1. admin@banglarkagoj.net : admin :
  2. monirsherpur1981@gmail.com : banglar kagoj : banglar kagoj
বুধবার, ০৭ অক্টোবর ২০২৬, ০৫:৩৫ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
শেরপুরে সরকারী চিকিৎসকের বিরুদ্ধে বেসকারী হাসপাতাল দখলের অভিযোগ অনুমতি ছাড়া চট্টগ্রাম বন্দরে ছবি-ভিডিও ধারণ ও প্রচারে নিষেধাজ্ঞা প্রেমিকের ভাড়া বাসায় প্রেমিকার মৃ’ত্যুর ঘটনায় মামলা দায়ের যৌতুক নিয়ে বিয়ে, গর্ভের দুই সন্তান নষ্টের পর স্ত্রীকে তালাকের অভিযোগ নকলায় বিভিন্ন প্রজাতির পোনামাছ অবমুক্ত শ্রীবরদীর জানকিখিলায় ভোটকেন্দ্র পুনর্বহালের দাবিতে মানববন্ধন পুলিশের নতুন মুখপাত্র কামারুম মুনিরা তত্ত্বাবধায়ক সরকারব্যবস্থা পরিবর্তনে সংবিধানে ফিরছে গণভোটের বিধান ফেসবুকে মাদকের বিরুদ্ধে প্রতিবাদ, যুবককে তুলে নিয়ে চোখ নষ্টের অভিযোগ জামদানিতে মায়াবতী পূর্ণিমা, রূপে আছে নেশা, চোখে ছলনা

পাক-ভারত সীমান্তে গোলাগুলি, নিহত ৩

  • আপডেট টাইম :: শুক্রবার, ২৭ ডিসেম্বর, ২০১৯

আন্তর্জাতিক ডেস্ক : কাশ্মীর সীমান্তে পাকিস্তান ও ভারতের মধ্যে গুলি বিনিময়ের ঘটনা ঘটেছে। এ ঘটনায় দুই পাকিস্তানি সেনা ও এক ভারতীয় সেনা নিহত হয়েছে। বৃহস্পতিবার দুই দেশের কর্মকর্তারা এ  তথ্য জানিয়েছেন।

এক বিবৃতিতে পাকিস্তান সেনাবাহিনী জানিয়েছে, বুধবার দিউয়া এলাকায়  ভারতীয় বাহিনী হামলা চালায়। এতে দুই পাক সেনা নিহত হয়। এর জবাবে গুলি ছোড়ে পাকিস্তান। সীমান্তের হাজি পির এলাকায়ও দুই দেশের সেনাদের মধ্যে গুলি বিনিময়ের ঘটনা ঘটেছে। একে ‘বিনা প্ররোচনায় যুদ্ধবিরতি লঙ্ঘন’ বলে আখ্যা দিয়েছে পাকিস্তান সেনাবাহিনী।

অপরদিকে ভারতীয় সেনাবাহিনীর মুখপাত্র কর্নেল রাজেশ কালিয়া জানান, বুধবার রামপুর এলাকায় তাদের অবস্থান লক্ষ্য করে গুলি করে পাকিস্তানি সেনাবাহিনী। এর জবাবে গুলি ছোড়ে ভারতীয় বাহিনী।

পাকিস্তানের পররাষ্ট্রমন্ত্রী শাহ মাহমুদ কুরেশি এই যুদ্ধবিরতি লঙ্ঘনের নিন্দা জানিয়েছেন। ভারতীয় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি আঞ্চলিক শান্তি ভঙ্গের অজুহাত খুঁজছেন বলে দাবি করেন তিনি।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2011-2020 BanglarKagoj.Net
Theme Developed By ThemesBazar.Com