1. admin@banglarkagoj.net : admin :
  2. monirsherpur1981@gmail.com : banglar kagoj : banglar kagoj
মঙ্গলবার, ২৪ নভেম্বর ২০২৬, ০৭:৫৭ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
নালিতাবাড়ীতে আমন ধান সংগ্রহ উদ্বোধন নালিতাবাড়ীতে অঙ্গীকার ফাউন্ডেশনের উদ্যোগে শীতবস্ত্র বিতরণ সোহেল খানকে শেষ বিদায় জানাতে গ্রামের বাড়িতে জনতার ঢল শ্রীবরদীতে তেলের ওজন কম, দুই ব্যবসায়ীকে জরিমানা নকলায় আমন ধান-চাল সংগ্রহ কার্যক্রমের উদ্বোধন সেনাপ্রধানকে পাশে বসিয়ে বিশেষ সামরিক যান চালিয়ে মহড়া পরিদর্শন করলেন প্রধানমন্ত্রী ন্যূনতম মজুরি নিয়ে সমঝোতা হয়নি, ২২ হাজার টাকায় অনড় শ্রমিকপক্ষ আরব আমিরাতে বাস-ট্রাকের ভয়াবহ সংঘর্ষে নিহত ১১ খামারে হরিণ পালন করে ব্যবসার সুযোগ দিতে আইন প্রণয়নের উদ্যোগ নিচ্ছে সরকার আশুলিয়ায় ‘কাজ নেই, মজুরি নেই’ নিয়মে বন্ধ অন্তত ২০টি পোশাক কারখানা

মিশরীয় পুলিশের গুলিতে ৩ ইসরায়েলি সেনা নিহত

  • আপডেট টাইম :: শনিবার, ৩ জুন, ২০২৩

আন্তর্জাতিক ডেস্ক : মিশরীয় পুলিশের ইউনিফর্ম পরা এক বন্দুকধারীর গুলিতে মিশর সীমান্তের কাছে তিন ইসরায়েলি সেনা নিহত হয়েছে। শনিবার ইসরায়েলি সামরিক বাহিনীর বরাত দিয়ে রয়টার্স এ তথ্য জানিয়েছে।

ইসরায়েলি সামরিক বাহিনী জানিয়েছে, স্থানীয় সময় শনিবার ভোরে মিশরীয় সীমান্তের একটি সামরিক পোস্টে একজন মিশরীয় পুলিশ গুলি করে দুই সেনাকে হত্যা করে। কয়েক ঘণ্টা পর ইসরায়েলি ভূখণ্ডের ভেতরে সংঘর্ষে মিশরীয় কর্মকর্তা এবং তৃতীয় ইসরায়েলি সেনা নিহত হয়।

তবে মিশরীয় সামরিক বাহিনী জানিয়েছে, মিশরীয় সীমান্তরক্ষী বাহিনীর এক সদস্য চেকপোস্ট অতিক্রম করে মাদক পাচারকারীদের তাড়া করার সময় ইসরায়েলি বাহিনীর সাথে গুলি বিনিময় করে।

এক বিবৃতিতে সামরিক বাহিনী বলেছে, ‘নিরাপত্তা বাহিনীর একজন সদস্য…মাদক চোরাকারবারীদের তাড়া করেছে। ধাওয়া চলাকালে নিরাপত্তা এজেন্ট নিরাপত্তা বেড়া (সীমান্ত) অতিক্রম করে’ এবং বন্দুকযুদ্ধ শুরু হয়।

রয়টার্স জানিয়েছে, ইসরায়েল ও মিশরের মধ্যে নিতজানা এবং আল-আওজা সীমান্ত ক্রসিংয়ের কাছে এ ঘটনা ঘটেছে। এলাকাটি মিশর ও গাজা উপত্যকার সাথে ইসরায়েলের সীমান্ত যেখানে মিলিত হয়েছে তার ৪০ কিলোমিটার দক্ষিণ-পূর্বে অবস্থিত।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2011-2020 BanglarKagoj.Net
Theme Developed By ThemesBazar.Com