1. [email protected] : admin :
  2. [email protected] : banglar kagoj : banglar kagoj
বৃহস্পতিবার, ০৯ জুলাই ২০২৬, ০৪:৪২ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
১৯ দিন পর আবারও খুলছে শাহজালাল মাজারের দানবাক্স সমস্যাগ্রস্ত ব্যাংকগুলোর আমানতকারীদের টাকা সুদসহ ফেরত দেওয়া হবে: অর্থমন্ত্রী প্রাথমিক ও মাধ্যমিকের শিক্ষকদের সম্মানী পর্যায়ক্রমে বাড়ানো হবে: প্রধানমন্ত্রী শেরপুর সরকারি কলেজ এইচএসসি পরীক্ষা কেন্দ্র পরিদর্শনে জেলা প্রশাসক সন্ত্রাসী হামলায় আহত জাহিদ হাসানের বাসায় জামায়াত নেতারা সরকারি স্কুলের এক কোটি ২০ লাখ শিক্ষার্থীকে সুখবর দিলেন প্রধানমন্ত্রী উখিয়ায় পাহাড়ধসের ঘটনায় নিহত বেড়ে ৮, জীবিত উদ্ধার ১৪ ‘মেসি দেখিয়ে দিলেন চ্যাম্পিয়নদের হৃদস্পন্দন কেমন হয়’ টানা বৃষ্টিতে সাজেকে আটকা চার শতাধিক পর্যটক প্রধানমন্ত্রীর আসন্ন ঢাকা মেডিকেল পরিদর্শনে উচ্ছ্বসিত সাবেক ও বর্তমান শিক্ষার্থীরা

ত্রিশালে স্টিল ব্রিজ ভেঙ্গে নদীতে, গাড়ির চাপে যাত্রীদের চরম দুর্ভোগ

  • আপডেট টাইম :: বুধবার, ২৬ এপ্রিল, ২০২৩

ময়মনসিংহ : ময়মনসিংহের ত্রিশালে বিদ্যুতের ট্রান্সফরমার লোড তন্নী টান্সপোর্ট ও একটি প্রাইভেটকারসহ স্টিল ব্রিজ ভেঙ্গে বানার নদীতে ভেঙ্গে পড়েছে। এতে প্রাইভেট কারে থাকা দুই যাত্রী আহত হয়েছে।

স্থানীয় ও ফায়ার সার্ভিস সূত্রে জানাযায়, বুধবার বিকেলে উপজেলার ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের রায়মনি এলাকার বানার নদীর উপর নির্মিত স্টিল ব্রিজটিতে বিদ্যুতের ট্রান্সফরমার লোড তন্নী টান্সপোর্ট ও একটি প্রাইভেটকার অতিক্রম করার সময় হঠাৎ ব্রিজটি ভেঙ্গে নদীতে পড়ে যায়। এতে প্রাইভেটকারে থাকা পাঁচ যাত্রীর মধ্যে দুইজন আহত হয়। আহতদের উদ্ধার করে ফায়ার সার্ভিস উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স হাসাপাতালে প্রেরণ করেন। এ ঘটনায় ফোরলেন মহাসড়কে গাড়ির চাপে যাত্রীদের চরম দুর্ভোগ পোহাতে হচ্ছে।

ত্রিশাল ফায়ার সার্ভিস সাব স্টেশন অফিসার আবুল কালাম জানান, স্টিল ব্রিজ ভাঙ্গার খবর পাওয়ার পরপররই ফায়ার সার্ভিস ঘটনাস্থলে যেয়ে প্রাইভেটকারে থাকা পাঁচ যাত্রীকে উদ্ধার করে। এদের মধ্যে আহত দুইজনকে স্থানীয় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স হাসাপাতালে প্রেরণ করা হয়। স্টিল ব্রিজ ভাঙ্গার কারন আপাদত বলা যাচ্ছে না।

ত্রিশাল উপজেলা নির্বাহী অফিসার জুয়েল আহমেদ বলেন, বিদ্যুতের ট্রান্সফরমার লোড মালবাহী তন্নী টান্সপোর্ট ঢাকা থেকে জামালপুর যাওয়ার পথে ৫.৪৫ মিনিটে ব্রিজের উপরে উঠলে ব্রিজটি ধসে পড়ে। মালবাহী ড্রাইভারের কোন খবর পাওয়া যায়নি। সাথে আরেকটি প্রাইভেট কারের দুই যাত্রী আহত হয়। ব্রিজটি ভেঙ্গে যাওয়ার কারনে দুই লেন আপাদত বন্ধ রয়েছে। দুইলেন সচল সড়ক দিয়ে আপাদত গাড়ি চলাচল স্বাভাবিক করতে পুলিশ প্রশাসন নিয়জিত রয়েছে।

ঘটনাস্থল পরিদর্শন করেন ধর্মবিষয়ক মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির সভাপতি আলহাজ¦ হাফেজ মাওলানা রুহুল আমীন মাদানী, ময়মনসিংহ বিভাগীয় কমিশনার শফিকুর রেজা বিশ্বাস, ময়মনসিংহ জেলা প্রশাসক মোস্তাফিজার রহমান, ত্রিশাল উপজেলা নির্বাহী অফিসার জুয়েল আহমেদ।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2011-2020 BanglarKagoj.Net
Theme Developed By ThemesBazar.Com