1. admin@banglarkagoj.net : admin :
  2. monirsherpur1981@gmail.com : banglar kagoj : banglar kagoj
শনিবার, ২৮ নভেম্বর ২০২৬, ০৯:০৬ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
ঝিনাইগাতীতে ভারতীয় কসমেটিকস জব্দ, গ্রেফতার ২ আজহারীর মাহফিল ঘিরে পুলিশের বিশেষ নজরদারি, আটক ৩৭ নারী পকেটমার আহত বিজিবি সদস্যদের দেখতে হাসপাতালে স্বরাষ্ট্রমন্ত্রী বিয়ে করতে কুমিল্লায় চীনা যুবক, ফিরিয়ে দিল পরিবার উচ্চশিক্ষাব্যবস্থাকে কর্মসংস্থান উপযোগী করে গড়ার আহ্বান প্রধানমন্ত্রীর নকলায় মানুষের পাশে থাকা মোবারক হোসেন মিন্টু, চেয়ারম্যান প্রার্থীকে ঘিরে প্রত্যাশা চার কোটি টাকার মা ও শিশু কেন্দ্র, ছয় বছরেও চালু হয়নি পূর্ণাঙ্গ সেবা নালিতাবাড়ীতে আলোকবিন্দু স্বেচ্ছাসেবী সংগঠনের উদ্যোগে ইসলামিক আলোচনা সভা নালিতাবাড়ীতে মরহুম জাহেদ আলী চৌধুরী স্মৃতি ফুটবল টুর্নামেন্টের ফাইনাল অনুষ্ঠিত নকলায় শীতার্তদের পাশে আস-সুন্নাহ ফাউন্ডেশন

কলাপাড়ায় দুই ইউপি চেয়ারম্যান প্রার্থীর কর্মী-সমর্থকদের মধ্যে সংঘর্ষে আহত ৫

  • আপডেট টাইম :: মঙ্গলবার, ৭ মার্চ, ২০২৩

কলাপাড়া (পটুয়াখালী) : কলাপাড়ায় বালিয়াতলী ইউনিয়ন পরিষদ নির্বাচনকে কেন্দ্র করে দুই চেয়ারম্যান প্রার্থীর কর্মী-সমর্থকদের হামলায় আনারস প্রতিকের স্বতন্ত্র চেয়ারম্যান প্রার্থীর জামাতাসহ উভয় পক্ষের ৫ কর্মী আহত হয়েছে। এদের মধ্যে জামাতা মঞ্জুলুর ইসলাম (৪৮) কে বরিশাল সেবাচিম হাসপাতালে প্রেরণ করা হয়েছে।

এছাড়া এসময় মারধর থামাতে গিয়ে আওয়ামী লীগ প্রার্থীর ছোট বোন হেনা বেগম (৪০) আহত হন।

গত রোববার রাতে ওই ইউনিয়নের বলিপাড়া গ্রামে এ ঘটনা ঘটে। তবে হাসপাতালে চিকিৎসা নিতে গিয়েও বাঁধার সম্মুখীন হয়েছেন স্বতন্ত্র প্রার্থীর জামাতা ও কর্মী-সমর্থকরা।

স্থানীয় সূত্রে জানা যায়, সন্ধ্যায় বলিপাড়া গ্রামে উঠান বৈঠক শেষে বাড়ি ফিরছিলো আনারস প্রতিকের প্রার্থী মো. রুহুল আমিন। এসময় আওয়ামী লীগ সমর্থিত প্রার্থীর সমর্থকরা তাদের উপর অতর্কিত হামলা চালায়। এতে স্বতন্ত্র প্রার্থীর ৫ সমর্থক ও আওয়ামীলীগ প্রার্থীর ছোট বোন আহত হয়। আহতরা হাসপাতাল ও স্থানীয়ভাবে থেকে প্রাথমিক চিকিৎসা নিয়েছেন।

এ বিষয়ে আওয়ামী লীগের প্রার্থী মো. হুমায়ুন কবিরের সঙ্গে যোগাযোগের চেষ্টা করা হলেও তা সম্ভব হয়নি।

কলাপাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা জসিম জানান, পুলিশ বিষয়টি তদন্ত করছে। তবে এ ঘটনায় এখন পর্যন্ত কোন লিখিত অভিযোগ পাইনি।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2011-2020 BanglarKagoj.Net
Theme Developed By ThemesBazar.Com