1. admin@banglarkagoj.net : admin :
  2. monirsherpur1981@gmail.com : banglar kagoj : banglar kagoj
মঙ্গলবার, ২৪ নভেম্বর ২০২৬, ০৭:৫৭ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
নালিতাবাড়ীতে আমন ধান সংগ্রহ উদ্বোধন নালিতাবাড়ীতে অঙ্গীকার ফাউন্ডেশনের উদ্যোগে শীতবস্ত্র বিতরণ সোহেল খানকে শেষ বিদায় জানাতে গ্রামের বাড়িতে জনতার ঢল শ্রীবরদীতে তেলের ওজন কম, দুই ব্যবসায়ীকে জরিমানা নকলায় আমন ধান-চাল সংগ্রহ কার্যক্রমের উদ্বোধন সেনাপ্রধানকে পাশে বসিয়ে বিশেষ সামরিক যান চালিয়ে মহড়া পরিদর্শন করলেন প্রধানমন্ত্রী ন্যূনতম মজুরি নিয়ে সমঝোতা হয়নি, ২২ হাজার টাকায় অনড় শ্রমিকপক্ষ আরব আমিরাতে বাস-ট্রাকের ভয়াবহ সংঘর্ষে নিহত ১১ খামারে হরিণ পালন করে ব্যবসার সুযোগ দিতে আইন প্রণয়নের উদ্যোগ নিচ্ছে সরকার আশুলিয়ায় ‘কাজ নেই, মজুরি নেই’ নিয়মে বন্ধ অন্তত ২০টি পোশাক কারখানা

আফগানিস্তানে প্রাদেশিক গভর্নরের জানাজায় আত্মঘাতী হামলায় নিহত ১১

  • আপডেট টাইম :: শুক্রবার, ৯ জুন, ২০২৩

আন্তর্জাতিক ডেস্ক : আফগানিস্তানে এক ভারপ্রাপ্ত প্রাদেশিক গভর্নরের জানাজায় আত্মঘাতী বোমা হামলায় অন্তত ১১ জন নিহত হয়েছে। এ ঘটনায় আহত হয়েছে আরও ৩০ জন। বৃহস্পতিবার বাদাখশান প্রদেশের রাজধানী ফৈজাবাদে নিসার আহমেদ আহমাদির জানাজায় এ হামলার ঘটনা ঘটেছে বলে দেশটির স্বরাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে।

তালেবান সরকার এ ঘটনার নিন্দা জানিয়ে এক বিবৃতিতে বলেছে, ‘আইইএ (আফগানিস্তান ইসলামিক আমিরাত) -এর স্বরাষ্ট্র মন্ত্রণালয় নির্লজ্জ শত্রুদের এই বর্বরতার নিন্দা জানাচ্ছে।’

গত মঙ্গলবার আহমাদির গাড়িতে আত্মঘাতী বোমা হামলা চালানো হয়। ওই ঘটনায় নিহত হন তিনি। ইসলামিক স্টেট এই হামলার দায় স্বীকার করেছে।

২০২১ সালের আগস্টে তালেবান আফগানিস্তানের ক্ষমতা দখল করে। এরপর থেকে দেশটির নিরাপত্তা পরিস্থিতির উন্নতি হচ্ছিল। তবে দেশটির নিরাপত্তার জন্য এখনও হুমকি হিসেবে রয়ে গেছে সন্ত্রাসী গোষ্ঠী ইসলামিক স্টেট।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2011-2020 BanglarKagoj.Net
Theme Developed By ThemesBazar.Com