1. admin@banglarkagoj.net : admin :
  2. monirsherpur1981@gmail.com : banglar kagoj : banglar kagoj
মঙ্গলবার, ২৪ নভেম্বর ২০২৬, ০৭:৫৫ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
নালিতাবাড়ীতে আমন ধান সংগ্রহ উদ্বোধন নালিতাবাড়ীতে অঙ্গীকার ফাউন্ডেশনের উদ্যোগে শীতবস্ত্র বিতরণ সোহেল খানকে শেষ বিদায় জানাতে গ্রামের বাড়িতে জনতার ঢল শ্রীবরদীতে তেলের ওজন কম, দুই ব্যবসায়ীকে জরিমানা নকলায় আমন ধান-চাল সংগ্রহ কার্যক্রমের উদ্বোধন সেনাপ্রধানকে পাশে বসিয়ে বিশেষ সামরিক যান চালিয়ে মহড়া পরিদর্শন করলেন প্রধানমন্ত্রী ন্যূনতম মজুরি নিয়ে সমঝোতা হয়নি, ২২ হাজার টাকায় অনড় শ্রমিকপক্ষ আরব আমিরাতে বাস-ট্রাকের ভয়াবহ সংঘর্ষে নিহত ১১ খামারে হরিণ পালন করে ব্যবসার সুযোগ দিতে আইন প্রণয়নের উদ্যোগ নিচ্ছে সরকার আশুলিয়ায় ‘কাজ নেই, মজুরি নেই’ নিয়মে বন্ধ অন্তত ২০টি পোশাক কারখানা

কানাডায় বাস-ট্রাক সংঘর্ষ, নিহত ১৫

  • আপডেট টাইম :: শুক্রবার, ১৬ জুন, ২০২৩

আন্তর্জাতিক ডেস্ক : কানাডার ম্যানিটোবা প্রদেশে সড়ক দুর্ঘটনায় ১৫ জন নিহত হয়েছেন। এছাড়া ২ চালকসহ আরও ১০ জন আহত হয়েছেন। তাদের হাসপাতালে ভর্তি করা হয়েছে। স্থানীয় সময় বৃহস্পতিবার বিকেলে এ দুর্ঘটনা ঘটে। সিবিসি নিউজের বরাতে এ খবর প্রকাশ করেছে রয়টার্স।

পুলিশ জানিয়েছে, উইনিপেগের পশ্চিমে কারবেরির কাছে ট্রান্স-কানাডা হাইওয়েতে লরির সঙ্গে বাসের সংঘর্ষে এ দুর্ঘটনা ঘটে। কোস্টার আকারের ওই বাসটির বেশিরভাগ যাত্রী ছিলেন প্রবীণ। তারা ডাউফিন, ম্যানিটোবা ও আশপাশের এলাকার বাসিন্দা ছিলেন।

নিহতদের বেশিরভাগ বয়স্ক ব্যক্তি বলে জানিয়েছেন ম্যানিটোবার রয়্যাল কানাডিয়ান মাউন্টেড পুলিশের (আরসিএমপি) অ্যাসিস্টেন্ট কমিশনার রব হিল। এছাড়া আহতদের অবস্থা গুরুতর।

একজন প্রত্যক্ষদর্শী জানান, স্থানীয় সময় দুপুরের পর তিনি একটি খাদে জ্বলন্ত বাস দেখতে পান। এক সংবাদ সম্মেলনে রয়্যাল কানাডিয়ান মাউন্টেড পুলিশ জানিয়েছে, হতাহতদের উদ্ধারে একটি এয়ার অ্যাম্বুলেন্স এবং ১২টি অ্যাম্বুলেন্সসহ জরুরি যানবাহন ঘটনাস্থলে পাঠানো হয়েছে।

টুইট বার্তায় শোক জানিয়ে দেশটির প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডো বলেন, যারা এই ভয়াবহ দুর্ঘটনায় স্বজন হারিয়েছেন তাদের প্রতি আমরা গভীর সমবেদনা রইল। কারবেরির দুর্ঘটনায় আমার মনকে ভেঙে দিয়েছে।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2011-2020 BanglarKagoj.Net
Theme Developed By ThemesBazar.Com