1. admin@banglarkagoj.net : admin :
  2. monirsherpur1981@gmail.com : banglar kagoj : banglar kagoj
বুধবার, ২৫ নভেম্বর ২০২৬, ১১:৩২ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
বাংলাদেশসহ ১৪ দেশের ওপর নতুন শুল্ক ঘোষণা করল যুক্তরাষ্ট্র শেখ হাসিনার স্বেচ্ছায় ফেরা আর প্রত্যর্পণের অনুরোধ আলাদা বিষয়: ভারত পদ্মায় জেলের জালে সাড়ে ১৮ কেজি ওজনের বিশাল কাতল, অর্ধলাখে বিক্রি আইনশৃঙ্খলা বাহিনীর কিছু কর্মকর্তা ফ্যাসিস্ট শক্তির সঙ্গে যুক্ত রয়েছে: স্বরাষ্ট্রমন্ত্রী আট বিভাগীয় শহরে ক্যানসার সেন্টারসহ ১০ প্রকল্প অনুমোদন ভোটার সংখ্যা ছাড়াল ১২ কোটি ৯২ লাখ, ইউপি নির্বাচনের সংলাপে ডাক পাবে ৫৫ দল শেরপুরে শিশু ধর্ষণ মামলার পলাতক আসামি ঈশ্বরগঞ্জ থেকে গ্রেপ্তার ঝিনাইগাতীতে বিজিবির অভিযানে ২৮০ বোতল ভারতীয় মদ জব্দ সচিবালয়ে মোবাইল কোর্ট পরিচালনার ক্ষমতা পেলেন স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের ৩ উপসচিব ফলকে স্ত্রীরও নাম, সরকারি স্থাপনা উদ্বোধন করলেন না বিভাগীয় কমিশনার

রাজধানীতে পুলিশ-বিএনপি সংঘর্ষ, ধাওয়া-পাল্টা ধাওয়া, বাসে আগুন

  • আপডেট টাইম :: মঙ্গলবার, ২৩ মে, ২০২৩

ঢাকা: রাজধানীর সায়েন্সল্যাব এলাকায় পুলিশের সঙ্গে বিএনপির নেতাকর্মীদের দফায় দফায় সংঘর্ষ ও ধাওয়া-পাল্টা ধাওয়া হয়েছে। এ সময় বিএনপির নেতাকর্মীরা গাড়ি ভাঙচুর ও একটি বিআরটিসি বাসে আগুন ধরিয়ে দিয়েছেন।

মঙ্গলবার (২৩ মে) বিকেলে সংঘর্ষ শুরু হয় বলে প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে ওই এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।

ফায়ার সার্ভিস সদর দপ্তরের ডিউটি অফিসার রাকিবুল ইসলাম রাইজিংবিডিকে বলেছেন, সায়েন্সল্যাবে একটি যাত্রীবাহী বাসে অগ্নিসংযোগ করা হয়েছে বলে আমরা খবর পেয়েছি। পুলিশের সিগন্যালের অপেক্ষায় আছি। এর পর আমাদের ইউনিটগুলো সেখানে কাজ করবে।

জানা গেছে, সরকারের পদত্যাগসহ ১০ দফা দাবিতে বিকেলে ধানমন্ডির বাংলাদেশ মেডিক্যাল কলেজের সামনে সংক্ষিপ্ত সমাবেশ শেষে পদযাত্রা শুরু করেন বিএনপি নেতাকর্মীরা। পদযাত্রাটি সীমান্ত স্কয়ারের সামনে থেকে সিটি কলেজের দিকে এগিয়ে যাওয়ার সময় পুলিশের সঙ্গে শুরু হয় ধাওয়া-পাল্টা ধাওয়া। এ সময় নেতাকর্মীরা ছত্রভঙ্গ হয়ে পুলিশের ওপর ইট-পাটকেল ছুড়তে থাকে। পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণ আনতে টিয়ারশেল ছোড়ে।

খবর পেয়ে সঙ্গে সঙ্গে ওই এলাকায় পুলিশের সঙ্গে র‌্যাব ও সরকারের বিভিন্ন গোয়েন্দা সংস্থার নজরদারি বাড়ানো হয়েছে। এদিকে, সংঘর্ষের কারণে ওই এলাকার কয়েকটি সড়কে যান-চলাচল বন্ধ থাকায় দেখা দিয়েছে তীব্র যানজট।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2011-2020 BanglarKagoj.Net
Theme Developed By ThemesBazar.Com