1. admin@banglarkagoj.net : admin :
  2. monirsherpur1981@gmail.com : banglar kagoj : banglar kagoj
মঙ্গলবার, ২৪ নভেম্বর ২০২৬, ০৭:৪৬ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
নালিতাবাড়ীতে আমন ধান সংগ্রহ উদ্বোধন নালিতাবাড়ীতে অঙ্গীকার ফাউন্ডেশনের উদ্যোগে শীতবস্ত্র বিতরণ সোহেল খানকে শেষ বিদায় জানাতে গ্রামের বাড়িতে জনতার ঢল শ্রীবরদীতে তেলের ওজন কম, দুই ব্যবসায়ীকে জরিমানা নকলায় আমন ধান-চাল সংগ্রহ কার্যক্রমের উদ্বোধন সেনাপ্রধানকে পাশে বসিয়ে বিশেষ সামরিক যান চালিয়ে মহড়া পরিদর্শন করলেন প্রধানমন্ত্রী ন্যূনতম মজুরি নিয়ে সমঝোতা হয়নি, ২২ হাজার টাকায় অনড় শ্রমিকপক্ষ আরব আমিরাতে বাস-ট্রাকের ভয়াবহ সংঘর্ষে নিহত ১১ খামারে হরিণ পালন করে ব্যবসার সুযোগ দিতে আইন প্রণয়নের উদ্যোগ নিচ্ছে সরকার আশুলিয়ায় ‘কাজ নেই, মজুরি নেই’ নিয়মে বন্ধ অন্তত ২০টি পোশাক কারখানা

চীনের বারবিকিউ রেস্তোরাঁয় বিস্ফোরণ, নিহত ৩১

  • আপডেট টাইম :: বৃহস্পতিবার, ২২ জুন, ২০২৩

আন্তর্জাতিক ডেস্ক : চীনে একটি বারবিকিউ রেস্তোরাঁয় গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে ৩১ জন নিহত হয়েছেন। চীনের উত্তর-পশ্চিম নিংজিয়া অঞ্চলে স্থানীয় সময় বুধবার (২১ জুন) রাত ৮টা ৪০ মিনিটে এই ঘটনা ঘটে।

বৃহস্পতিবার (২২ জুন) রাষ্ট্রীয় বার্তা সংস্থা সিনহুয়ার বরাত দিয়ে এ খবর জানিয়েছে এনডিটিভি।

খবরে বলা হয়, ফুয়াং বারবিকিউ রেস্তোরাঁয় এলপিজির ছিদ্র থেকে বিস্ফোরণ ঘটেছে। রেস্তোরাঁ থেকে ধোঁয়া বের হচ্ছে। ফায়ার সার্ভিসের কর্মীরা আগুন নেভাতে কাজ করছেন। কাচসহ বিভিন্ন জিনিসপত্রের ভাঙা টুকরা চারদিকে ছড়িয়ে-ছিটিয়ে রয়েছে।বিস্ফোরণে শরীরে ঢুকে যাওয়া কাঁচের টুকরো এবং অগ্নিদগ্ধ হয়ে হাসপাতালে আরও ৭ জন চিকিৎসাধীন আছেন।

সিনহুয়া জানিয়েছে, এ ঘটনার পর প্রেসিডেন্ট শি জিনপিং সংশ্লিষ্ট স্থানগুলোতে কঠোর নিরাপত্তা পরীক্ষা করার নির্দেশ দিয়েছেন।প্রেসিডেন্ট আহতদের চিকিৎসার জন্য সর্বাত্মক পদক্ষেপ নিতে বলেছেন।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2011-2020 BanglarKagoj.Net
Theme Developed By ThemesBazar.Com