1. admin@banglarkagoj.net : admin :
  2. monirsherpur1981@gmail.com : banglar kagoj : banglar kagoj
মঙ্গলবার, ২৪ নভেম্বর ২০২৬, ০৭:৪৬ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
নালিতাবাড়ীতে আমন ধান সংগ্রহ উদ্বোধন নালিতাবাড়ীতে অঙ্গীকার ফাউন্ডেশনের উদ্যোগে শীতবস্ত্র বিতরণ সোহেল খানকে শেষ বিদায় জানাতে গ্রামের বাড়িতে জনতার ঢল শ্রীবরদীতে তেলের ওজন কম, দুই ব্যবসায়ীকে জরিমানা নকলায় আমন ধান-চাল সংগ্রহ কার্যক্রমের উদ্বোধন সেনাপ্রধানকে পাশে বসিয়ে বিশেষ সামরিক যান চালিয়ে মহড়া পরিদর্শন করলেন প্রধানমন্ত্রী ন্যূনতম মজুরি নিয়ে সমঝোতা হয়নি, ২২ হাজার টাকায় অনড় শ্রমিকপক্ষ আরব আমিরাতে বাস-ট্রাকের ভয়াবহ সংঘর্ষে নিহত ১১ খামারে হরিণ পালন করে ব্যবসার সুযোগ দিতে আইন প্রণয়নের উদ্যোগ নিচ্ছে সরকার আশুলিয়ায় ‘কাজ নেই, মজুরি নেই’ নিয়মে বন্ধ অন্তত ২০টি পোশাক কারখানা

রাশিয়ার ওপর পূর্ণ সমর্থন উত্তর কোরিয়ার

  • আপডেট টাইম :: রবিবার, ২৫ জুন, ২০২৩

আন্তর্জাতিক ডেস্ক : বিদ্রোহী ওয়াগনার বাহিনীর সঙ্গে এরই মধ্যে চুক্তিতে পৌঁছেছে রাশিয়ান কর্তৃপক্ষ। ফলে এই মুহূর্তে কিছুটা স্বস্তিতে রয়েছে পুতিন প্রশাসন। তাবে তাদের এই পুরো আলোচনায় রাশিয়ার পক্ষে সমর্থন রয়েছে উত্তর কোরিয়ার। খবর আল-জাজিরার।

উত্তর কোরিয়ার রাষ্ট্রীয় গণমাধ্যমের খবরে বলা হয়েছে, পিয়ংইয়ংয়ে রাশিয়ার রাষ্ট্রদূত আলেকজান্ডার মাতসেগোরার সঙ্গে বৈঠক করেছেন উত্তর কোরিয়ার ভাইস-পররাষ্ট্রমন্ত্রী ইম চোন ইল।

সেখানে তিনি বলেছেন, যে বিদ্রোহের মুখোমুখি রাশিয়া হয়েছে তা সফলভাবে দমন করতে পারবেন পুতিন।

ইউক্রেনে হামলার শুরু থেকেই রাশিয়াকে সমর্থন দিয়ে আসছে উত্তর কোরিয়া। এবারও তার ব্যতিক্রম হয়নি। রাশিয়াকে ধ্বংস করতে যুক্তরাষ্ট্র সহযোগিতা করছে বলেও মনে করে দেশটি।

এদিকে ক্রেমলিনের সঙ্গে সমঝোতার পরিপ্রেক্ষিতে মস্কো অভিমুখে অভিযান বন্ধ করে পিছু হটছে ওয়াগনার গ্রুপ। এরই মধ্যে ভাড়াটে বাহিনীর সৈন্যরা রাশিয়ার দক্ষিণপশ্চিমাঞ্চলীয় রোস্তভ-অন-ডন শহরের সামরিক সদর দপ্তর ত্যাগ করেছে। সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া ছবি ও ভিডিওতে ওয়াগনার সৈন্যদের শহর ছাড়তে দেখা গেছে।

মার্কিন সংবাদমাধ্যম সিএনএন জানিয়েছে, বেলারুশের প্রেসিডেন্ট আলেক্সান্দার লুকাশেঙ্কোর সঙ্গে আলোচনার পর দৃশ্যত ক্রেমলিনের সঙ্গে চুক্তিতে পৌঁছেছেন ওয়াগনার প্রধান ইভজেনি প্রিগোজিন। তবে এই বিষয়ে খুব সামান্যই তথ্য দিয়েছে পুতিন প্রশাসন।

ক্রেমলিনের মুখপাত্র দিমিত্রি পেসকভ বলেছেন, রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন ওয়াগনার প্রধান প্রিগোজিনকে কথা দিয়েছেন, তিনি রাশিয়ায় ছেড়ে বেলারুশে যেতে পারবেন। যদিও প্রিগোজিনকে রোস্তভ-অন-ডন ছেড়ে যেতে দেখা গেছে, তবে তার বর্তমান অবস্থান অজানা।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2011-2020 BanglarKagoj.Net
Theme Developed By ThemesBazar.Com