1. admin@banglarkagoj.net : admin :
  2. monirsherpur1981@gmail.com : banglar kagoj : banglar kagoj
মঙ্গলবার, ২৪ নভেম্বর ২০২৬, ০৮:৫৩ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
শ্রীবরদীতে ভারতে অনুপ্রবেশের চেষ্টায় দুই কিশোর আটক, ৩ সহযোগীর বিরুদ্ধে মামলা সরকারি প্রায় ৫০টি কারখানায় বেসরকারি বিনিয়োগ আহ্বান করা হবে: বাণিজ্যমন্ত্রী নালিতাবাড়ীতে আমন ধান সংগ্রহ উদ্বোধন নালিতাবাড়ীতে অঙ্গীকার ফাউন্ডেশনের উদ্যোগে শীতবস্ত্র বিতরণ সোহেল খানকে শেষ বিদায় জানাতে গ্রামের বাড়িতে জনতার ঢল শ্রীবরদীতে তেলের ওজন কম, দুই ব্যবসায়ীকে জরিমানা নকলায় আমন ধান-চাল সংগ্রহ কার্যক্রমের উদ্বোধন সেনাপ্রধানকে পাশে বসিয়ে বিশেষ সামরিক যান চালিয়ে মহড়া পরিদর্শন করলেন প্রধানমন্ত্রী ন্যূনতম মজুরি নিয়ে সমঝোতা হয়নি, ২২ হাজার টাকায় অনড় শ্রমিকপক্ষ আরব আমিরাতে বাস-ট্রাকের ভয়াবহ সংঘর্ষে নিহত ১১

৩১ মে পর্যন্ত গ্রেপ্তার করা যাবে না ইমরান খানকে

  • আপডেট টাইম :: বৃহস্পতিবার, ১৮ মে, ২০২৩

আন্তর্জাতিক ডেস্ক : স্বস্তি পেলেন পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী ইমরান খান।ইসলামাবাদ হাইকোর্ট (আইএইচসি) জানিয়েছে, ৯ মের পর ইমরানের বিরুদ্ধে যেসব মামলা হয়েছিলো, সেই মামলাগুলোতে ৩১ মে পর্যন্ত গ্রেপ্তার করা যাবে না পাকিস্তান ‘তেহরিক-ই-ইনসাফ’ পার্টির প্রধানকে।

গত সপ্তাহে আইএইচসির একটি বেঞ্চ আল-কাদির ট্রাস্ট মামলায় দুই সপ্তাহের জন্য ইমরানের জামিনের আবেদন মঞ্জুর করে। যদিও তার একদিন পরেই সুপ্রিম কোর্ট তার গ্রেপ্তারিকে বেআইনি বলে আখ্যা দেয়। সুপ্রিম কোর্ট ইমরানকে ১৭ মে পর্যন্ত ইসলামাবাদে নথিভুক্ত কোনো মামলায় গ্রেপ্তার করা যাবে না বলেও রক্ষাকবচ দেয়।

পাকিস্তানের সংবাদমাধ্যম ডন জানায়, বুধবার ইমরানের তরফে আদালতে সওয়াল করেন ব্যারিস্টার গোহর। এছাড়া এজলাসে সেই সময় হাজির ছিলেন অ্যাটর্নি জেনারেল মুনাওয়ার দুগাল, অ্যাডভোকেট জেনারেল ইসলামাবাদ জাহাঙ্গির জাদুন এবং অন্য আইনজীবীরা।মামলাটি শুনছেন বিচারপতি মিয়াঙ্গুল হাসান অউরঙ্গজেব।

সরকার পক্ষ বিচারপতির কাছে অতিরিক্ত সময়ের আবেদন জানায়। দাবি করা হয়, ইমরানের বিরুদ্ধে আরও কিছু তথ্য সংগ্রহ করা জরুরি। তাই বাড়তি সময় চাই। বিচারপতি সেই আবেদন গ্রহণ করেন এবং আগামী ৩১ মে পরবর্তী শুনানির দিন ধার্য করেন। এই সময়ের মধ্যে ইমরানকে গ্রেপ্তার করা যাবে না বলেও জানিয়ে দেন তিনি।

এদিকে ইমরানের এ দিনের শুনানির সময় এজলাসে হাজির ছিলেন না সাংবাদিকরা। প্রসঙ্গত, ইসলামাবাদের সাংবাদিকেরা বিচারপতি আউরঙ্গজেবের এজলাস বয়কট করেছেন। সাংবাদিকদের অভিযোগ, এই মামলায় কেবলমাত্র ৫ জন সাংবাদিকের প্রবেশাধিকার দেওয়ার নির্দেশ দিয়েছিলেন বিচারপতি। তারই প্রতিবাদে বুধবার শুনানি বয়কট করেন সাংবাদিকরা।

সূত্র: আনন্দবাজার

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2011-2020 BanglarKagoj.Net
Theme Developed By ThemesBazar.Com