1. [email protected] : admin :
  2. [email protected] : banglar kagoj : banglar kagoj
সোমবার, ২৪ অগাস্ট ২০২৬, ০৯:৪৫ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
নালিতাবাড়ীতে এমপির ১৫০০ গাছের চারা বিতরণ ঝিনাইগাতীতে বালু-পাথর উত্তোলন বন্ধ, বেকার হাজারো শ্রমিক মিয়ানমারে স্থলমাইন বিস্ফোরণে বাংলাদেশির মৃত্যু সবাইকে নিয়েই স্থানীয় সরকার নির্বাচনে ঝাঁপ দিতে হবে: সিইসি বিদ্যালয়ের মিড-ডে মিলে খাবারের মান নিয়ে কোনো আপস নয়: প্রধানমন্ত্রী নিষিদ্ধ সংগঠন ছাড়া সভা-সমাবেশ করার অধিকার সবার আছে : আইনমন্ত্রী বাড়ি বাড়ি স্বাস্থ্য পরীক্ষা, ইউনিয়নে হবে ‘হেলথ হাব’: স্বাস্থ্যমন্ত্রী রাষ্ট্রীয় প্রতিষ্ঠানকে দলীয় ক্লাবে পরিণত করেছে বিএনপি : নাহিদ ইসলাম নুসরাত হত্যা মামলায় ২ আসামির মৃত্যুদণ্ড বহাল, ৪ জনের যাবজ্জীবন শেরপুরে রাইস কুকারে রান্নার সময় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে গৃহবধূর মৃত্যু

কলাপাড়ায় কালবৈশাখী ঝড়ে ১০ ঘর লন্ডভন্ড, গাছপালা বিধ্বস্ত

  • আপডেট টাইম :: বৃহস্পতিবার, ১৮ মে, ২০২৩

কলাপাড়া (পটুয়াখালী) : কলাপাড়ায় মধ্যরাতে কালবৈশাখী ঝড়ে ৪টি ঘর লন্ডভন্ড-পুরোপুরি বিধ্বস্ত ও ৬টি ঘর আংশিক ক্ষতিগ্রস্থ হয়েছে। এসময় বেশ কিছু গাছপালা উপড়ে পড়ে বিধ্বস্ত হয়। গত সোমবার রাত নয়টায় নীলগঞ্জ ইউনিয়নের লস্করপুর গ্রামে এ কালবৈশাখী ঝড় আঘাত হানে।

মঙ্গলবার সরেজমিনে গিয়ে দেখা যায়, বর্তমানে ক্ষতিগ্রস্থ এসব পরিবারের সদস্যরা খোলা আকাশের নিচে বসবাস করছে। সোমবার রাতে ২ মিনিটের আকস্মিক কালবৈশাখী ঝড়ে বেড়িবাঁধের বাইরে বসবাসকারী সত্তার মোল্লা, নেছার ফকির, সোবহান মোল্লা ও শহীদ মোল্লার বসতঘর পুরোপুরি বিধ্বস্ত হয়।

এছাড়া এসময় অন্তত আরও ৬টি বসতঘর আংশিক ক্ষতিগ্রস্থ হয়। ঘরের পাশের সড়কসহ বিভিন্ন স্থানে উপড়ে পড়েছে কয়েক’শ গাছপালা।

স্থানীয় সূত্র ও ক্ষতিগ্রস্থ শহীদ মোল্লা জানায়, আমরা মূলত মাছ শিকার করে জীবিকা নির্বাহ করি। কিন্তু রাতে এক মূহুর্তের ঝড়ে আমারা ঘর পুরোপুরি শেষ হয়ে গেছে। এখন আমার পরিবারের সদস্যদের নিচে খোলা আকাশের নিচে আছি।

ক্ষতিগ্রস্থ সত্তার মোল্লা জানান, কাল বৈখাশী ঝড় আমার ঘর কেড়ে নিয়ে গেছে। আমি অত্যন্ত গরীব মানুষ। এখন পোলাপাইন নিয়া থাকোনের কোন জায়গা নাই। সরকারের কাছে সাহায্য প্রার্থনা করছি।

নীলগঞ্জ ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান বাবুল মিয়া বলেন, ইতিমধ্যে উপজেলা প্রশাসনকে অবহিত করা হয়েছে। কালবৈশাখী ঝড়ে ক্ষতিগ্রস্থদের তালিকা তৈরি করে আর্থিক সহায়তা প্রদান করা হবে।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2011-2020 BanglarKagoj.Net
Theme Developed By ThemesBazar.Com