1. [email protected] : admin :
  2. [email protected] : banglar kagoj : banglar kagoj
সোমবার, ২৪ অগাস্ট ২০২৬, ০৯:৪৪ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
নালিতাবাড়ীতে এমপির ১৫০০ গাছের চারা বিতরণ ঝিনাইগাতীতে বালু-পাথর উত্তোলন বন্ধ, বেকার হাজারো শ্রমিক মিয়ানমারে স্থলমাইন বিস্ফোরণে বাংলাদেশির মৃত্যু সবাইকে নিয়েই স্থানীয় সরকার নির্বাচনে ঝাঁপ দিতে হবে: সিইসি বিদ্যালয়ের মিড-ডে মিলে খাবারের মান নিয়ে কোনো আপস নয়: প্রধানমন্ত্রী নিষিদ্ধ সংগঠন ছাড়া সভা-সমাবেশ করার অধিকার সবার আছে : আইনমন্ত্রী বাড়ি বাড়ি স্বাস্থ্য পরীক্ষা, ইউনিয়নে হবে ‘হেলথ হাব’: স্বাস্থ্যমন্ত্রী রাষ্ট্রীয় প্রতিষ্ঠানকে দলীয় ক্লাবে পরিণত করেছে বিএনপি : নাহিদ ইসলাম নুসরাত হত্যা মামলায় ২ আসামির মৃত্যুদণ্ড বহাল, ৪ জনের যাবজ্জীবন শেরপুরে রাইস কুকারে রান্নার সময় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে গৃহবধূর মৃত্যু

লাউয়াছড়ায় ট্রেনের বগি লাইনচ্যুত, সিলেটের সঙ্গে রেল যোগাযোগ বন্ধ

  • আপডেট টাইম :: শনিবার, ২০ মে, ২০২৩

মৌলভীবাজার: মৌলভীবাজারের কমলগঞ্জের লাউয়াছড়া জাতীয় উদ্যানে চট্টগ্রাম থেকে সিলেটগামী উদয়ন এক্সপ্রেস ট্রেনের বগি লাইনচ্যুত হয়েছে। এতে ঢাকা-সিলেট ও চট্টগ্রাম-সিলেট রুটে রেল যোগাযোগ বন্ধ রয়েছে। শনিবার (২০ মে) সকালে এ দুর্ঘটনা ঘটে।

সিলেট রেল স্টেশনের ব্যবস্থাপক নুরুল ইসলাম এসব তথ‌্য নিশ্চিত করে বলেন, রেল যোগাযোগ স্বাভাবিক করতে কাজ চলছে।

পূর্বাঞ্চল রেলওয়ের মহাব্যবস্থাপক জাহাঙ্গীর হোসেন জানান, ঝড়ের কারণে বনের গাছ ভেঙে রেললাইনে পড়ে এবং সেই গাছের সঙ্গে ধাক্কা লেগে ট্রেনের ইঞ্জিনসহ ২টি বগি লাইনচ্যুত হয়। তবে এতে কোনো হতাহতের ঘটনা ঘটেনি।

জাহাঙ্গীর হোসেন বলেন, লাউয়াছড়া সংরক্ষিত বনাঞ্চল হওয়ায় সেখানে স্বাভাবিকভাবেই ট্রেনের গতি কম থাকে। বনাঞ্চল এবং উঁচু যায়গা হওয়ায় ঢাকা-সিলেট ও চট্টগ্রাম-সিলেট রুটে রেল যোগাযোগ স্বাভাবিক হতে কিছুটা সময় লাগবে।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2011-2020 BanglarKagoj.Net
Theme Developed By ThemesBazar.Com