1. [email protected] : admin :
  2. [email protected] : banglar kagoj : banglar kagoj
বুধবার, ১৯ অগাস্ট ২০২৬, ০৮:১৫ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
তিন বছর পর ভ্যান চালক হত্যার রহস্য উদঘাটন, গ্রেফতার ৩ মন্ত্রিসভায় যুক্ত হচ্ছেন নতুন দুই মুখ, কাল হতে পারে প্রজ্ঞাপন নকলায় খাল পুনঃখনন প্রকল্পের ৭৮ লাখ টাকা ফেরত গেল সরকারি কোষাগারে জনগণের আস্থা অর্জনে মানবিক আচরণের ওপর গুরুত্ব ময়মনসিংহের ডিআইজির শেরপুরে গণশুনানিতে ২১৯ সেবাপ্রার্থীকে সহায়তা ছাড়পত্র ছাড়াই জাহাজ কাটছিল ফেরদৌস স্টিল, জরিমানা ৫ লাখ প্যারোলে মুক্তি পেতে পারেন দীপু মনি, কারাফটকের সামনে মেয়ে ও আইনজীবী নিহতদের পাঁচজন বাংলাদেশি, চারজন একই পরিবারের সদস্য: পররাষ্ট্র মন্ত্রণালয় বৃহস্পতিবার রাষ্ট্রপতি নির্বাচনে আইনি বাধা নেই : অ্যাটর্নি জেনারেল চট্টগ্রামে বকেয়া বেতনের দাবিতে পোশাক শ্রমিকদের সড়ক অবরোধ

হিরো আলমকে নিয়ে সৃষ্ট বিতর্ক নিরসনে ১০টি কেন্দ্রে পুনরায় ভোট গ্রহণের আহ্বান: বঙ্গদ্বীপ এমএ ভাসানী

  • আপডেট টাইম :: সোমবার, ৬ ফেব্রুয়ারী, ২০২৩

বাংলার কাগজ ডেস্ক : গতকাল রোববার (৫ ফেব্রুয়ারি) স্বতন্ত্র প্রার্থী জোটের  আহ্বায়ক ও ন্যাপ ভাসানীর চেয়ারম্যান বঙ্গদ্বীপ এম এ ভাসানী এক বিবৃতিতে বলেন, ছয়টি জাতীয় সংসদ নির্বাচন সুষ্ঠুভাবে সম্পন্ন হয়েছে। সারা বাংলাদেশের মানুষের দৃষ্টি ছিল বগুড়ার হিরো আলমের প্রতি একজন স্বতন্ত্র প্রার্থীকে নিয়ে। সে যে কোন প্রকারে হোক সারা বাংলাদেশের মানুষের কাছে সাংস্কৃতিক ব্যক্তিত্ব হিসেবে অনেকটা সহানুভূতির স্থান করে নিয়েছে। সমগ্র দেশবাসীর আশা আকাঙ্ক্ষা ছিল হিরো আলমের বিজয় নিয়ে। আমরাও স্বতন্ত্র প্রার্থী জোটের পক্ষ থেকে প্রত্যেকটি স্বতন্ত্র প্রার্থীকে ভোট দেওয়ার আহ্বান জানিয়েছিলাম। আমাদের আশা ছিল তিনটি স্বতন্ত্র প্রার্থী বিজয়ী হবে।

তিনি আরো বলেন, হিরো আলমের নির্বাচন, নির্বাচনী ফলাফল ও বিজয় নিয়ে ধুম্রজাল চলছে। আমরা চাই সুষ্ঠু তদন্ত সাপেক্ষে সঠিক সমাধান হোক। গণরায়কে উপেক্ষা করে পক্ষপাতিত্ব হোক এটা আমরা চাই না। এর ব্যত্যয় ঘটলে এটা হবে সাপোর্টার্স এবং সরকারের প্রতি আত্মঘাতী। অতি উৎসাহ ভালো না। খন্দকার মোস্তাকও অতি উৎসাহ দেখিয়েছিল। আমি আমার বক্তব্য বলেছিলাম যদি মমতাজ এমপি হতে পারে তার চেয়ে অনেক গুনে হিরো আলম এগিয়ে আছে। আমরা স্বতন্ত্র প্রার্থী জোটের পক্ষ থেকে আরও ব্যাপক খোঁজখবর নিচ্ছি। আমরা আশা করেছিলাম নির্বাচন কমিশন ছয়টি নির্বাচনী এলাকায় সিসি ক্যামেরা স্থাপন করবে। কেন হল না এটা আমাদের বোধগম্য নয়।

তিনি বলেন, হিরো আলমের নির্বাচনী এলাকার ফলাফল ও গেজেট স্থগিত রাখা হোক এবং বিতর্কিত ১০টি কেন্দ্রে পুনরায় ভোট গ্রহণের দাবি করছি। সারা দেশবাসী তাকিয়ে আছে বগুড়ার হিরো আলমের দিকে।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2011-2020 BanglarKagoj.Net
Theme Developed By ThemesBazar.Com