1. admin@banglarkagoj.net : admin :
  2. monirsherpur1981@gmail.com : banglar kagoj : banglar kagoj
সোমবার, ২৩ নভেম্বর ২০২৬, ১০:৫১ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
শ্রীবরদীতে নতুন সহকারী কমিশনার (ভূমি) ফারাজ হাবীব খানের যোগদান ঈশ্বরদীতে ছাত্রদলের মিছিলে মুখোশধারীদের হামলা, গুলিবিদ্ধ ৫ মিরপুরে যাত্রীবাহী বাসে আগুন, পুলিশ হেফাজতে চালক ও হেলপার মুকসুদপুর থানায় অগ্নিসংযোগ মামলার আসামি ফরিদপুরে গ্রেপ্তার মজুরি প্রস্তাব দিয়েছে মালিকপক্ষ, কত টাকা তা প্রকাশ করেনি মজুরি বোর্ড বিদেশি বিনিয়োগের প্রক্রিয়া সহজ ও গতিশীল করতে কাজ করছে সরকার: প্রধানমন্ত্রী ফ্যাসিস্টের বিরুদ্ধে রাজনৈতিক দলগুলোর পাশে থাকবে এনসিপি: নাহিদ ইসলাম পলাতকরা সীমান্ত দিয়ে ঢুকলেই গ্রেপ্তার: বিজিবি সেক্টর কমান্ডার আশুলিয়ায় শ্রমিক অসন্তোষ: ২১ কারখানায় ছুটি, বন্ধ ২২টি প্রান্তিক জনগোষ্ঠীর কাছে স্বাস্থ্যসেবা পৌঁছানোর আহ্বান রাষ্ট্রপতির

ভারী বৃষ্টিতে ডুবে গেছে সৌদির রাস্তাঘাট

  • আপডেট টাইম :: বুধবার, ১ মে, ২০২৪

আন্তর্জাতিক ডেস্ক : সৌদি আরবে গত ২৪ ঘণ্টায় ব্যাপক বৃষ্টিপাত হয়েছে। এতে দেশটির বিভিন্ন স্থানে বন্যা দেখা দিয়েছে। বন্যার পানিতে অনেক রাস্তাঘাট তলিয়ে গেছে। ডুবে গেছে অনেকের গাড়ি। বেশিকিছু প্রতিষ্ঠানও ক্ষতিগ্রস্ত হয়েছে।

সবচেয়ে বেশি বৃষ্টি হয়েছে মদিনার আল ইসে শহরে। বিপাকে পড়া সাধারণ মানুষদের সহযোগিতায় তাৎক্ষণিকভাবে কাজ শুরু করেন দেশটির জরুরি সেবা বিভাগের কর্মকর্তা-কর্মচারীরা।

মদিনা অঞ্চলের সিভিল ডিফেন্স অধিদপ্তর সাধারণ মানুষকে সতর্ক থাকার আহ্বান জানিয়েছে। বৃষ্টির সময় উপত্যকা ও জলধারাগুলো থেকে দূরে থাকার আহ্বান জানিয়েছে তারা। এছাড়া গাড়িতে করে কৃষিপণ্য পরিবহনের সময় বিশেষভাবে সতর্ক থাকতে বলা হয়েছে।

সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রকাশিত বিভিন্ন ভিডিওতে দেখা গেছে, রাস্তাঘাট বৃষ্টির পানিতে ডুবে গেছে। সেই সঙ্গে রাস্তায় থাকা গাড়িগুলোও ডুবে গেছে। বিভিন্ন অঞ্চলের জলাধারগুলোও বৃষ্টির পানিতে ভরে গেছে। অন্যদিকে, বৃষ্টিতে ভিজে আনন্দ করছে মদিনার মসজিদে নববীতে অবস্থানরত শিশুরা।

মদিনার জন্য সর্বোচ্চ লাল সতর্কতা জারি করেছে সৌদির জাতীয় আবহাওয়া কেন্দ্র। আবহাওয়ার পূর্বাভাসে জানানো হয়েছে, মদিনায় আরও বজ্রসহ বৃষ্টি ও ঝড়ো হাওয়া বয়ে যাবে। তাছাড়া বর্তমান আবহাওয়া দেশটির অন্যান্য অঞ্চলেও প্রভাব ফেলবে বলে আশঙ্কা করা হচ্ছে।

সূত্র: গালফ নিউজ

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2011-2020 BanglarKagoj.Net
Theme Developed By ThemesBazar.Com