1. admin@banglarkagoj.net : admin :
  2. monirsherpur1981@gmail.com : banglar kagoj : banglar kagoj
মঙ্গলবার, ২৪ নভেম্বর ২০২৬, ০৮:৫৩ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
শ্রীবরদীতে ভারতে অনুপ্রবেশের চেষ্টায় দুই কিশোর আটক, ৩ সহযোগীর বিরুদ্ধে মামলা সরকারি প্রায় ৫০টি কারখানায় বেসরকারি বিনিয়োগ আহ্বান করা হবে: বাণিজ্যমন্ত্রী নালিতাবাড়ীতে আমন ধান সংগ্রহ উদ্বোধন নালিতাবাড়ীতে অঙ্গীকার ফাউন্ডেশনের উদ্যোগে শীতবস্ত্র বিতরণ সোহেল খানকে শেষ বিদায় জানাতে গ্রামের বাড়িতে জনতার ঢল শ্রীবরদীতে তেলের ওজন কম, দুই ব্যবসায়ীকে জরিমানা নকলায় আমন ধান-চাল সংগ্রহ কার্যক্রমের উদ্বোধন সেনাপ্রধানকে পাশে বসিয়ে বিশেষ সামরিক যান চালিয়ে মহড়া পরিদর্শন করলেন প্রধানমন্ত্রী ন্যূনতম মজুরি নিয়ে সমঝোতা হয়নি, ২২ হাজার টাকায় অনড় শ্রমিকপক্ষ আরব আমিরাতে বাস-ট্রাকের ভয়াবহ সংঘর্ষে নিহত ১১

এল সালভাদরে ফুটবল স্টেডিয়ামে পদদলিত হয়ে নিহত ১২

  • আপডেট টাইম :: রবিবার, ২১ মে, ২০২৩

আন্তর্জাতিক ডেস্ক : এল সালভাদরের রাজধানী সান সালভাদরের একটি ফুটবল স্টেডিয়ামে পদদলিত হয়ে অন্তত ১২ জন নিহত হয়েছে। রোববার দেশটির কর্মকর্তাদের বরাত দিয়ে রয়টার্স এ তথ্য জানিয়েছে।

পুলিশ জানিয়েছে, নিহতদের মধ্যে সাতজন পুরুষ ও দুইজন নারী রয়েছেন, যাদের বয়স ১৮ বছরের বেশি।

মনুমেন্টাল স্টেডিয়ামে স্থানীয় দল আলিয়াঞ্জা এবং সান্তা আনাভিত্তিক দল ফাসের মধ্যে একটি ম্যাচ চলাকালীন এই পদদলনের ঘটনা ঘটে। গেট বন্ধ হওয়ার পর বিপুল সংখ্যক ভক্ত অনুষ্ঠানস্থলে প্রবেশের চেষ্টা করছিল। পরে ম্যাচটি স্থগিত করা হয়। লে পদদলিত হওয়ার পর এই বিপর্যয় ঘটে বলে জানা গেছে।

রেসকিউ কমান্ডো ফার্স্ট এইড গ্রুপের একজন স্বেচ্ছাসেবক সাংবাদিকদের বলেন, ‘ভক্তদের ঢল নেমেছিল, যারা গেটটি অতিক্রম করেছিল।’

এল সালভাদরের প্রেসিডেন্ট নায়েব বুকেলে বলেছেন, এ ঘটনায় ‘বিশদ তদন্ত’ করবে পুলিশ।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2011-2020 BanglarKagoj.Net
Theme Developed By ThemesBazar.Com