1. admin@banglarkagoj.net : admin :
  2. monirsherpur1981@gmail.com : banglar kagoj : banglar kagoj
মঙ্গলবার, ২৪ নভেম্বর ২০২৬, ০৭:৫৫ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
নালিতাবাড়ীতে আমন ধান সংগ্রহ উদ্বোধন নালিতাবাড়ীতে অঙ্গীকার ফাউন্ডেশনের উদ্যোগে শীতবস্ত্র বিতরণ সোহেল খানকে শেষ বিদায় জানাতে গ্রামের বাড়িতে জনতার ঢল শ্রীবরদীতে তেলের ওজন কম, দুই ব্যবসায়ীকে জরিমানা নকলায় আমন ধান-চাল সংগ্রহ কার্যক্রমের উদ্বোধন সেনাপ্রধানকে পাশে বসিয়ে বিশেষ সামরিক যান চালিয়ে মহড়া পরিদর্শন করলেন প্রধানমন্ত্রী ন্যূনতম মজুরি নিয়ে সমঝোতা হয়নি, ২২ হাজার টাকায় অনড় শ্রমিকপক্ষ আরব আমিরাতে বাস-ট্রাকের ভয়াবহ সংঘর্ষে নিহত ১১ খামারে হরিণ পালন করে ব্যবসার সুযোগ দিতে আইন প্রণয়নের উদ্যোগ নিচ্ছে সরকার আশুলিয়ায় ‘কাজ নেই, মজুরি নেই’ নিয়মে বন্ধ অন্তত ২০টি পোশাক কারখানা

সম্পর্ক পুনরুদ্ধারে চীনে ছুটেছেন মার্কিন পররাষ্ট্রমন্ত্রী

  • আপডেট টাইম :: সোমবার, ১৯ জুন, ২০২৩

আন্তর্জাতিক ডেস্ক : চীনের সঙ্গে সম্পর্ক পুনরুদ্ধারে বেইজিং সফরে গিয়েছেন মার্কিন পররাষ্ট্রমন্ত্রী অ্যান্টনি ব্লিঙ্কেন। রোববার তিনি শীর্ষ পর্যায়ের চীনা কর্মকর্তাদের সঙ্গে আলোচনায় বসবেন বলে জানিয়েছে সিএনএন।

গত কয়েক মাস ধরে বিশ্বের দুই পরাশক্তি ও বৃহৎ অর্থনীতির দেশের মধ্যে বিভিন্ন ইস্যুতে উত্তেজনা চলে আসছে। বিশেষ করে তাইওয়ান ও দক্ষিণ চীন সাগরের বিতর্কিত জলসীমা নিয়ে হুমকি-পাল্টা হুমকির ঘটনাও ঘটেছে। সম্প্রতি চীনের মধ্যস্থতায় ইরান ও সিরিয়ার সঙ্গে সৌদি আরবের সম্পর্ক পুনরুদ্ধার হয়েছে। এতে মধ্যপ্রাচ্যে চীনের প্রভাব বাড়তে পারে বলেও শঙ্কিত যুক্তরাষ্ট্র।

ব্লিঙ্কেন হলেন প্রথম মার্কিন পররাষ্ট্রমন্ত্রী যিনি পাঁচ বছরের মধ্যে প্রথমবার চীন সফর করছেন। ২০২১ সালে জো বাইডেন প্রেসিডেন্ট হিসেবে দায়িত্ব নেওয়ার পর থেকে এই জাতীয় মিশন তৈরি করার জন্য সবচেয়ে সিনিয়র মার্কিন কর্মকর্তা।

সিএনএন জানিয়েছে, চীনের প্রেসিডেন্ট শি জিনপিংয়ের সঙ্গে ব্লিঙ্কেনের বৈঠক হয় কি না তা নিবিড়ভাবে পর্যবেক্ষণ করবেন পর্যবেক্ষকরা। আমেরিকার শীর্ষ কূটনীতিকের পূর্ববর্তী সফরগুলোতে প্রায়ই চীনের শীর্ষ নেতার সাথে মুখোমুখি বৈঠক হয়েছিল। তবে চীন-যুক্তরাষ্ট্রের সম্পর্ক কয়েক দশকের মধ্যে সর্বনিম্ন পর্যায়ে থাকায় এবার ব্লিঙ্কেনের সঙ্গে জিনপিংয়ের বৈঠকের ব্যাপারে অনিশ্চয়তা রয়েছে। উভয় সরকারের কর্মকর্তারা এই সফরে কম প্রত্যাশার ইঙ্গিত দিয়েছেন।

মার্কিন পররাষ্ট্র দপ্তরের একজন ঊর্ধ্বতন কর্মকর্তা চলতি সপ্তাহের শুরুতে সাংবাদিকদের বলেছিলেন, তিনি ‘খুব বেশি কিছু প্রত্যাশা করছেন না।’

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2011-2020 BanglarKagoj.Net
Theme Developed By ThemesBazar.Com