1. admin@banglarkagoj.net : admin :
  2. monirsherpur1981@gmail.com : banglar kagoj : banglar kagoj
মঙ্গলবার, ২৪ নভেম্বর ২০২৬, ০৭:৫৭ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
নালিতাবাড়ীতে আমন ধান সংগ্রহ উদ্বোধন নালিতাবাড়ীতে অঙ্গীকার ফাউন্ডেশনের উদ্যোগে শীতবস্ত্র বিতরণ সোহেল খানকে শেষ বিদায় জানাতে গ্রামের বাড়িতে জনতার ঢল শ্রীবরদীতে তেলের ওজন কম, দুই ব্যবসায়ীকে জরিমানা নকলায় আমন ধান-চাল সংগ্রহ কার্যক্রমের উদ্বোধন সেনাপ্রধানকে পাশে বসিয়ে বিশেষ সামরিক যান চালিয়ে মহড়া পরিদর্শন করলেন প্রধানমন্ত্রী ন্যূনতম মজুরি নিয়ে সমঝোতা হয়নি, ২২ হাজার টাকায় অনড় শ্রমিকপক্ষ আরব আমিরাতে বাস-ট্রাকের ভয়াবহ সংঘর্ষে নিহত ১১ খামারে হরিণ পালন করে ব্যবসার সুযোগ দিতে আইন প্রণয়নের উদ্যোগ নিচ্ছে সরকার আশুলিয়ায় ‘কাজ নেই, মজুরি নেই’ নিয়মে বন্ধ অন্তত ২০টি পোশাক কারখানা

তেলের জন্য সৌদি সফরে মার্কিন পররাষ্ট্রমন্ত্রী

  • আপডেট টাইম :: বুধবার, ৭ জুন, ২০২৩

আন্তর্জাতিক ডেস্ক : তেলের দাম স্থিতিশীল রাখতে এবং সরবরাহ নিশ্চিতের জন্য সৌদি আরব সফরে গেছেন মার্কিন যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রী অ্যান্টনি ব্লিঙ্কেন। মঙ্গলবার তিনি সৌদি যুবরাজ মোহাম্মদ বিন সালমানের সঙ্গে বৈঠক করেছেন। বুধবার আল-জাজিরা অনলাইন এ তথ্য জানিয়েছে।

ইরানের মানবাধিকার থেকে শুরু করে ইয়েমেন পর্যন্ত বিভিন্ন ইস্যুতে বাইডেন প্রশাসনের সঙ্গে সৌদি আরবের তীব্র মতবিরোধ চলে আসছে। সম্প্রতি ইরান ও সিরিয়ার সঙ্গে সৌদি আরবের দীর্ঘদিনের বিরোধ অবসানে নতুন করে উদ্বিগ্ন হয়ে পড়েছে যুক্তরাষ্ট্র। এছাড়া গত সপ্তাহে সৌদি আরব তেলের উৎপাদন কমিয়ে দেওয়ার ঘোষণা দিয়েছে। এতে তেলের দাম নতুন করে বাড়ার সম্ভাবনা দেখা দিয়েছে।

বিশ্লেষকরা জানিয়েছেন, ব্লিঙ্কেনের সফরের লক্ষ্যের মধ্যে রয়েছে তেলের দামের ওপর রিয়াদের প্রভাব পুনরুদ্ধার করা, এই অঞ্চলে চীনা ও রাশিয়ার প্রভাব প্রতিহত করা এবং সৌদি আরব-ইসরায়েল সম্পর্কের চূড়ান্ত স্বাভাবিককরণ।

মার্কিন পররাষ্ট্র দপ্তর এক বিবৃতিতে বলেছে, সৌদি যুবরাজের সঙ্গে প্রাথমিক আলোচনায় অর্থনৈতিক সহযোগিতা বাড়ানোর উপর জোর দেওয়া হয়েছে, বিশেষত জ্বালানি ও প্রযুক্তি খাতের ওপর বিশেষ আলোচনায় হয়েছে।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2011-2020 BanglarKagoj.Net
Theme Developed By ThemesBazar.Com