1. admin@banglarkagoj.net : admin :
  2. monirsherpur1981@gmail.com : banglar kagoj : banglar kagoj
বৃহস্পতিবার, ২৬ নভেম্বর ২০২৬, ০৩:১৬ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
বাংলাদেশসহ ১৪ দেশের ওপর নতুন শুল্ক ঘোষণা করল যুক্তরাষ্ট্র শেখ হাসিনার স্বেচ্ছায় ফেরা আর প্রত্যর্পণের অনুরোধ আলাদা বিষয়: ভারত পদ্মায় জেলের জালে সাড়ে ১৮ কেজি ওজনের বিশাল কাতল, অর্ধলাখে বিক্রি আইনশৃঙ্খলা বাহিনীর কিছু কর্মকর্তা ফ্যাসিস্ট শক্তির সঙ্গে যুক্ত রয়েছে: স্বরাষ্ট্রমন্ত্রী আট বিভাগীয় শহরে ক্যানসার সেন্টারসহ ১০ প্রকল্প অনুমোদন ভোটার সংখ্যা ছাড়াল ১২ কোটি ৯২ লাখ, ইউপি নির্বাচনের সংলাপে ডাক পাবে ৫৫ দল শেরপুরে শিশু ধর্ষণ মামলার পলাতক আসামি ঈশ্বরগঞ্জ থেকে গ্রেপ্তার ঝিনাইগাতীতে বিজিবির অভিযানে ২৮০ বোতল ভারতীয় মদ জব্দ সচিবালয়ে মোবাইল কোর্ট পরিচালনার ক্ষমতা পেলেন স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের ৩ উপসচিব ফলকে স্ত্রীরও নাম, সরকারি স্থাপনা উদ্বোধন করলেন না বিভাগীয় কমিশনার

মানুষের মল শোঁকার কর্মী চেয়ে বিজ্ঞপ্তি, বেতন দেড় লাখ

  • আপডেট টাইম :: শনিবার, ৪ মার্চ, ২০২৩

এক্সক্লুসিভ ডেস্ক : কত অদ্ভুত ধরনের চাকরি রয়েছে পৃথিবীতে। অনেকে লোকমুখে বলতেই চান না তার চাকরির কথা। অদ্ভুত অদ্ভুত সব চাকরি করেও কিন্ত কামানো যায় লাখ টাকা।

মানুষের মলের গন্ধ শুঁকে আবার টাকা আয় করা যায় নাকি? হ্যাঁ, যায়। মানুষের মল শুঁকে তার পেটের অবস্থা সম্পর্কে ধারণা দিলেই মিলবে এই চাকরি, যার বেতন দেড় লাখ টাকা।

গুজব কিংবা অবাস্তব কিছু নয়। এমনই চাকরি দিচ্ছে লন্ডনের পুষ্টিবিষয়ক গবেষণা সংস্থা ‘ফিল কমপ্লিট’। সম্প্রতি এর জন্য কর্মী চেয়ে বিজ্ঞপ্তিও দিয়েছে সংস্থাটি।

পৃথিবীতে এই প্রথম এমন অদ্ভুত কাজের জন্য কর্মী খুঁজছে কোনো প্রতিষ্ঠান। এই পেশার নাম ‘পুমমেলিয়ার’। বিজ্ঞপ্তিতে দেখা যায়, এই পদের জন্য ৫ জনকে বাছাই করবে গবেষণা সংস্থাটি। এরপর বাছাইকৃত সেই ৫ জন কর্মীর মধ্যে বিভিন্ন ট্রেনিং শেষে নিয়োগ দেওয়া হবে একজনকে।

পেটের স্বাস্থ্য খুবই গুরুত্বপূর্ণ মানবদেহের জন্য। শরীরের ভালো-মন্দ নির্ভর করে এর উপর। পেট ফাঁপা, খারাপ কিংবা হজমে সমস্যা হলে তা বোঝার অন্যতম উপায় মানুষের মল। মলের আকৃতিই বলে দেয় ভেতরকার অবস্থা। মলের রঙ, গন্ধ, অবস্থা এসবের উপর নির্ভর করে দেহের অনেককিছু। মলের গন্ধ থাকাটা স্বাভাবিক কিন্ত সেই গন্ধ যখন অতিরিক্ত পরিমাণে হয় তখন সেটি সমস্যার কারণ হয়ে দাঁড়ায়। মলের সঙ্গে রক্ত বের হলেও শরীরে হতে পারে নানান সমস্যা। সংস্থাটি গবেষণা করবে মানুষের পেটের অবস্থা নিয়ে, সেই অবস্থারই জানান দেবে মানুষের মল। তাই পরখ করে দেখতে হবে সেই মলের অবস্থা।

সংস্থাটির সিইও জানায়, আমাদের কাজ হচ্ছে মানুষের মল দেখে তার পেটের অবস্থা নির্ণয় করা। এজন্যই কর্মী খুঁজছি আমরা। এই কাজের জন্য বয়স হতে হবে ১৮ এর বেশি এবং থাকতে হবে প্রখর ঘ্রাণশক্তি।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2011-2020 BanglarKagoj.Net
Theme Developed By ThemesBazar.Com