1. admin@banglarkagoj.net : admin :
  2. monirsherpur1981@gmail.com : banglar kagoj : banglar kagoj
মঙ্গলবার, ২৪ নভেম্বর ২০২৬, ০৭:৪৪ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
নালিতাবাড়ীতে আমন ধান সংগ্রহ উদ্বোধন নালিতাবাড়ীতে অঙ্গীকার ফাউন্ডেশনের উদ্যোগে শীতবস্ত্র বিতরণ সোহেল খানকে শেষ বিদায় জানাতে গ্রামের বাড়িতে জনতার ঢল শ্রীবরদীতে তেলের ওজন কম, দুই ব্যবসায়ীকে জরিমানা নকলায় আমন ধান-চাল সংগ্রহ কার্যক্রমের উদ্বোধন সেনাপ্রধানকে পাশে বসিয়ে বিশেষ সামরিক যান চালিয়ে মহড়া পরিদর্শন করলেন প্রধানমন্ত্রী ন্যূনতম মজুরি নিয়ে সমঝোতা হয়নি, ২২ হাজার টাকায় অনড় শ্রমিকপক্ষ আরব আমিরাতে বাস-ট্রাকের ভয়াবহ সংঘর্ষে নিহত ১১ খামারে হরিণ পালন করে ব্যবসার সুযোগ দিতে আইন প্রণয়নের উদ্যোগ নিচ্ছে সরকার আশুলিয়ায় ‘কাজ নেই, মজুরি নেই’ নিয়মে বন্ধ অন্তত ২০টি পোশাক কারখানা

ইউক্রেনে বাঁধ ধসে নিহতের সংখ্যা বেড়ে ৪৫

  • আপডেট টাইম :: মঙ্গলবার, ২০ জুন, ২০২৩

আন্তর্জাতিক ডেস্ক : রাশিয়ার অধিকৃত ইউক্রেন অঞ্চলে দিনিপ্রো নদীর বাঁধ ধসে নিহতের সংখ্যা বেড়ে ৪৫ এ পৌঁছেছে। রোববার কর্মকর্তাদের বরাত দিয়ে সিএনএন এ তথ্য জানিয়েছে।

ইউক্রেনের অভ্যন্তরীণ বিষয়ক মন্ত্রণালয় শনিবার জানিয়েছে, বন্যায় কমপক্ষে ১৬ জন মারা গেছে এবং ৩১ জন নিখোঁজ রয়েছে। একই দিন রুশ সমর্থিত খেরসন কর্মকর্তা আন্দ্রে আলেকসেনকো টেলিগ্রামে পোস্টে জানিয়েছেন, নিহতের সংখ্যা বেড়ে ২৯ এ পৌঁছেছে।

ইউক্রেনের মন্ত্রণালয় আরও জানিয়েছে, প্লাবিত এলাকা থেকে তিন হাজার ৬১৪ জনকে সরিয়ে নেওয়া হয়েছে, যাদের মধ্যে ৪৭৪ শিশু এবং ৮০ জন অক্ষম ব্যক্তি রয়েছে।

দক্ষিণ ইউক্রেনের নোভা কাখোভকা বাঁধটি ৬ জুন ধসে পড়ে। এটি ইউক্রেনের বৃহত্তম জলাধার। এ ঘটনার জন্য রাশিয়া ও ইউক্রেনকে পরস্পরকে দায়ী করে আসছে।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2011-2020 BanglarKagoj.Net
Theme Developed By ThemesBazar.Com