1. admin@banglarkagoj.net : admin :
  2. monirsherpur1981@gmail.com : banglar kagoj : banglar kagoj
বুধবার, ০৭ অক্টোবর ২০২৬, ০২:৩৯ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
শেরপুরে সরকারী চিকিৎসকের বিরুদ্ধে বেসকারী হাসপাতাল দখলের অভিযোগ অনুমতি ছাড়া চট্টগ্রাম বন্দরে ছবি-ভিডিও ধারণ ও প্রচারে নিষেধাজ্ঞা প্রেমিকের ভাড়া বাসায় প্রেমিকার মৃ’ত্যুর ঘটনায় মামলা দায়ের যৌতুক নিয়ে বিয়ে, গর্ভের দুই সন্তান নষ্টের পর স্ত্রীকে তালাকের অভিযোগ নকলায় বিভিন্ন প্রজাতির পোনামাছ অবমুক্ত শ্রীবরদীর জানকিখিলায় ভোটকেন্দ্র পুনর্বহালের দাবিতে মানববন্ধন পুলিশের নতুন মুখপাত্র কামারুম মুনিরা তত্ত্বাবধায়ক সরকারব্যবস্থা পরিবর্তনে সংবিধানে ফিরছে গণভোটের বিধান ফেসবুকে মাদকের বিরুদ্ধে প্রতিবাদ, যুবককে তুলে নিয়ে চোখ নষ্টের অভিযোগ জামদানিতে মায়াবতী পূর্ণিমা, রূপে আছে নেশা, চোখে ছলনা

সিইসির পদত্যাগের দাবিতে দিল্লিতে বিক্ষোভ, ব্যারিকেডে উঠলেন রাহুল

  • আপডেট টাইম :: মঙ্গলবার, ৬ অক্টোবর, ২০২৬

আন্তর্জাতিক ডেস্ক: ভারতের প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) জ্ঞানেশ কুমারের পদত্যাগের দাবিতে দিল্লিতে বড় ধরনের বিক্ষোভ করেছে বিরোধী জোট ইন্ডিয়া। মঙ্গলবার (০৬ অক্টোবর) সংসদ ভবনের মকর দ্বার থেকে নির্বাচন কমিশনের সদর দপ্তর নির্বাচন সদনের দিকে মিছিল শুরু করেন জোটের সংসদ সদস্যরা।

মিছিলের সামনে থাকা কংগ্রেস নেতা রাহুল গান্ধীকে পুলিশ একাধিক ব্যারিকেড দিয়ে আটকে দেয়। একপর্যায়ে তিনি একটি ব্যারিকেডের ওপর উঠে জাতীয় পতাকা নাড়েন। এ সময় বিক্ষোভকারীরা তার পক্ষে স্লোগান দেন।

রাহুল গান্ধী ও তার বোন কংগ্রেসের এমপি প্রিয়াঙ্কা গান্ধী ভাদ্রাকে পরে আটক করে পুলিশ। তাদের একটি পুলিশ বাসে তোলা হয়। তবে কিছু সময় পর তারা বাস থেকে বের হয়ে আবার নির্বাচন কমিশনের কার্যালয়ের দিকে এগিয়ে যান।

সিইসির পদত্যাগের দাবিতে দিল্লিতে বিক্ষোভ, ব্যারিকেডে উঠলেন রাহুল

১ নভেম্বর দিল্লির রামলীলা ময়দানে বড় সমাবেশ করার কথা রয়েছে। এরপর ২৫ ও ২৬ নভেম্বর দিল্লির আশপাশের বিভিন্ন এলাকা থেকে ছয়টি আলাদা মিছিল বের করা হবে। ‘চলো দিল্লি’ কর্মসূচির এসব মিছিল ২৬ নভেম্বর ভারতের সংবিধান দিবসে দিল্লিতে এসে মিলিত হওয়ার কথা।

কংগ্রেস জানিয়েছে, সংসদের শীতকালীন অধিবেশনেও নির্বাচন কমিশনকে ঘিরে অভিযোগ তুলে ধরা হবে। দলটি প্রধান নির্বাচন কমিশনারের বিরুদ্ধে অভিশংসন প্রস্তাব আনার পরিকল্পনাও করছে।

এদিকে নির্বাচন কমিশনকে ঘিরে একটি মামলার শুনানি চলছে ভারতের সুপ্রিম কোর্টে। আদালত প্রধান নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমার ও নির্বাচন কমিশনকে নোটিশ দিয়েছেন। তবে তাৎক্ষণিকভাবে জ্ঞানেশ কুমারের বিরুদ্ধে কোনো ব্যবস্থা নিতে রাজি হয়নি আদালত। মামলাটির পরবর্তী শুনানি চলবে।

সূত্র: এনডিটিভি

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2011-2020 BanglarKagoj.Net
Theme Developed By ThemesBazar.Com