1. admin@banglarkagoj.net : admin :
  2. monirsherpur1981@gmail.com : banglar kagoj : banglar kagoj
শনিবার, ২৮ নভেম্বর ২০২৬, ০৯:০৬ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
ঝিনাইগাতীতে ভারতীয় কসমেটিকস জব্দ, গ্রেফতার ২ আজহারীর মাহফিল ঘিরে পুলিশের বিশেষ নজরদারি, আটক ৩৭ নারী পকেটমার আহত বিজিবি সদস্যদের দেখতে হাসপাতালে স্বরাষ্ট্রমন্ত্রী বিয়ে করতে কুমিল্লায় চীনা যুবক, ফিরিয়ে দিল পরিবার উচ্চশিক্ষাব্যবস্থাকে কর্মসংস্থান উপযোগী করে গড়ার আহ্বান প্রধানমন্ত্রীর নকলায় মানুষের পাশে থাকা মোবারক হোসেন মিন্টু, চেয়ারম্যান প্রার্থীকে ঘিরে প্রত্যাশা চার কোটি টাকার মা ও শিশু কেন্দ্র, ছয় বছরেও চালু হয়নি পূর্ণাঙ্গ সেবা নালিতাবাড়ীতে আলোকবিন্দু স্বেচ্ছাসেবী সংগঠনের উদ্যোগে ইসলামিক আলোচনা সভা নালিতাবাড়ীতে মরহুম জাহেদ আলী চৌধুরী স্মৃতি ফুটবল টুর্নামেন্টের ফাইনাল অনুষ্ঠিত নকলায় শীতার্তদের পাশে আস-সুন্নাহ ফাউন্ডেশন

বান্দরবানে দিন-দুপুরে গলায় ছুরি ঠেকিয়ে বসত ঘরে ডাকাতি

  • আপডেট টাইম :: শুক্রবার, ৩ মার্চ, ২০২৩

বান্দরবান : বান্দরবানে পৌর এলাকায় আদমশুমারি গণণার নামে এক বসত বাড়িতে দিন-দুপুরে ডাকাতি করেছে একটি চক্র। এসময় গলায় ছুরি ঠেকিয়ে দেড় লাখ টাকা লুটে নিয়ে যায় বলে ভুক্তভোগী পরিবার অভিযোগ করেছেন।  গতকাল বৃহস্পতিবার দুপুরে কালাঘাটা ৩ নং ওয়ার্ডের জাফর কারবারীপাড়া এলাকায় এই ঘটনাটি হয়।

ভুক্তভোগী আব্দুস সালাম জানান, গতকাল দুপুরে আদালতে একটি মামলার জন্য স্বাক্ষী দিতে যান স্বামী-স্ত্রী। এসময় বাড়িতে তার মেয়ে আয়েশা আক্তার একা ছিলেন। হঠাৎ পার্শ্ববর্তী আত্মীয় ফোন করে জানান তার ঘরে দিন দুপুরে ডাকাতি করেছে একটি চক্র। পরে ৯৯৯ কল দিলে পরিদর্শনে আসেন পুলিশ।

প্রত্যক্ষদর্শী আব্দুস সালামে মেয়ে আয়েশা আক্তার বলেন, গতকাল দুপুরে ওই এলাকার বাসিন্দা হেলাল ও ওসমান দুই ব্যক্তির মোটরসাইকেলে বসে রাস্তা পাশে দাঁড়িয়ে ছিলেন। তারা যাওয়া ৫ মিনিট পর দুই ব্যক্তি মাস্ক ও সানগ্লাস পরে বাড়িতে আসেন। তারা নিজেদের পরিচয় দেয় আদমশুমারী লোক। পরে তথ্য যাচাই বাছাইয়ের কথা বলা হলে ভিতর থেকে তার পিতা-মাতার এনআইডি কার্ড নিতে যায়। একপর্যায়ে অপরিচিত দুই ব্যক্তি ঘরে ভিতর ঢুকে গলায় ছুরি ঠেকিয়ে বাড়িতে যা আছে দিতে বলে। এসময় অপারগতা করলে ছুরি দিয়ে আঘাত করে হাতে। পরে প্রাণ রক্ষার্থে ওই দুই ব্যক্তিকে ১ লক্ষ ৪০ হাজার টাকা দিতে বাধ্য হয়েছি।

পাশ্ববর্তী বাসিন্দা মর্জিনা বলেন, সকাল থেকে ব্যক্তিগত কাজে বাইরে ছিলাম। দুপুরে দিকে বাড়িতে ফিরলে ভুক্তভোগী আয়েশাকে রক্তাক্ত অবস্থায় দেখতে পায়। কেঁপে কেঁপে বলে তার বাড়িতে দিন-দুপুরে অচেনা দুই ব্যক্তি টাকা লুট করে পালিয়ে গেছে। পরে তার বাবাকে কল দিলে তিনি ছুটে আসেন।

এ ব্যাপারে বান্দরবান সদর থানা এস আই আমানুল্লাহ জানান, ৯৯৯ কল দিলে আমরা ভুক্তভোগী বাড়িতে ছুটে যায়। পরিদর্শন শেষে ভুক্তভোগী থানায় মামলা করেছেন। তদন্ত অব্যাহত রয়েছে বলে জানান।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2011-2020 BanglarKagoj.Net
Theme Developed By ThemesBazar.Com