1. admin@banglarkagoj.net : admin :
  2. monirsherpur1981@gmail.com : banglar kagoj : banglar kagoj
মঙ্গলবার, ২৪ নভেম্বর ২০২৬, ০৭:৫৫ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
নালিতাবাড়ীতে আমন ধান সংগ্রহ উদ্বোধন নালিতাবাড়ীতে অঙ্গীকার ফাউন্ডেশনের উদ্যোগে শীতবস্ত্র বিতরণ সোহেল খানকে শেষ বিদায় জানাতে গ্রামের বাড়িতে জনতার ঢল শ্রীবরদীতে তেলের ওজন কম, দুই ব্যবসায়ীকে জরিমানা নকলায় আমন ধান-চাল সংগ্রহ কার্যক্রমের উদ্বোধন সেনাপ্রধানকে পাশে বসিয়ে বিশেষ সামরিক যান চালিয়ে মহড়া পরিদর্শন করলেন প্রধানমন্ত্রী ন্যূনতম মজুরি নিয়ে সমঝোতা হয়নি, ২২ হাজার টাকায় অনড় শ্রমিকপক্ষ আরব আমিরাতে বাস-ট্রাকের ভয়াবহ সংঘর্ষে নিহত ১১ খামারে হরিণ পালন করে ব্যবসার সুযোগ দিতে আইন প্রণয়নের উদ্যোগ নিচ্ছে সরকার আশুলিয়ায় ‘কাজ নেই, মজুরি নেই’ নিয়মে বন্ধ অন্তত ২০টি পোশাক কারখানা

লন্ডনে ভারতীয় শিক্ষার্থীকে কুপিয়ে হত্যা

  • আপডেট টাইম :: বুধবার, ১৪ জুন, ২০২৩

আন্তর্জাতিক ডেস্ক : লন্ডনে হত্যার শিকার হলেন ২৭ বছর বয়সী ভারতীয় এক শিক্ষার্থী। হায়দরাবাদের ওই শিক্ষার্থী উচ্চশিক্ষার জন্য লন্ডনে গিয়েছিলেন। তাকে কুপিয়ে হত্যার অভিযোগ উঠলো এক ব্রাজিলিয়ান যুবকের বিরুদ্ধে। ওই হামলার সময় আরও এক তরুণী আহত হয়েছেন বলে জানা গেছে। খবর এনডিটিভির।

হত্যার ঘটনায় প্রাথমিকভাবে এক তরুণী ও এক ব্রাজিলিয়ান যুবককে গ্রেফতার করা হয়। পরে আরও এক যুবককে গ্রেপ্তার করে পুলিশ।

লন্ডনের মেট্রোপলিটন পুলিশ জানিয়েছে, নৃশংস হামলা ঘটনাটি ঘটে ওয়েম্বলিতে। ঘটনাস্থলেই মৃত্যু হয় ২৭ বছরের তেজস্বিনীর।

একই ঘটনায় ২৮ বছর বয়সী এক তরুণীও আহত হয়েছেন। হাসপাতালে তার চিকিৎসা চলছে। তবে তার আঘাত গুরুতর নয় বলেই জানা গেছে।

এই হত্যাকাণ্ডে সন্দেহভাজন ২৩ বছরের এক তরুণী ও ২৪ বছর বয়সী এক ব্রাজিলিয়ান যুবককে গ্রেফতার করেছে পুলিশ। যদিও জিজ্ঞাসাবাদের পর তরুণীকে মুক্তি দেওয়া হয়। পরে ২৩ বছর বয়সী আরও এক ব্যক্তিকে গ্রেফতার করে মেট্রোপলিটন পুলিশের কর্মকর্তারা।

এখন পর্যন্ত খুনের কারণ স্পষ্ট নয় তদন্তকারীদের কাছে। অভিযুক্তদের জিজ্ঞাসাবাদ করে তদন্ত প্রক্রিয়া চালাচ্ছে পুলিশ। খতিয়ে দেখা হচ্ছে সিসিটিভি ফুটেজ। ময়নাতদন্তে পাঠানো হয়েছে তরুণীর মরদেহ।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2011-2020 BanglarKagoj.Net
Theme Developed By ThemesBazar.Com