1. [email protected] : admin :
  2. [email protected] : banglar kagoj : banglar kagoj
শুক্রবার, ১৩ মার্চ ২০২৬, ০৯:৫৪ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
মির্জা আব্বাসের সুস্বাস্থ্য কামনা করে নাসীরুদ্দীন পাটওয়ারীর ফেসবুক পোস্ট বাংলাদেশ আমাকে কষ্ট দিলে আমিও বাংলাদেশকে কষ্ট দেব: মনিকা কবির বাগেরহাটে বাস-মাইক্রোবাসের ভয়াবহ সংঘর্ষ, নিহত ১৩ খালেদা জিয়া আজ সংসদে থাকলে সবচেয়ে খুশি হতেন: স্বরাষ্ট্রমন্ত্রী রাষ্ট্রপতির ভাষণ বর্জন করে বিরোধী দলের ওয়াক আউট প্রতিটি পরিবারকে স্বনির্ভর করাই আমাদের লক্ষ্য: প্রধানমন্ত্রী স্পিকার ও ডেপুটি স্পিকারকে শপথ পড়ালেন রাষ্ট্রপতি দেশে আবারও সংসদীয় রাজনীতির সূচনা হলো: তারেক রহমান জাতীয় সংসদের প্রথম অধিবেশনের সভাপতি ড. খন্দকার মোশাররফ হোসেন ত্রয়োদশ জাতীয় সংসদের প্রথম অধিবেশন শুরু আজ

বিএনপি নেতা চাঁদ গ্রেপ্তার

  • আপডেট টাইম :: বৃহস্পতিবার, ২৫ মে, ২০২৩

রাজশাহী: প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে হত্যার হুমকি দেওয়ার অভিযোগে করা মামলায় রাজশাহী জেলা বিএনপির আহ্বায়ক আবু সাঈদ চাঁদকে গ্রেপ্তার করা হয়েছে। আজ বৃহস্পতিবার সকালে তাকে গ্রেপ্তার করে রাজশাহী মেট্রোপলিটন পুলিশ।

বিষয়টি নিশ্চিত করে রাজশাহী মেট্রোপলিটন পুলিশের কমিশনার আনিসুর রহমান জানান, আজ বেলা সোয়া ১১টায় শহরের একটি চেকপোস্ট থেকে তাকে গ্রেপ্তার করা হয়েছে।

প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে হত্যার হুমকি দেওয়ার অভিযোগে চাঁদের বিরুদ্ধে সন্ত্রাসবিরোধী আইনে মামলা হওয়ার পর থেকে তিনি পলাতক ছিলেন বলে জানিয়েছিল পুলিশ।

মামলায় বাদী বানেশ্বর ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আবুল কালাম আজাদ অভিযোগ করেন, শুক্রবার শিবপুরহাট স্কুল মাঠে বিএনপির স্থায়ী কমিটির সদস্য সেলিমা রহমানের উপস্থিতিতে জনসভায় বক্তব্য দেওয়ার সময় সভার সভাপতি বিএনপি নেতা চাঁদ প্রধানমন্ত্রীকে হত্যার হুমকি দেন।

এরপর নেত্রকোণা জেলার একটি আদালতে একই ধরনের আরেকটি মামলা দায়ের করা হয় চাঁদের বিরুদ্ধে। একইসঙ্গে সোমবার প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে হত্যার হুমকি দেওয়ায় চাঁদের বিরুদ্ধে কী পদক্ষেপ নেওয়া হয়েছে, তা জানাতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে নির্দেশ দিয়েছেন হাইকোর্ট।

একই অভিযোগে গতকাল দুপুরে রাজবাড়ীতে চাঁদসহ বিএনপির ৫ নেতার বিরুদ্ধে মানহানি ও ডিজিটাল নিরাপত্তা আইনে মামলা হয়েছে।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2011-2020 BanglarKagoj.Net
Theme Developed By ThemesBazar.Com