1. [email protected] : admin :
  2. [email protected] : banglar kagoj : banglar kagoj
সোমবার, ০৬ জুলাই ২০২৬, ০১:০৮ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
কুষ্টিয়ায় বালুমহাল নিয়ে বিরোধের জেরে বিএনপি নেতা গুলিবিদ্ধ ‘দুঃখজনক, পরের বার ইনশাআল্লাহ’ ব্রাজিলের বিদায়ে নেইমারকে শ্রদ্ধা জানালেন অভিনেতা পলাশ শনিবারের মধ্যে সব ক্লিনিকে লেবার রুম স্থাপন না করলে লাইসেন্স বাতিল: স্বাস্থ্যমন্ত্রী মেক্সিকোকে কাঁদিয়ে কোয়ার্টার ফাইনালে ইংল্যান্ড অবসরের ইঙ্গিত দিয়ে নেইমার বললেন, ‘এখানেই শুরু, এখানেই শেষ’ কক্সবাজারে রোহিঙ্গা আশ্রয়শিবিরে পাহাড়ধসে ঝড়ে গেলো ৮ প্রাণ ব্রাজিলকে বিদায় করে ইতিহাস গড়ে কোয়ার্টারে নরওয়ে মিয়ানমার সীমান্তে নিরাপত্তা ও নজরদারি জোরদার করেছে সরকার: পররাষ্ট্রমন্ত্রী ‘মানুষ চেয়েছিল ম্যারাডোনার মাথা ভেঙে দেই’

জুলাইয়ের মাঝামাঝি অর্ধশতাধিক স্থানীয় সরকার নির্বাচন

  • আপডেট টাইম :: রবিবার, ১৪ মে, ২০২৩

ঢাকা: আগামী জুলাইয়ের মাঝামাঝি ইউনিয়ন পরিষদ (ইউপি), পৌরসভা ও উপজেলার অর্ধশতাধিক নির্বাচন অনুষ্ঠিত হবে বলে জানিয়েছে নির্বাচন কমিশন (ইসি)।

ঈদুল আজহা ও এইচএসসি পরীক্ষার কারণে এসব নির্বাচনের তফসিল পেছানো হয়েছে। আগামী সপ্তাহে এসব নির্বাচনের তফসিল ঘোষণা করা হবে। পরিস্থিতি অনুকূলে থাকলে আজ তফসিল ঘোষণা করার কথা ছিল।

রোববার (১৪ মে) ইসি সচিব মো. জাহাংগীর আলম ১৮তম কমিশন সভা শেষে নির্বাচন ভবনে এ কথা বলেন।

তিনি বলেন, মধ্য জুলাইয়ের মধ্যে বেশ কিছু নির্বাচন করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। আগামী সপ্তাহের মধ্যে তফসিল দেওয়া হবে। তবে একেকটির একেক সময় নির্বাচন হবে। এর মধ্যে পৌরসভা, উপজেলা পরিষদ, ইউনিয়ন পরিষদের নির্বাচন রয়েছে।

‘পৌরসভা আছে সাতটি, ইউপি অনেকগুলো; যার কারণে তফসিল ঘোষণার আগে বলা যাবে না কতগুলো। তবে পঞ্চাশোর্ধ্ব হবে। ঈদুল আজহা ও এইচএসসি পরীক্ষার কথা বিবেচনায় রেখে মধ্য জুলাইয়ে নির্বাচনের সিদ্ধান্ত হয়েছে।

জানা গেছে, বৈঠকে ২১টি ইউপি সাধারণ, ২০টি ইউপির বিভিন্ন পদে উপনির্বাচন, সাতটি পৌরসভায় সাধারণ, ১০টির মতো পৌরসভার বিভিন্ন পদে উপনির্বাচন এবং তিনটি উপজেলার ভাইস চেয়ারম্যান ও নারী ভাইস চেয়ারম্যান পদে উপনির্বাচন নিয়ে আলোচনা হয়েছে।

সাধারণ নির্বাচনের উপযোগী ইউপির মধ্যে রয়েছে- গাইবান্ধার সুন্দরগঞ্জ উপজেলার চন্ডিপুর ইউনিয়ন পরিষদ, সিলেটের বিশ্বনাথের অলংকারী, রামপাশা, দৌলতপুর, বিশ্বনাথ ও দেওকলস, চট্টগ্রামের সন্দ্বীপের কালাপানিয়া, কক্সবাজারের মহেশখালীর ধলঘাটা, জয়পুরহাটের ক্ষেতলালের বড়াইল, যশোরের মনিরামপুরের হরিহরনগর, চুয়াডাঙ্গার জীবননগরের আন্দুলবাড়ীয়া, পটুয়াখালীর দুমকির লেবুখালী ও শ্রীরামপুর, বরিশালের মেহেন্দীগঞ্জের আলিমাবাদ, ভোলার চরফ্যাশনের মুজিবনগর, ঝালকাঠি সদরের পোনাবালিয়া, পিরোজপুরের কাউখালীর শিয়ালকাঠী, খাগড়াছড়ির দীঘিনালার বাবুছড়া ও মানিকছড়ির যোগ্যাছোলা, টাঙ্গাইলের কালিহাতীর বীরবাসিন্দা ও পারখী ইউনিয়ন পরিষদ।

এদিকে, ২০টির মতো ইউপির বিভিন্ন পদে উপনির্বাচন হওয়ার কথা রয়েছে। এ ছাড়া তিনটি উপজেলার ভাইস চেয়ারম্যান ও নারী ভাইস চেয়ারম্যান পদে উপনির্বাচন হওয়ার কথা রয়েছে।

নির্বাচন উপযোগী পৌরসভাগুলোর মধ্যে রয়েছে- পিরোজপুরের নবগঠিত ভান্ডারিয়া, চট্টগ্রামের দোহাজারী, শরীয়তপুরের গোসাইরহাট, কুমিল্লার দেবীদ্বার পৌরসভা।

নির্বাচন উপযোগী অন্যান্য পৌরসভা হলো- পিরোজপুরের মঠবাড়িয়া, চাঁদপুরের ছেংগারচর ও যশোরের বেনাপোল পৌরসভা। এ ছাড়া ইসিকে প্রায় ১০টির মতো পৌরসভার বিভিন্ন পদে উপনির্বাচন করতে হবে।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2011-2020 BanglarKagoj.Net
Theme Developed By ThemesBazar.Com