1. admin@banglarkagoj.net : admin :
  2. monirsherpur1981@gmail.com : banglar kagoj : banglar kagoj
শুক্রবার, ২৭ নভেম্বর ২০২৬, ০৪:৫৫ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
টুঙ্গিপাড়া থানায় হামলা: ৮ হাজার ২৬ জনের বিরুদ্ধে মামলা ‘আপা, আজকেই আসেন-১৮ কোটি মানুষ প্রস্তুত’: শেরপুরে জামায়াত নেতা কিবরিয়া শ্রীবরদীতে জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহ পালিত ‘১৬ ডিসেম্বর ২.০ বিজয় দিবস’ পোস্ট দিয়ে সাময়িক বরখাস্ত বিমানের কর্মকর্তা রাজধানীর চকবাজারে প্লাস্টিকের গুদামে আগুন, নিয়ন্ত্রণে পাঁচ ইউনিট কুমিল্লা সীমান্তে ১০০ কেজি গাঁজা ও ২ হাজার বোতল ইস্কাফ জব্দ শ্রমবাজারের চাহিদা অনুযায়ী কর্মীদের দক্ষ করে গড়ে তুলতে পদক্ষেপ নিচ্ছে সরকার: প্রধানমন্ত্রী বিজয় দিবসে নতুন সচিবালয়ের ভিত্তিপ্রস্তর স্থাপন করবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে হাতকড়া পরিয়ে আনা হবে, না হয় কড়া নজরদারীতে: পররাষ্ট্র প্রতিমন্ত্রী সয়াবিন তেলের দাম বাড়ল লিটারপ্রতি ৩ টাকা

নালিতাবাড়ীতে শ্রমিক ইউনিয়নের উদ্যোগে মহান মে দিবস পালিত

  • আপডেট টাইম :: বুধবার, ১ মে, ২০২৪

নালিতাবাড়ী (শেরপুর) : বর্ণাঢ্য আয়োজনে ১ মে আন্তর্জাতিক শ্রমিক দিবস পালিত হয়েছে শেরপুরের নালিতাবাড়ীতে।
এ উপলক্ষে বুধবার সকাল থেকে দুপুর পর্যন্ত ট্রাক, ট্রাক্টর, ট্যাংকলড়ি ও কাভার্ড ভ্যান শ্রমিক ইউনিয়ন নালিতাবাড়ী শাখা নানা কর্মসূচী পালন করে।

দিবসটির প্রথমে শহীদ শ্রমিকদের শ্রদ্ধা জানানো এবং পতাকা উত্তোলন করা হয়। পরে এক বর্ণাঢ্য শোভাযাত্রা শহর প্রদক্ষিণ করে। শোভাযাত্রা শেষে নিলামপট্টিস্থ কার্যালয়ে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। ট্রাক, ট্রাক্টর, ট্যাংকলড়ি ও কাভার্ড ভ্যান শ্রমিক ইউনিয়নের সভাপতি আব্দুল মান্নানের সভাপতিত্বে এতে প্রধান অতিথি হিসেবে মুঠোফোনে বক্তব্য রাখেন সংসদ উপনেতা ও স্থানীয় সাংসদ বেগম মতিয়া চৌধুরী। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা ইলিশায় রিসিল।

অতিথি হিসেবে অন্যান্যের মধ্যে উপজেলা আওয়ামী লীগের সভাপতি এএইচএম মোস্তফা কামাল, সাধারণ সম্পাদক ওয়াজ কুরুণী, যুগ্ম-সাধারণ সম্পাদক হাজি মোশারফ হোসেন, পৌর মেয়র আবু বক্কর সিদ্দিক, ট্রাক, ট্রাক্টর, ট্যাংকলড়ি ও কাভার্ড ভ্যান মালিক সমিতির সভাপতি অরুণ চন্দ্র সরকার, সাধারণ সম্পাদক শামছুল আলম সওদাগর, শ্রমিক ইউনিয়নের উপদেষ্টা আনোয়ারুল মঞ্জিল বক্তব্য রাখেন। এতে শ্রমিক নেতৃবৃন্দ, ব্যবসায়ী নেতৃবৃন্দ এবং প্রায় ৫ শতাধিক শ্রমিক অংশ নেন।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2011-2020 BanglarKagoj.Net
Theme Developed By ThemesBazar.Com