1. [email protected] : admin :
  2. [email protected] : banglar kagoj : banglar kagoj
বৃহস্পতিবার, ২০ অগাস্ট ২০২৬, ০৬:৫১ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
নালিতাবাড়ীতে অবৈধ ১৩টি চায়না দুয়ারি রিং জাল জব্দ, পুড়িয়ে ধ্বংস মির্জা ফখরুল ইসলাম আলমগীর হলেন বাংলাদেশের ২৩তম রাষ্ট্রপতি বঙ্গভবন থেকে আনুষ্ঠানিক বিদায় নিলেন অস্থায়ী রাষ্ট্রপতি হাফিজ উদ্দিন রাষ্ট্রপতি নির্বাচনের ভোটগ্রহণ চলছে মেজাজ গরমের পর আমার কোনো গ‍্যারান্টি নাই: পরীমণি রাষ্ট্রপতির শপথ নিলেই এমপি-মন্ত্রী পদ শূন্য হবে: চিফ হুইপ রাষ্ট্রপতি নির্বাচনে ভোট দিলেন প্রধানমন্ত্রী, ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি ও বিরোধীদলীয় নেতা নালিতাবাড়ীতে একুশে পাঠচক্রের ১৪৭তম আসর অনুষ্ঠিত চাচা-ভাতিজা হত্যা মামলায় ৭ আসামির মৃত্যুদণ্ড, অন্য ৭ জনের যাবজ্জীবন ড.ইউনূস-আসিফ নজরুলসহ ২৭ জনের বিরুদ্ধে মামলার আবেদন

বিপিএলে টানা ১৭ হারের পরও চাঙা আছেন সুজন

  • আপডেট টাইম :: শনিবার, ১১ জানুয়ারী, ২০২৫

স্পোর্টস ডেস্ক : গত বিপিএলে ঢাকার ফ্র্যাঞ্চাইজির নাম ছিল দুর্দান্ত ঢাকা। এবার নাম পরিবর্তন করে হয়েছে ঢাকা ক্যাপিটালস। নামে পরিবর্তন এলেও পারফরম্যান্সে কোনো পরিবর্তন আসেনি রাজধানীর দলটির। গতবারের মতো এবারের আসরেও ঢাকার কোচ খালেদ মাহমুদ সুজন। দুই আসর মিলিয়ে টানা ১৭ ম্যাচ হেরেছেন তিনি।

চলমান বিপিএলে এখন পর্যন্ত ৬ ম্যাচ খেলেছে ঢাকা। তবে একটা ম্যাচও জিততে পারেননি তারা। দল হারের বৃত্তে ঘুরপাক খেলেও চাঙা আছেন কোচ সুজন। এমনটা জানিয়েছেন ঢাকার ব্যাটার মুনিম শাহরিয়ার।

টানা হারের পর সুজন মানসিকভাবে শক্ত আছেন জানিয়ে মুনিম বলেন, ‘স্যার (সুজন) আসলে মানসিকভাবে কখনোই ডাউন হন না। মানুষের জীবনে এরকম হতেই পারে। আর আমরা মাঠে খারাপ খেলছি দেখেই উনি হেরেছেন। তার আসলে এখানে করার কিছু নেই। উনি পরিকল্পনা দিয়ে দিয়েছেন, কিন্তু আমরা তা বাস্তবায়ন করতে পারছি না।’

তিনি আরও বলেন, ‘দুর্ভাগ্যবশত আসলে হচ্ছে না। উনি (সুজন) মানুষ হিসেবে কিছুটা হতাশ হতেই পারেন। আমার মনে হয় না সেটা উনি আমাদের উপরে আসতে দেন। উনি আমাদের যথেষ্ট অনুপ্রাণিত করছেন, যথেষ্ট পরিমাণ নির্দেশনা দিচ্ছেন, পরিকল্পনা দিচ্ছেন।’

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2011-2020 BanglarKagoj.Net
Theme Developed By ThemesBazar.Com