1. admin@banglarkagoj.net : admin :
  2. monirsherpur1981@gmail.com : banglar kagoj : banglar kagoj
সোমবার, ২৩ নভেম্বর ২০২৬, ১১:১৩ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
শ্রীবরদীতে নতুন সহকারী কমিশনার (ভূমি) ফারাজ হাবীব খানের যোগদান ঈশ্বরদীতে ছাত্রদলের মিছিলে মুখোশধারীদের হামলা, গুলিবিদ্ধ ৫ মিরপুরে যাত্রীবাহী বাসে আগুন, পুলিশ হেফাজতে চালক ও হেলপার মুকসুদপুর থানায় অগ্নিসংযোগ মামলার আসামি ফরিদপুরে গ্রেপ্তার মজুরি প্রস্তাব দিয়েছে মালিকপক্ষ, কত টাকা তা প্রকাশ করেনি মজুরি বোর্ড বিদেশি বিনিয়োগের প্রক্রিয়া সহজ ও গতিশীল করতে কাজ করছে সরকার: প্রধানমন্ত্রী ফ্যাসিস্টের বিরুদ্ধে রাজনৈতিক দলগুলোর পাশে থাকবে এনসিপি: নাহিদ ইসলাম পলাতকরা সীমান্ত দিয়ে ঢুকলেই গ্রেপ্তার: বিজিবি সেক্টর কমান্ডার আশুলিয়ায় শ্রমিক অসন্তোষ: ২১ কারখানায় ছুটি, বন্ধ ২২টি প্রান্তিক জনগোষ্ঠীর কাছে স্বাস্থ্যসেবা পৌঁছানোর আহ্বান রাষ্ট্রপতির

বান্দরবানে ওএমএসের চাল কালোবাজারে বিক্রি : ২ জনের দণ্ড

  • আপডেট টাইম :: সোমবার, ১৩ এপ্রিল, ২০২০

বান্দরবান : বান্দরবানের রুমা উপজেলায় জনগণের খাদ্যবান্ধব কর্মসূচীর আওতায় ১০ টাকা কেজি দরে খোলা বাজারে বিক্রির চাল অধিক মুনাফা লাভের আশায় ব্যবসায়ীর কাছে কালোবাজারে বিক্রি করে দেয়ায় চালের ডিলার ও দোকানদারকে আটক করেছে পুলিশ।
সোমবার (১৩ এপ্রিল) দুপুরে রুমা বাজার থেকে তাদের আটক করা হয়। আটককৃতরা হলো- রুমা গালেঙ্গা ইউনিয়নের চালের ডিলার রাজীব সিকদার ও রুমা বাজারের ব্যবসায়ী শাহ নেওয়াজ। পরে ভ্রাম্যমান আদালতে তাদের কারাদণ্ড প্রদান করে কারাগারে প্রেরণ করা হয়।
পুলিশ ও স্থানীয়রা জানায়, জনগণের জন্য বরাদ্দকৃত ১০ টাকা কেজি চাল জনগণের কাছে বিক্রি না করে গালেঙ্গা ইউনিয়নের চালের ডিলার রাজীব সিকদার ৩০০ কেজি চাল বেশি দামে রুমা বাজারের ব্যবসায়ী শাহনেওয়াজের কাছে বিক্রি করে দেয়। বিষয়টি গোপন সংবাদের ভিত্তিতে খবর পেয়ে অভিযান চালালে ব্যবসায়ীর দোকানে গিয়ে ২৮৭.৫০ কেজি ওএমএস এর চাল পাওয়া যায়।
পরে তাদেরকে আটক করে ভ্রাম্যমান আদালতে কারাদণ্ড প্রদান করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মোঃ শামসুল আলম। এসময় চালের ডিলার রাজীব সিকদারকে ১ মাসের এবং চাল ক্রেতা ব্যবসায়ী শাহনেওয়াজকে ১০ দিনের বিনাশ্রম কারাদণ্ড দিয়ে তাদের কারাগারে প্রেরণ করা হয়।
রুমা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আবুল কাশেম জানান, খাদ্যবান্ধব কর্মসুচীর চাল ব্যবসায়ীর কাছে বিক্রি করার অপরাধে চালের ডিলার ও ক্রেতাকে আটক করা হয়েছে। ভ্রাম্যমান আদালতে তাদেরকে সাজা দেয়ার পর গ্রেফতার করে কারাগারে প্রেরণ করা হয়েছে।
– এন এ জাকির

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2011-2020 BanglarKagoj.Net
Theme Developed By ThemesBazar.Com