1. admin@banglarkagoj.net : admin :
  2. monirsherpur1981@gmail.com : banglar kagoj : banglar kagoj
শনিবার, ২৮ নভেম্বর ২০২৬, ০৯:০৮ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
ঝিনাইগাতীতে ভারতীয় কসমেটিকস জব্দ, গ্রেফতার ২ আজহারীর মাহফিল ঘিরে পুলিশের বিশেষ নজরদারি, আটক ৩৭ নারী পকেটমার আহত বিজিবি সদস্যদের দেখতে হাসপাতালে স্বরাষ্ট্রমন্ত্রী বিয়ে করতে কুমিল্লায় চীনা যুবক, ফিরিয়ে দিল পরিবার উচ্চশিক্ষাব্যবস্থাকে কর্মসংস্থান উপযোগী করে গড়ার আহ্বান প্রধানমন্ত্রীর নকলায় মানুষের পাশে থাকা মোবারক হোসেন মিন্টু, চেয়ারম্যান প্রার্থীকে ঘিরে প্রত্যাশা চার কোটি টাকার মা ও শিশু কেন্দ্র, ছয় বছরেও চালু হয়নি পূর্ণাঙ্গ সেবা নালিতাবাড়ীতে আলোকবিন্দু স্বেচ্ছাসেবী সংগঠনের উদ্যোগে ইসলামিক আলোচনা সভা নালিতাবাড়ীতে মরহুম জাহেদ আলী চৌধুরী স্মৃতি ফুটবল টুর্নামেন্টের ফাইনাল অনুষ্ঠিত নকলায় শীতার্তদের পাশে আস-সুন্নাহ ফাউন্ডেশন

ঝিনাইগাতীতে জাতীয় ভোটার দিবস উদযাপন উপলক্ষে র‌্যালি ও আলোচনা সভা

  • আপডেট টাইম :: শুক্রবার, ৩ মার্চ, ২০২৩
মোহাম্মদ দুদু মল্লিক, ঝিনাইগাতী (শেরপুর) : “ভোটার হব নিয়ম মেনে, ভোট দিব যোগ্য জনে” এ প্রতিপাদ্যকে সামনে রেখে শেরপুরের ঝিনাইগাতীতে ২ মার্চ বৃহস্পতিবার সকাল ১১টায় জাতীয় ভোটার দিবস উদযাপন উপলক্ষে উপজেলা প্রশাসন ও উপজেলা নির্বাচন অফিসের আয়োজনে বর্ণাঢ্য র‌্যালী ও আলোচনা সভার আয়োজন করা হয়েছে।
র‌্যালীটি উপজেলা চত্ত্বর থেকে উপজেলা শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে একই স্থানে এসে শেষ হয়। পরে উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে উপজেলা নির্বাহী অফিসার ফারুক আল মাসুদের সভাপতিত্বে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
আলোচনা সভায় ভোটার দিবসের তাৎপর্য তোলে ধরে বক্তব্য রাখেন- সহকারী কমিশনার (ভূমি) আশরাফুল কবীর, উপজেলা মৎস্য কর্মকর্তা দিলরুবা আক্তার লাকী, উপজেলা নির্বাচন অফিসার মুহাম্মদ হুমায়ূন কবীর, ঝিনাইগাতী সরকারী মডেল পাইলট উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আব্দুল হামিদ আকন্দ, উপজেলা জাসদের সাধারণ সম্পাদক একেএম ছামেদুল হক, উপজেলা দূর্নীতি প্রতিরোধ কমিটির সভাপতি আবুল হাশেমসহ অনেকেই।
এসময় উপজেলার বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, সাংবাদিক, স্কাউট ও সুশিল-সমাজের ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2011-2020 BanglarKagoj.Net
Theme Developed By ThemesBazar.Com