1. admin@banglarkagoj.net : admin :
  2. monirsherpur1981@gmail.com : banglar kagoj : banglar kagoj
মঙ্গলবার, ২৪ নভেম্বর ২০২৬, ০৭:৫৪ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
নালিতাবাড়ীতে আমন ধান সংগ্রহ উদ্বোধন নালিতাবাড়ীতে অঙ্গীকার ফাউন্ডেশনের উদ্যোগে শীতবস্ত্র বিতরণ সোহেল খানকে শেষ বিদায় জানাতে গ্রামের বাড়িতে জনতার ঢল শ্রীবরদীতে তেলের ওজন কম, দুই ব্যবসায়ীকে জরিমানা নকলায় আমন ধান-চাল সংগ্রহ কার্যক্রমের উদ্বোধন সেনাপ্রধানকে পাশে বসিয়ে বিশেষ সামরিক যান চালিয়ে মহড়া পরিদর্শন করলেন প্রধানমন্ত্রী ন্যূনতম মজুরি নিয়ে সমঝোতা হয়নি, ২২ হাজার টাকায় অনড় শ্রমিকপক্ষ আরব আমিরাতে বাস-ট্রাকের ভয়াবহ সংঘর্ষে নিহত ১১ খামারে হরিণ পালন করে ব্যবসার সুযোগ দিতে আইন প্রণয়নের উদ্যোগ নিচ্ছে সরকার আশুলিয়ায় ‘কাজ নেই, মজুরি নেই’ নিয়মে বন্ধ অন্তত ২০টি পোশাক কারখানা

কাঠমান্ডুর মেয়রের দপ্তরে ‘অখণ্ড নেপাল’ এর মানচিত্র

  • আপডেট টাইম :: শনিবার, ১০ জুন, ২০২৩

আন্তর্জাতিক ডেস্ক : রাজধানী কাঠমান্ডুর মেয়র বালেন্দ্র শাহ তার দপ্তরে ‘অখণ্ড নেপালের’ একটি মানচিত্র রেখেছেন। বৃহস্পতিবার তিনি তার দপ্তরে এই মানচিত্র রাখার জন্য কর্মীদের নির্দেশ দিয়েছিলেন।

বালেন্দ্র এমন সময় ‘অখণ্ড নেপালের’ মানচিত্র তার দপ্তরে রেখেছেন যখন, ভারতের নতুন পার্লামেন্ট ভবনে ‘অখণ্ড ভারতের’ মানচিত্র রাখা হয়েছে।

নেপালের এই প্রাচীন মানচিত্রে, ভারতের সামান্য কিছু অংশ নেপালের নিজস্ব অংশ বলে দাবি করা হয়েছে।

স্থানীয় গণমাধ্যমের প্রতিবেদন অনুযায়ী, বালেন্দ্র শাহ বৃহস্পতিবার সহকর্মীদের ডেকেছিলেন এবং তাদের চেম্বারে বৃহত্তর নেপালের একটি মানচিত্র রাখার কথা বলেছিলেন। বালেন্দ্র  ‘নেপালের গর্বিত ইতিহাস মনে রাখার’ প্রয়োজনীয়তার কথা বলেছেন।

এর একদিন আগেই, প্রধানমন্ত্রী পুষ্পকমল দহল প্রচন্ড পার্লামেন্টে এক বিবৃতিতে বলেছেন, বিষয়টি নিয়ে ভারত সরকারের সঙ্গে তার আগেই কথা হয়েছে। ভারতের পক্ষ থেকে জানানো হয়েছে, এটি একটি সাংস্কৃতিক মানচিত্র, রাজনৈতিক নয়। ভারতের কাছ থেকে তিনি এ ব্যাপারে ইতিবাচক সাড়া পেয়েছেন।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2011-2020 BanglarKagoj.Net
Theme Developed By ThemesBazar.Com