1. [email protected] : admin :
  2. [email protected] : banglar kagoj : banglar kagoj
বৃহস্পতিবার, ২০ অগাস্ট ২০২৬, ০৬:৫৪ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
নালিতাবাড়ীতে অবৈধ ১৩টি চায়না দুয়ারি রিং জাল জব্দ, পুড়িয়ে ধ্বংস মির্জা ফখরুল ইসলাম আলমগীর হলেন বাংলাদেশের ২৩তম রাষ্ট্রপতি বঙ্গভবন থেকে আনুষ্ঠানিক বিদায় নিলেন অস্থায়ী রাষ্ট্রপতি হাফিজ উদ্দিন রাষ্ট্রপতি নির্বাচনের ভোটগ্রহণ চলছে মেজাজ গরমের পর আমার কোনো গ‍্যারান্টি নাই: পরীমণি রাষ্ট্রপতির শপথ নিলেই এমপি-মন্ত্রী পদ শূন্য হবে: চিফ হুইপ রাষ্ট্রপতি নির্বাচনে ভোট দিলেন প্রধানমন্ত্রী, ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি ও বিরোধীদলীয় নেতা নালিতাবাড়ীতে একুশে পাঠচক্রের ১৪৭তম আসর অনুষ্ঠিত চাচা-ভাতিজা হত্যা মামলায় ৭ আসামির মৃত্যুদণ্ড, অন্য ৭ জনের যাবজ্জীবন ড.ইউনূস-আসিফ নজরুলসহ ২৭ জনের বিরুদ্ধে মামলার আবেদন

অবশেষে বাংলাদেশের চ্যাম্পিয়নস ট্রফির দল ঘোষণা

  • আপডেট টাইম :: রবিবার, ১২ জানুয়ারী, ২০২৫

স্পোর্টস ডেস্ক : তামিম ইকবাল জানিয়ে দিয়েছিলেন তিনি আর ফিরছেন না আন্তর্জাতিক ক্রিকেটে। অপেক্ষা ছিল সাকিব আল হাসানের। কিন্তু বোলিং অ্যাকশন পরীক্ষায় ফেল করায় বিকল্প ভাবতে হলো তার। সব মিলিয়ে আসন্ন চ্যাম্পিয়নস ট্রফিতে দুই অভিজ্ঞ তারকাকেই যে বাংলাদেশ পাবে না সেটি আগেই নিশ্চিত হয়েছে দর্শকরা। সঙ্গে ছিল লিটন দাসের বাদ পড়ার গুঞ্জন। সেটাই সত্যি হলো, তামিম-সাকিব-লিটনকে ছাড়াই টাইগারদের আসন্ন আইসিসি চ্যাম্পিয়ন ট্রফির দল ঘোষণা করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)।

রোববার (১২ জানুয়ারি) পূর্বের ঘোষণা অনুযায়ী সময়েই চ্যাম্পিয়নস ট্রফির দল ঘোষণা করে । মিরপুরে এদিন বেলা সাড়ে ১২টা নাগাদ এক সংবাদ সম্মেলনে আসন্ন মেগা ইভেন্টটির জন্য টাইগারদের স্কোয়াড ঘোষণা করা হয়।

৮ দলের এই প্রতিযোগিতায় বাংলাদেশ দলের নেতৃত্ব দেবেন নাজমুল হোসেন শান্ত। চ্যাম্পিয়নস ট্রফির পর্দা উঠবে ১৯ ফেব্রুয়ারি, যা চলবে ৯ মার্চ পর্যন্ত। ২০ ফেব্রুয়ারি ভারতের বিপক্ষে ম্যাচ দিয়ে বাংলাদেশ টুর্নামেন্ট শুরু করবে।

চ্যাম্পিয়ন্স ট্রফিতে বাংলাদেশ স্কোয়াড : নাজমুল হোসেন শান্ত (অধিনায়ক), তানজিদ হাসান তামিম, সৌম্য সরকার, মেহেদী হাসান মিরাজ, তাওহীদ হৃদয়, মুশফিকুর রহিম, মাহমুদউল্লাহ রিয়াদ, পারভেজ হোসেন ইমন, জাকের আলী অনিক, নাসুম আহমেদ, রিশাদ হোসেন, তাসকিন আহমেদ, মুস্তাফিজুর রহমান, তানজিম হাসান সাকিব ও নাহিদ রানা।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2011-2020 BanglarKagoj.Net
Theme Developed By ThemesBazar.Com