1. [email protected] : admin :
  2. [email protected] : banglar kagoj : banglar kagoj
মঙ্গলবার, ০৭ জুলাই ২০২৬, ০৬:০৪ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
সব সরকারি হাসপাতালে ৩১ ডিসেম্বর পর্যন্ত ডেঙ্গু পরীক্ষা ফ্রি সেনাবাহিনীর গ্রীষ্মকালীন মহড়ায় আকস্মিক পরিদর্শনে প্রধানমন্ত্রী খামেনির শেষ শ্রদ্ধা নিবেদন অনুষ্ঠানে খাবার বিতরণ করছেন নাসীরুদ্দীন পাটওয়ারী অক্টোবর থেকে স্থানীয় সরকার নির্বাচন শুরু: তথ্য উপদেষ্টা মৃত্যুর পর মরদেহ এফডিসিতে না নেওয়ার অনুরোধ রোজিনার যুক্তরাষ্ট্রকে বিধ্বস্ত করে কোয়ার্টার ফাইনালে বেলজিয়াম বিশ্বকাপ ইতিহাসে অনন্য রেকর্ড গড়লো স্পেন সাভারে এনসিপির সমাবেশে ককটেল বিস্ফোরণ, আহত কয়েকজন বাল্যবিবাহ প্রতিরোধে শেরপুরে নারী ফুটবলারদের বাইসাইকেল প্রদান মাদ্রাসাগুলোতে স্কুলের তুলনায় অনেক ভালো লেখাপড়া হয়: মুক্তিযুদ্ধ বিষয়কমন্ত্রী

নেইমার-জেসুসবিহীন ব্রাজিল দলে ৫ নতুন মুখ

  • আপডেট টাইম :: সোমবার, ২৯ মে, ২০২৩

স্পোর্টস ডেস্ক : চোটের কারণে নেই নেইমার। দলে নেই রাফিনহা, গ্যাব্রিয়েল জেসুস আর অ্যান্টোনির মতো ফুটবলার। তাদের ছাড়াই জুন মাসে দুটি আন্তর্জাতিক প্রীতি ম্যাচের জন্য ২৩ সদস্যের স্কোয়াড ঘোষণা করেছেন ব্রাজিলের অন্তবর্তীকালীন কোচ রেমন মেনেজেস।

মেনেজেসের দলে জায়গা পেয়েছেন ৫ নতুন মুখ। তারা হলেন-ভ্যানডারসন (মোনাকো), নিনো (ফ্লুমিনেন্স), আইরতন লুকাস (ফ্ল্যামেঙ্গো), জোয়েলিংতন (নিউক্যাসল) এবং ম্যালকম (জেনিত)।

বর্ণবাদ-বিরোধী প্রচারণার অংশ হিসেবে দুই আফ্রিকান দেশ গিনি ও সেনেগালের বিপক্ষে প্রীতি ম্যাচ খেলবে ব্রাজিল। গিনির বিপক্ষে ম্যাচ ১৭ জুন স্পেনের বার্সেলোনায়, তিন দিন পর সেনেগালের বিপক্ষে ম্যাচটি পর্তুগালের লিসবনে।

নেইমার-জেসুসবিহীন ব্রাজিল দলে আক্রমণভাগের থাকবেন ভিনিসিয়ুস জুনিয়র-রদ্রিগো-রিচার্লিসনরা। তাদের সঙ্গে আছেন রনি, ম্যালকম ও পেদ্রো।

ব্রাজিল দল

গোলরক্ষক: অ্যালিসন (লিভারপুল), এডেরসন (ম্যানচেস্টার সিটি), ওয়েভারতন (পালমেইরাস)

ডিফেন্ডার: দানিলো (জুভেন্টাস), ভ্যানডারসন (মোনাকো), অ্যালেক্স তেলেস (সেভিয়া), আইরতন লুকাস (ফ্ল্যামেঙ্গো), এদের মিলিতাও (রিয়াল মাদ্রিদ), মারকিনিওস (পিএসজি), ইবানেজ (রোমা), নিনো (ফ্লুমিনেন্স)।

মিডফিল্ডার: ব্রুনো গিমারেজ (নিউক্যাসল), আন্দ্রে (ফ্লুমিনেন্স), জোয়েলিংতন (নিউক্যাসল), কাসেমিরো (ম্যানচেস্টার ইউনাইটেড), লুকাস পাকেতা (ওয়েস্ট হাম)।

ফরোয়ার্ড: ম্যালকম (জেনিত), পেদ্রো (ফ্ল্যামেঙ্গো), রিচার্লিসন (টটেনহাম), রনি (পালমেইরাস), রদ্রিগো (রিয়াল মাদ্রিদ), ভিনিসিয়ুস জুনিয়র (রিয়াল মাদ্রিদ)।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2011-2020 BanglarKagoj.Net
Theme Developed By ThemesBazar.Com