ে ৪টায় শুরু হয়ে বৈঠকটি প্রায় দেড়ঘণ্টা স্থায়ী হয়।

বৈঠক শেষে বিএনপি মহাসচিব বলেন, এ বৈঠকটি আমাদের রুটিন মাফিক। বৈঠকে আগামীদিনের কর্মসূচি ও যুগপৎ আন্দোলন আরও কীভাবে জোরদার করা যায় সে বিষয়ে আলোচনা হয়।

ন্যাশনাল পিপলস পার্টি (এনপিপি) চেয়ারম্যান ফরিদুজ্জামান ফরহাদ বলেন, ক্ষমতাসীন একনায়কতন্ত্র সরকারের পতন ঘটানোর জন্য বিভিন্ন কর্মসূচি নিয়ে আমরা আলোচনা করেছি এবং এ আন্দোলনে জনগণকে সম্পৃক্ত করতে বিভিন্ন কর্মকৌশল নিয়ে আলোকপাত হয়েছে।

বিএনপি মহাসচিব ছাড়াও বৈঠকে লিয়াজোঁ কমিটির সদস্য স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান, ভাইস-চেয়ারম্যান মোহাম্মদ শাহজাহান ও আব্দুল আউয়াল মিন্টু উপস্থিত ছিলেন।

জাতীয়তাবাদী সমমনা জোটের প্রধান সমন্বয়ক এনপিপি চেয়ারম্যান ফরিদুজ্জামান ফরহাদের নেতৃত্ব আরও উপস্থিত ছিলেন জাগপা সভাপতি খন্দকার লুৎফর রহমান, বিকল্প ধারা বাংলাদেশের নুরুল আমিন বেপারি, গণদল চেয়ারম্যান এ টি এম গোলাম মওলা চৌধুরী, বাংলাদেশ সাম্যবাদী দল সাধারণ সম্পাদক সৈয়দ নুরুল ইসলাম, ন্যাপ ভাসানী চেয়ারম্যান আজহারুল ইসলাম, বাংলাদেশ মুসলিম লীগ সাধারণ সম্পাদক নাসিম খান, বাংলাদেশ ন্যাপ চেয়ারম্যান এম এন শাওন সাদেকী ও বাংলাদেশ মাইনরিটি জনতা পার্টি সভাপতি সুকৃতি কুমার মন্ডল।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2011-2020 BanglarKagoj.Net
Theme Developed By ThemesBazar.Com