1. admin@banglarkagoj.net : admin :
  2. monirsherpur1981@gmail.com : banglar kagoj : banglar kagoj
রবিবার, ০৪ অক্টোবর ২০২৬, ১০:১৮ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
অটোগ্যাসেরও দাম বাড়াল বিইআরসি বাংলাদেশ ও যুক্তরাজ্যের বন্ধুত্বপূর্ণ সম্পর্ক আরও এগিয়ে নেওয়ার প্রত্যয় দাওয়াত না পেয়ে খেপলেন মাতবর, ক্লাসে যাওয়া বন্ধ গ্রামের ৩০ শিক্ষার্থীর ১২ কেজি এলপিজি সিলিন্ডারের দাম বাড়ল ২৫২ টাকা শ্বশুরবাড়িতে জুসের সঙ্গে বিষ খাইয়ে স্বামী হত্যার অভিযোগ, একমাস পেরোলেও তদন্তে অগ্রগতি নেই নালিতাবাড়ী সীমান্তে ৪৭ বোতল ভারতীয় মদসহ যুবক আটক দেশে ডেঙ্গু ও হামে একদিনে ১৪ জনের মৃত্যু গাজীপুরে মেট্রিক্স গার্মেন্টসে আগুন, ৬৯ জনকে জীবিত উদ্ধার নকলা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে এমপি ফাহিম চৌধুরীর আকস্মিক পরিদর্শন ১ দিনের রিমান্ডে মেজর (অব.) আখতারুজ্জামান

হুথিদের ওপর ইয়েমেনি সেনাবাহিনীর ব্যাপক হামলা

  • আপডেট টাইম :: শনিবার, ৩ অক্টোবর, ২০২৬

আন্তর্জাতিক ডেস্ক : ইয়েমেনের তাইজ প্রদেশের বিভিন্ন এলাকায় হুথিদের অবস্থান লক্ষ্য করে ৭১টি হামলা চালানোর দাবি করেছে দেশটির সশস্ত্র বাহিনী। এসব হামলাকে নির্ভুল হিসেবে বর্ণনা করেছে তারা। কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরা শনিবার এ খবর জানিয়েছে।

সামরিক বাহিনীর মুখপাত্র জানান, হুথিদের সমাবেশ, অতিরিক্ত সৈন্য ও সামরিক রসদ মোতায়েনের স্থানগুলোকে লক্ষ্য করে ৭১টি হামলা হামলা চালানো হয়।

তাইজের আল-আকরুদ, সামিয়া, আল-আহকুম, আল-আকবুশ, জাবাল রাসিন, জাবাল জারদাদ, বানি ওমর, বানি বাকারি, আল-কাওয়িশ ও আল-আথাওয়ির এলাকায় হামলাগুলো চালানো হয়েছে বলে জানান তিনি।

ইয়েমেনি সেনাবাহিনীর দাবি, হামলায় হুথিদের বেশ কয়েকটি পরিবহন ও সহায়ক যানবাহন ধ্বংস হয়েছে। এতে গোষ্ঠীটির বেশ কয়েকজন যোদ্ধা হতাহত হয়েছে এবং তাদের লড়াই চালিয়ে যাওয়ার সক্ষমতা ব্যাহত হয়েছে। সেনাবাহিনী জানিয়েছে, তাইজে হুথিদের বিরুদ্ধে তাদের অভিযান অব্যাহত থাকবে।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2011-2020 BanglarKagoj.Net
Theme Developed By ThemesBazar.Com