1. admin@banglarkagoj.net : admin :
  2. monirsherpur1981@gmail.com : banglar kagoj : banglar kagoj
বুধবার, ২৫ নভেম্বর ২০২৬, ১১:২২ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
বাংলাদেশসহ ১৪ দেশের ওপর নতুন শুল্ক ঘোষণা করল যুক্তরাষ্ট্র শেখ হাসিনার স্বেচ্ছায় ফেরা আর প্রত্যর্পণের অনুরোধ আলাদা বিষয়: ভারত পদ্মায় জেলের জালে সাড়ে ১৮ কেজি ওজনের বিশাল কাতল, অর্ধলাখে বিক্রি আইনশৃঙ্খলা বাহিনীর কিছু কর্মকর্তা ফ্যাসিস্ট শক্তির সঙ্গে যুক্ত রয়েছে: স্বরাষ্ট্রমন্ত্রী আট বিভাগীয় শহরে ক্যানসার সেন্টারসহ ১০ প্রকল্প অনুমোদন ভোটার সংখ্যা ছাড়াল ১২ কোটি ৯২ লাখ, ইউপি নির্বাচনের সংলাপে ডাক পাবে ৫৫ দল শেরপুরে শিশু ধর্ষণ মামলার পলাতক আসামি ঈশ্বরগঞ্জ থেকে গ্রেপ্তার ঝিনাইগাতীতে বিজিবির অভিযানে ২৮০ বোতল ভারতীয় মদ জব্দ সচিবালয়ে মোবাইল কোর্ট পরিচালনার ক্ষমতা পেলেন স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের ৩ উপসচিব ফলকে স্ত্রীরও নাম, সরকারি স্থাপনা উদ্বোধন করলেন না বিভাগীয় কমিশনার

গণপদযাত্রায় ৩ শতাধিক নেতা-কর্মী আহতের দাবি বিএনপির

  • আপডেট টাইম :: রবিবার, ১২ ফেব্রুয়ারী, ২০২৩

রাজনীতি ডেস্ক: সারাদেশে ইউনিয়ন পর্যায়ে পদযাত্রা কর্মসূচিতে ৩ শতাধিক নেতা-কর্মী আহত হয়েছেন বলে দাবি করেছে বিএনপি।  রোববার (১২ ফেব্রুয়ারি) দলের পক্ষ থেকে আয়োজিত সংবাদ সম্মেলনে এ বিষয়ে বিস্তারিত জানানো হয়।

সারাদেশে হামলার চিত্র তুলে ধরে বিএনপির সহ-দপ্তর সম্পাদক তাইফুল ইসলাম টিপু জানান, দেশের প্রায় সব জেলায় হামলার ঘটনা ঘটেছে। সেসব তথ্য তারা সংগ্রহ করছেন। রোববার এই নিয়ে গুলশানে বিএনপি চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয় কেন্দ্রীয়ভাবে সংবাদ সম্মেলনের মাধ্যমে বিস্তারিত তুল ধরা হবে। স্থায়ী কমিটির সদস্য খন্দকার মোশাররফ হোসেন এতে বক্তব্য রাখবেন।

তাইফুল ইসলাম টিপু বলেন, গতকাল (শনিবার) রাত আটটা পর্যন্ত ৫০টির ওপরে হামলার ঘটনার খবর পাওয়া গেছে। এসব ঘটনায় আহত হয়েছেন তিন শতাধিক নেতাকর্মী। এদের অনেককেই হাসপাতালে ভর্তি। এছাড়া, দুই শতাধিক গ্রেপ্তার হয়েছেন। পাশাপাশি বিভিন্ন স্থানে বাড়ি-ঘরে হামলা, মালামাল লুট, অগ্নিসংযোগ করা হয়েছে।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2011-2020 BanglarKagoj.Net
Theme Developed By ThemesBazar.Com