1. [email protected] : admin :
  2. [email protected] : banglar kagoj : banglar kagoj
সোমবার, ২৪ অগাস্ট ২০২৬, ০৮:১২ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
সবাইকে নিয়েই স্থানীয় সরকার নির্বাচনে ঝাঁপ দিতে হবে: সিইসি বিদ্যালয়ের মিড-ডে মিলে খাবারের মান নিয়ে কোনো আপস নয়: প্রধানমন্ত্রী নিষিদ্ধ সংগঠন ছাড়া সভা-সমাবেশ করার অধিকার সবার আছে : আইনমন্ত্রী বাড়ি বাড়ি স্বাস্থ্য পরীক্ষা, ইউনিয়নে হবে ‘হেলথ হাব’: স্বাস্থ্যমন্ত্রী রাষ্ট্রীয় প্রতিষ্ঠানকে দলীয় ক্লাবে পরিণত করেছে বিএনপি : নাহিদ ইসলাম নুসরাত হত্যা মামলায় ২ আসামির মৃত্যুদণ্ড বহাল, ৪ জনের যাবজ্জীবন শেরপুরে রাইস কুকারে রান্নার সময় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে গৃহবধূর মৃত্যু ‎পাবনায় ১১৩৬টি প্রাথমিক বিদ্যালয়ের মধ্যে ৬১৬টিতেই নেই প্রধান শিক্ষক আসামির গায়ের শার্ট নিয়ে নানা প্রশ্ন খুনের দায় স্বীকার, কারাগারে সিদ্ধার্থ-মুগ্ধ

শ্রীবরদীতে রাস্তায় ধানের চারা রোপন করে প্রতিবাদ

  • আপডেট টাইম :: রবিবার, ১৮ জুন, ২০২৩

শ্রীবরদী (শেরপুর) : শেরপুরের শ্রীবরদীতে কাঁদা-পানির কারণে চলাচলে চরম দুর্ভোগের শিকার হয়ে রাস্তায় ধানের চারা রোপন করে প্রতিবাদ জানিয়েছেন গোশাইপুর ইউনিয়নের মাটিয়াকুড়া গ্রামবাসী।

রোববার (১৮ জুন) দুপুরে গাবতলী বাজার হতে জালকাটা-দক্ষিণ ষাইটকাঁকড়াগামী কাঁচা রাস্তায় ধানের চারা রোপন করে এ প্রতিবাদ করা হয়।

ভুক্তভোগী এলাকাবাসী জানান, গোশাইপুর ইউনিয়নের ২নং ওয়ার্ডের গাবতলী বাজার থেকে জালকাটা-দক্ষিণ ষাইটকাঁকরাগামী কাঁচা রাস্তাটির কিছু অংশে পানি জমে কাঁদার সৃষ্টি হয়। রাস্তাটি দীর্ঘদিন যাবত কোন সংস্কার না করায় সামান্য বৃষ্টি হলেই চলাচল খুবই কষ্টসাধ্য হয়ে পড়ে। চরম দুর্ভোগ পোহাতে হয় এলাকাবাসীর। এ এলাকায় বিভিন্ন শ্রেণি-পেশার হাজার হাজার মানুষ বসবাস করে। এই হাঁটু কাঁদায় রাস্তা দিয়েই গ্রামের শিক্ষার্থীরা স্কুল-কলেজে যায়। জীবিকার তাগিদে জীবনের ঝুঁকি নিয়ে বিভিন্ন শ্রেণি-পেশার হাজার হাজার মানুষকে প্রতিনিয়ত চলাচল করতে হয় এ রাস্তা দিয়ে। দীর্ঘদিন যাবত এ গ্রামের মানুষ কষ্ট আর প্রচন্ড দুর্ভোগের মধ্যদিয়ে চলাচল করে আসছেন।

মাটিয়াকুড়া গ্রামের বীরমুক্তিযোদ্ধা মোফাজ্জল হোসেন বলেন, এই রাস্তায় হাঁটু পর্যন্ত কাঁদা থাকায় মসজিদ ও বাজারে যাওয়া যায় না। ছেলে-মেয়েরা স্কুল-মাদরাসায় যেতে পারে না।

একই গ্রামের নূর ইসলাম জানান, দীর্ঘদিন যাবত কোন মাটি না ফেলানোয় রাস্তার বিভিন্ন অংশে গর্তের সৃষ্টি হয়েছে। এ রাস্তা দিয়ে স্কুল-কলেজ-মাদরাসার শিক্ষার্থীসহ মসজিদের মুসল্লীগণ যাতায়াত করেন। বর্ষাকালে কাঁদা থাকায় আমরা ধান-চাল ও অন্যান্য কৃষিপণ্য বাজারে নিয়ে যেতে পারি না। ফলে চরম দূর্ভোগে রয়েছি। আমাদের দাবী, দ্রুত রাস্তাটি সংস্কার করে চলাচলের উপযোগী করে দেওয়া হোক।

২নং ওয়ার্ডের ইউপি সদস্য সাজু মিয়া বলেন, আমি এ রাস্তাটি মেরামতের জন্য চেয়ারম্যানের নিকট বারবার বলেছি। কিন্তু চেয়ারম্যান কোন প্রকল্প দেয়নি।

এ বিষয়ে গোশাইপুর ইউপি চেয়ারম্যান শাহজামাল ইসলাম আশিক বলেন, রাস্তাটির দু’পাশে বসতবাড়ি রয়েছে। ফলে রাস্তার পানি নিষ্কাশনের কোন ব্যবস্থা নেই। তাই কাঁদার সৃষ্টি হয়। তবে দ্রুতই তা সংস্কার করা হবে।

 

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2011-2020 BanglarKagoj.Net
Theme Developed By ThemesBazar.Com