1. [email protected] : admin :
  2. [email protected] : banglar kagoj : banglar kagoj
রবিবার, ২৮ জুন ২০২৬, ০৮:২৭ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
শেরপুরে জেলা প্রশাসকের খাল পুনঃখনন পরিদর্শন, দুই পাড়ে বৃক্ষরোপণের উদ্যোগ শেরপুরে জাতীয় ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইনের উদ্বোধন শেরপুরে মাসিক রাজস্ব সভায় ভূমি ব্যবস্থাপনা আধুনিকীকরণে জোর যুক্তরাষ্ট্রের মধ্যস্থতায় হওয়া লেবানন–ইসরায়েল চুক্তি প্রত্যাখ্যান করল হিজবুল্লাহ রেকর্ডের পাতায় ইংলিশ মিডফিল্ডার একটি উন্নত, সমৃদ্ধ ও মানবিক বাংলাদেশ গড়তে শিক্ষার্থীদের প্রস্তুত থাকতে হবে: প্রধানমন্ত্রী সাতক্ষীরা সীমান্তে বিজিবির জব্দ করা ৭৩ কোটি টাকার মাদক ধ্বংস ৫০০ ও ১০০০ টাকার নোট সাময়িকভাবে বাতিলের প্রস্তাব ডিএমপির সাবেক কমিশনার হাবিবুরসহ ৩ পুলিশের মৃত্যুদণ্ড, একজনের যাবজ্জীবন তরুণকে আটকে মুক্তিপণ দাবি, ঢাবি শিক্ষার্থীসহ গ্রেপ্তার ৩

শ্রীবরদীতে এমপি ফজলুল হকের উদ্যোগে মানবিক সহায়তা বিতরণ

  • আপডেট টাইম :: মঙ্গলবার, ১৪ এপ্রিল, ২০২০

শ্রীবরদী (শেরপুর) : করোনা বিস্তার রোধে সরকার গণপরিবহন, কলকারখানা সহ বিভিন্ন ব্যবসায়ী প্রতিষ্ঠান বন্ধ থাকায় শ্রমজীবি মানুষগুলো কর্মহীন হয়ে পড়েছে। নিম্ন আয়ের মানুষগুলোর অনেকেরই ঘরের খাবার শেষ হয়ে গেছে। সেসব হতদরিদ্র, অসহায় মানুষদের মাঝে শেরপুর-৩ (শ্রীবরদী-ঝিনাইগাতী) আসনের সংসদ সদস্য প্রকৌশলী একেএম ফজলুল হক চানের ব্যক্তিগত উদ্যোগে খাদ্যসামগ্রী বিতরণ করা হয়েছে।
মঙ্গলবার দুপুরে পৌর শহরের সরকারি নার্সারী মাঠে ওইসব কর্মহীন, হতদরিদ্রদের মাঝে চাল, আলু, সাবান সহ বিভিন্ন খাদ্যসামগ্রী বিতরণ করা হয়। এসময় উপস্থিত ছিলেন- উপজেলা আ’লীগের সাবেক সাংগঠনিক সম্পাদক ছালাহ উদ্দিন ছালেম, আ’লীগের সাবেক কৃষি বিষয়ক সম্পাদক আমিরুল ইসলাম, জেলা কৃষকলীগের সভাপতি আব্দুল কাদের, উপজেলা কৃষকলীগের সভাপতি আবুল কাশেম তালুকদার, উপজেলা যুবলীগের সভাপতি লিয়াকত হোসেন লিটন প্রমুখ। পর্যায়ক্রমে উপজেলার বিভিন্ন ইউনয়নের হতদরিদ্র, কর্মহীন হওয়া যানবাহন শ্রমিক, চা দোকানদারসহ বিভিন্ন পেশার লোকজনের মাঝে এসব খাদ্যসামগ্রী বিরতণ করা হবে।
– ফরিদ আহম্মেদ রুবেল

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2011-2020 BanglarKagoj.Net
Theme Developed By ThemesBazar.Com