1. [email protected] : admin :
  2. [email protected] : banglar kagoj : banglar kagoj
বুধবার, ২৪ জুন ২০২৬, ০৭:২৮ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
১৭ বছর পর সত্যিকারের কার্যকর সংসদ পেয়েছে দেশ : স্পিকার ঝিনাইগাতীতে কৃষকদের মাঝে আমন বীজ ও সার বিতরণ নকলায় বিনামূল্যে বীজ-সার, বিতরণ কার্যক্রমের উদ্বোধন নালিতাবাড়ীর নন্নীতে শিক্ষার্থীদের মাঝে ৬০০ বৃক্ষের চারা বিতরণ শ্রীবরদীতে নিষিদ্ধ ছাত্রলীগের নাশকতার প্রতিবাদে যুবদলের বিক্ষোভ আগামী অর্থবছরে মূল্যস্ফীতি ৭.৫ শতাংশে নামিয়ে আনার লক্ষ্য: অর্থমন্ত্রী দফায় দফায় ছাত্রলীগের মিছিল: শেরপুরে সতর্ক অবস্থানে আইনশৃঙ্খলা বাহিনী নালিতাবাড়ীতে কৃষি প্রণোদনা কর্মসূচী উদ্বোধন এবারো বিশ্বকাপ শিবিরে জন্মদিনের কেক কাটলেন মেসি ডব্লিউইএফ সম্মেলনের প্ল্যানারি সেশনে প্রধানমন্ত্রী তারেক রহমান

কেমন আছেন অন্তঃসত্ত্বা তাসনুভা?

  • আপডেট টাইম :: শনিবার, ১১ এপ্রিল, ২০২০

বিনোদন ডেস্ক : মা হতে যাচ্ছেন লাক্স তারকা অভিনেত্রী তাসনুভা এলভিন। বর্তমানে সাত মাসের অন্তঃসত্ত্বা তিনি। কিন্তু করোনার তাণ্ডবে সবকিছু স্থবির হয়ে পড়েছে। একেবারে ঘরবন্দি জীবন কাটাচ্ছেন তিনি।

করোনার এই সংকটকালে কেমন আছেন এই অভিনেত্রী? তা জানতে কথা হয় এ তারকার সঙ্গে। তাসনুভা এলভিন বলেন—‘আলহামদুলিল্লাহ, আছি ভালো।’

শারীরিকভাবে পুরোপুরি সুস্থ রয়েছেন তাসনুভা। কিন্তু করোনার সংক্রমণ রোধে বাসার কাজের লোকজনকে ছুটি দিয়ে দিয়েছেন। আর এতেই বেশ কষ্টে পড়েছেন তিনি। তার ভাষায়—‘বাসায় বুয়া নাই। রান্না-বান্না থেকে শুরু করে সব কাজ নিজেকেই করতে হচ্ছে। একটু কষ্ট হয়ে যাচ্ছে। কিন্তু এছাড়া আর কোনো উপায়ও নেই। তবে আমার হাজব্যান্ড সহযোগিতা করছে। দুজনে মিলিই সব সামাল দিচ্ছি।’

তাসুনভা তার চিকিৎসকের সঙ্গে নিয়মিত যোগাযোগ রাখছেন। আপাতত তার শারীরিক কোনো সমস্যা নেই। আগামী ২০ জুলাই ঘর আলো করে আসবে তাসনুভার সন্তান। সবকিছু ঠিক থাকলে সন্তান জন্মের পর আবার অভিনয়ে ফিরবেন তিনি। তবে মাতৃত্বের স্বাদ পেতে অধির অপেক্ষায় দিন কাটছে এ অভিনেত্রীর। তার ভাষায়—‘প্রতিটি নারীর কাছে এ সময়টা অন্যরকম এক আনন্দের।’

২০১৭ সালের ২৬ মার্চ ভালোবেসে ফাহাদ রিয়াজীর সঙ্গে ঘর বাঁধেন তাসনুভা। পারিবারিক আয়োজনের মধ্য দিয়ে তাদের বিয়ের আনুষ্ঠানিকতা সম্পন্ন হয়। এটি তাদের প্রথম সন্তান।

২০১০ সালে লাক্স প্রতিযোগিতার মধ্য দিয়ে শোবিজ অঙ্গনে পা রাখেন তাসুনভা এলভিন। তারপর নাম লেখান বিজ্ঞাপন ও নাটকে। তার অভিনীত উল্লেখযোগ্য নাটক হলো—‘ব্যাচেলর পয়েন্ট’, ‘কাচের পুতুল’, ‘খানদানি মঞ্জিল’, ‘মিস্টার টেনশন’ প্রভৃতি।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2011-2020 BanglarKagoj.Net
Theme Developed By ThemesBazar.Com