1. admin@banglarkagoj.net : admin :
  2. monirsherpur1981@gmail.com : banglar kagoj : banglar kagoj
মঙ্গলবার, ২৪ নভেম্বর ২০২৬, ০৭:৫৫ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
নালিতাবাড়ীতে আমন ধান সংগ্রহ উদ্বোধন নালিতাবাড়ীতে অঙ্গীকার ফাউন্ডেশনের উদ্যোগে শীতবস্ত্র বিতরণ সোহেল খানকে শেষ বিদায় জানাতে গ্রামের বাড়িতে জনতার ঢল শ্রীবরদীতে তেলের ওজন কম, দুই ব্যবসায়ীকে জরিমানা নকলায় আমন ধান-চাল সংগ্রহ কার্যক্রমের উদ্বোধন সেনাপ্রধানকে পাশে বসিয়ে বিশেষ সামরিক যান চালিয়ে মহড়া পরিদর্শন করলেন প্রধানমন্ত্রী ন্যূনতম মজুরি নিয়ে সমঝোতা হয়নি, ২২ হাজার টাকায় অনড় শ্রমিকপক্ষ আরব আমিরাতে বাস-ট্রাকের ভয়াবহ সংঘর্ষে নিহত ১১ খামারে হরিণ পালন করে ব্যবসার সুযোগ দিতে আইন প্রণয়নের উদ্যোগ নিচ্ছে সরকার আশুলিয়ায় ‘কাজ নেই, মজুরি নেই’ নিয়মে বন্ধ অন্তত ২০টি পোশাক কারখানা

পাকিস্তানের দিকে ধেয়ে যাচ্ছে ঘূর্ণিঝড় ‘বিপর্যয়’

  • আপডেট টাইম :: শনিবার, ১০ জুন, ২০২৩

আন্তর্জাতিক ডেস্ক : পাকিস্তান উপকূলের দিকে ধেয়ে যাচ্ছে ঘূর্ণিঝড় ‘বিপর্যয়। আগামী সপ্তাহে এটি আঘাত হানতে পারে। শুক্রবার পাকিস্তান সরকার সিন্ধু এবং বেলুচিস্তানের কর্তৃপক্ষকে সতর্ক থাকার পরামর্শ দিয়েছে।

পাকিস্তান আবহাওয়া বিভাগ (পিএমডি) জানিয়েছে, ঘূর্ণিঝড় ‘বিপর্যয়’ তার গতিপথ পরিবর্তন করেছে এবং গত ১২ ঘণ্টার মধ্যে ধীরে ধীরে উত্তর-উত্তরপূর্ব দিকে অগ্রসর হচ্ছে। এটি এখন করাচি থেকে প্রায় এক হাজার ১২০ কিলোমিটার দক্ষিণে অবস্থান করছে। এর কেন্দ্রে বাতাসের গতিবেগ ঘণ্টায় ১৩০ থেকে ১৫০ কিলোমিটার কেন্দ্রের চারপাশে বাতাসের গতিবেগ ঘণ্টায় ১৬০ কিলোমিটার।

আবহাওয়া দপ্তর আরও জানিয়েছে, এখনও পর্যন্ত ঘূর্ণিঝড়ের গতিপথ অনিশ্চিত। এটি ওমান-পাকিস্তানের পশ্চিম উপকূল কিংবা ভারতের গুজরাট-পাকিস্তানের সিন্ধু উপকূলের দিকে যেতে পারে। ঘূর্ণিঝড়ের প্রভাবে ১৪ জন সকালে সিন্ধু-মাকরান উপকূলে ভারী বর্ষণ এবং ঝড়ো হাওয়াসহ বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2011-2020 BanglarKagoj.Net
Theme Developed By ThemesBazar.Com