1. [email protected] : admin :
  2. [email protected] : banglar kagoj : banglar kagoj
মঙ্গলবার, ১৬ জুন ২০২৬, ০২:৪৯ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
গোল করে বাঁ পায়ের জাদু দেখালেন জাইমা রহমান সন্তানের নামে ইউনিয়নের নামকরণ করিনি, অলৌকিক মিলে গেছে: প্রতিমন্ত্রী বিএনপি নেতার বিরুদ্ধে মিথ্যা মামলায় হয়রাণী ও চলাচলের পথ বন্ধের অভিযোগ যানজট কমাতে রাজধানীর তিন বাস টার্মিনাল সরানোর নির্দেশ প্রধানমন্ত্রীর ‘কোটি কোটি মানুষ ক্ষুধার্ত, আর এক খেলার পেছনে গোটা পৃথিবীর উন্মাদনা’ স্কুলছাত্রীকে ধর্ষণচেষ্টা মামলায় গ্রেপ্তার সেই যুবদল নেতা বহিষ্কার প্রধান শিক্ষক ছাড়াই চলছে ৪৭৩ বিদ্যালয় লুক টেস্ট থেকে ফাইনাল লুক ‘প্রিন্সেস রোজী’ গাড়িতে ইয়াবাসহ যুবদল নেতা গ্রেপ্তার, দল থেকে বহিষ্কার আমরা হাসপাতাল বন্ধ করেছি কিন্তু মেডিকেল কলেজ বন্ধ করিনি

সিরাজগঞ্জে মানসিক ভারসাম্যহীনের পেটে ১৫টি কলম!

  • আপডেট টাইম :: রবিবার, ২৮ মে, ২০২৩

সিরাজগঞ্জ: সিরাজগঞ্জে আব্দুল মোতালেব (৩৫) নামে এক মানসিক ভারসাম্যহীন রোগীর পেটের ভিতরে ১৫টি কলম পাওয়া গেছে।

শনিবার (২৭ মে) সিরাজগঞ্জ শহীদ এম মনসুর আলী মেডিক্যাল কলেজ হাসপাতালের সার্জারি বিভাগের প্রধান ডা. জাহিদুল ইসলাম ও কনসালটেন্ট ডা. আমিনুল ইসলাম খান কোনো অপারেশন ছাড়া অ্যান্ডোস্কপির মাধ্যমে এ কলমগুলো বের করেন।

আব্দুল মোতালেব শাহজাদপুর উপজেলার খুকনি গ্রামের মৃত আব্দুর রহমানের ছেলে।

হাসপাতলে ওই রোগীকে দেখতে মানুষের ভিড় জমেছিলো।

হাসপাতালের পরিচালক সাইফুল ফেরদৌস মুহাম্মদ খায়রুল বিষয়টি নিশ্চিত করে বলেন, যে রোগীর পেট থেকে কলমগুলো বের করা হয়েছে তিনি মানসিক ভারসাম্যহীন। দীর্ঘদিন ধরে রাস্তা থেকে কুড়িয়ে খাদ্য ভেবে এই কলমগুলো খেয়ে ফেলেছিলেন। বর্তমানে তিনি হাসপাতালে চিকিৎসাধীন ও সুস্থ অবস্থায় রয়েছেন।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2011-2020 BanglarKagoj.Net
Theme Developed By ThemesBazar.Com