1. admin@banglarkagoj.net : admin :
  2. monirsherpur1981@gmail.com : banglar kagoj : banglar kagoj
বৃহস্পতিবার, ২৬ নভেম্বর ২০২৬, ০১:১০ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
বাংলাদেশসহ ১৪ দেশের ওপর নতুন শুল্ক ঘোষণা করল যুক্তরাষ্ট্র শেখ হাসিনার স্বেচ্ছায় ফেরা আর প্রত্যর্পণের অনুরোধ আলাদা বিষয়: ভারত পদ্মায় জেলের জালে সাড়ে ১৮ কেজি ওজনের বিশাল কাতল, অর্ধলাখে বিক্রি আইনশৃঙ্খলা বাহিনীর কিছু কর্মকর্তা ফ্যাসিস্ট শক্তির সঙ্গে যুক্ত রয়েছে: স্বরাষ্ট্রমন্ত্রী আট বিভাগীয় শহরে ক্যানসার সেন্টারসহ ১০ প্রকল্প অনুমোদন ভোটার সংখ্যা ছাড়াল ১২ কোটি ৯২ লাখ, ইউপি নির্বাচনের সংলাপে ডাক পাবে ৫৫ দল শেরপুরে শিশু ধর্ষণ মামলার পলাতক আসামি ঈশ্বরগঞ্জ থেকে গ্রেপ্তার ঝিনাইগাতীতে বিজিবির অভিযানে ২৮০ বোতল ভারতীয় মদ জব্দ সচিবালয়ে মোবাইল কোর্ট পরিচালনার ক্ষমতা পেলেন স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের ৩ উপসচিব ফলকে স্ত্রীরও নাম, সরকারি স্থাপনা উদ্বোধন করলেন না বিভাগীয় কমিশনার

নিউজিল্যান্ডে ৫.৭ মাত্রার ভূমিকম্প

  • আপডেট টাইম :: বুধবার, ১৫ ফেব্রুয়ারী, ২০২৩

আন্তর্জাতিক ডেস্ক : নিউজিল্যান্ডের রাজধানী ওয়েলিংটনে ৫ দশমিক ৭ মাত্রার ভূমিকম্প আঘাত হেনেছে। বুধবার এই ভূমিকম্পের স্থায়ীত্বকাল ছিল ১০ থেকে ২০ সেকেন্ড।

মার্কিন ভূতাত্ত্বিক জরিপ সংস্থা ইউএসজিএস জানিয়েছে, ভূমিকম্পের কেন্দ্র ছিল দেশটির দুটি প্রধান দ্বীপের মধ্যে অবস্থিত কুক প্রণালি। তাৎক্ষণিকভাবে ক্ষয়ক্ষতির কোনো খবর পাওয়া যায়নি এবং সুনামির কোনো সতর্কতা জারি করা হয়নি।

নিউজিল্যান্ডের বেসামরিক প্রতিরক্ষা সংস্থা বলেছে, ‘একটি বড় কম্পন! প্যারাপারাউমু থেকে ৫০ কিলোমিটার উত্তর-পশ্চিমে নর্থ আইল্যান্ডে ৫৭ কিলোমিটার গভীরে ৬ মাত্রার কম্পন অনুভূত হয়েছে।’

মঙ্গলবার নর্থ আইল্যান্ডে আঘাত হেনেছিল ‘এক প্রজন্মের মধ্যে’ সবচেয়ে শক্তিশালী ঘূর্ণিঝড়। ঝড়ে এখনও পর্যন্ত চার জনের মৃত্যুর তথ্য জানা গেছে। এরপর একই এলাকায় ভূমিকম্প আঘাত হানার খবর এলো।

নাগরিকদের উদ্দেশ্যে বেসামরিক প্রতিরক্ষা সংস্থা এক বিবৃতিতে বলেছে, ‘এটি ইতিমধ্যেই মানুষের জন্য সত্যিই চাপের সময়-নিজের এবং আপনার চারপাশের লোকদের যত্ন নিন।’

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2011-2020 BanglarKagoj.Net
Theme Developed By ThemesBazar.Com