1. admin@banglarkagoj.net : admin :
  2. monirsherpur1981@gmail.com : banglar kagoj : banglar kagoj
বৃহস্পতিবার, ২৬ নভেম্বর ২০২৬, ০৩:১৮ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
বাংলাদেশসহ ১৪ দেশের ওপর নতুন শুল্ক ঘোষণা করল যুক্তরাষ্ট্র শেখ হাসিনার স্বেচ্ছায় ফেরা আর প্রত্যর্পণের অনুরোধ আলাদা বিষয়: ভারত পদ্মায় জেলের জালে সাড়ে ১৮ কেজি ওজনের বিশাল কাতল, অর্ধলাখে বিক্রি আইনশৃঙ্খলা বাহিনীর কিছু কর্মকর্তা ফ্যাসিস্ট শক্তির সঙ্গে যুক্ত রয়েছে: স্বরাষ্ট্রমন্ত্রী আট বিভাগীয় শহরে ক্যানসার সেন্টারসহ ১০ প্রকল্প অনুমোদন ভোটার সংখ্যা ছাড়াল ১২ কোটি ৯২ লাখ, ইউপি নির্বাচনের সংলাপে ডাক পাবে ৫৫ দল শেরপুরে শিশু ধর্ষণ মামলার পলাতক আসামি ঈশ্বরগঞ্জ থেকে গ্রেপ্তার ঝিনাইগাতীতে বিজিবির অভিযানে ২৮০ বোতল ভারতীয় মদ জব্দ সচিবালয়ে মোবাইল কোর্ট পরিচালনার ক্ষমতা পেলেন স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের ৩ উপসচিব ফলকে স্ত্রীরও নাম, সরকারি স্থাপনা উদ্বোধন করলেন না বিভাগীয় কমিশনার

নকলায় একসাথে ৪ বাছুর জন্ম দিল গাভী!

  • আপডেট টাইম :: সোমবার, ২৭ ফেব্রুয়ারী, ২০২৩

নকলা (শেরপুর): শেরপুরের নকলা উপজেলায় একসাথে ৪টি বকনা বাছুর জন্ম দিয়েছে শঙ্কর জাতের একটি গাভী। উপজেলার উরফা ইউনিয়নের বারমাইশা গ্রামের কৃষক শফিকুল ইসলামের গাভী আজ সোমবার (২৭ ফেব্রুয়ারি) সকালে এসব বকনার জন্ম দেয়। ফলে ওই কৃষকের বাড়িতে বাছুরগুলো দেখতে সকাল থেকে উৎসুক মানুষের ভিড় জমেছে।

কৃষক শফিকুল ইসলাম জানান, এক বছর আগে শঙ্কর জাতের গাভীটি ৯৭ হাজার টাকা দিয়ে কিনে লালন-পালন শুরু করেন তিনি। এরপর স্থানীয় প্রাণী চিকিৎসকের পরামর্শে গাভীটিকে কৃত্রিম প্রজননের আওতায় আনা হয়। সোমবার সকালে গাভীটির প্রসব ব্যথা শুরু হলে স্থানীয় প্রাণী চিকিৎসক লতিফকে ডেকে আনা হয়। এরপর একে একে ৪টি বকনা বাছুরের জন্ম দেয় গাাভীটি। তিনি আল্লাহর কাছে শোকরিয়া আদায় করে জানান, গাভীসহ সবগুলো বকনা বাছুর এখন পর্যন্ত সুস্থ আছে।

নকলা উপজেলা প্রাণী সম্পদ কর্মকর্তা ইসহাক আলী জানান, একসাথে ৪টি বাছুরের জন্ম সত্যিই আল্লাহর রহমত। এখনও পর্যন্ত বকনাগুলো সুস্থ আছে। পরবর্তীতে কি যতœ নিতে হবে তার জন্য পরামর্শ দেওয়া হয়েছে।

স্থানীয় ইউপি চেয়ারম্যান নুরে আলম তালুকদার ভুট্টো জানান, কৃষক শফিকুল ইসলামের গাভী ৪টি বাছুরের জন্ম দিয়েছে শুনে দেখতে গিয়েছি। এ নিয়ে এলাকায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2011-2020 BanglarKagoj.Net
Theme Developed By ThemesBazar.Com