1. admin@banglarkagoj.net : admin :
  2. monirsherpur1981@gmail.com : banglar kagoj : banglar kagoj
মঙ্গলবার, ২৪ নভেম্বর ২০২৬, ০৭:৪৪ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
নালিতাবাড়ীতে আমন ধান সংগ্রহ উদ্বোধন নালিতাবাড়ীতে অঙ্গীকার ফাউন্ডেশনের উদ্যোগে শীতবস্ত্র বিতরণ সোহেল খানকে শেষ বিদায় জানাতে গ্রামের বাড়িতে জনতার ঢল শ্রীবরদীতে তেলের ওজন কম, দুই ব্যবসায়ীকে জরিমানা নকলায় আমন ধান-চাল সংগ্রহ কার্যক্রমের উদ্বোধন সেনাপ্রধানকে পাশে বসিয়ে বিশেষ সামরিক যান চালিয়ে মহড়া পরিদর্শন করলেন প্রধানমন্ত্রী ন্যূনতম মজুরি নিয়ে সমঝোতা হয়নি, ২২ হাজার টাকায় অনড় শ্রমিকপক্ষ আরব আমিরাতে বাস-ট্রাকের ভয়াবহ সংঘর্ষে নিহত ১১ খামারে হরিণ পালন করে ব্যবসার সুযোগ দিতে আইন প্রণয়নের উদ্যোগ নিচ্ছে সরকার আশুলিয়ায় ‘কাজ নেই, মজুরি নেই’ নিয়মে বন্ধ অন্তত ২০টি পোশাক কারখানা

সুইডেনে কোরআন পোড়ানোর ঘটনায় ওআইসির জরুরি বৈঠক আহ্বান

  • আপডেট টাইম :: শনিবার, ১ জুলাই, ২০২৩

আন্তর্জাতিক ডেস্ক : সুইডেনে কোরআন পোড়ানোর ঘটনায় অর্গানাইজেশন অব ইসলামিক কো-অপারেশন (ওআইসি) জরুরি বৈঠক আহ্বান করেছে। আগামী সপ্তাহে সংস্থাটির সদর দপ্তর জেদ্দায় এ বৈঠক হওয়ার কথা রয়েছে।

সৌদি গেজেটের খবরে বলা হয়েছে, পবিত্র ঈদুল আজহার দিনে সুইডেনে পবিত্র কোরআন শরীফ পোড়ানোর মতো ঘৃণ্য কাজের বিষয়ে সব মুসলিম দেশের ঐকমত্যের ভিত্তিতে কার্যকর পদক্ষেপ নেওয়ার বিষয়ে আলোচনা করা হবে।

ওআইসি এর আগে গত বুধবার সুইডেনে ঈদুল আজহার নামাজের পর স্টকহোম সেন্ট্রাল মসজিদের পবিত্র কোরআন শরীফ পোড়ানোর ঘটনায় তীব্র নিন্দা জানিয়েছিল।

সুইডেনে বসবাসরত সালওয়ান মোমেনা নামের এক ব্যক্তি বুধবার (২৮ জুন) ঈদুল আজহার দিনে এ ঘটনা ঘটান। সালওয়ান এই কাজ করার জন্য সুইডেনের আদালতে আবেদন জানিয়েছিল। আদালত তাকে অনুমতি দেয়। তারপর পুলিশের উপস্থিতিতে সালওয়ান রাজধানী স্টকহোমের কেন্দ্রীয় মসজিদের সামনে এই কাজ করে। প্রথমে সালওয়ান পবিত্র কোরআনের পাতা ছেঁড়ে, তারপর তা পোড়ায়।

ওআইসির মহাসচিব সুইডেনে পবিত্র কোরআন পোড়নোর ঘটনার পুনরাবৃত্তি এবং ইসলামী মূল্যবোধ, প্রতীক ও পবিত্রতা লঙ্ঘনের প্রচেষ্টার নিন্দা জানিয়েছেন।

মুসলিম ওয়ার্ল্ড লিগ (এমডাব্লিউএল) সুইডেনের স্টকহোমে পবিত্র কোরআন পোড়ানোর ঘটনার তীব্র নিন্দা জানিয়েছে। সংস্থাটি এক বিবৃতিতে জানিয়েছে, মত প্রকাশের স্বাধীনতার নামে পুলিশ পাহারায় পবিত্র কোরআন শরীফ পোড়ানোর মতো অযৌক্তিক ও জঘন্য অপরাধ কোনোভাবেই মেনে নেওয়া যায় না।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2011-2020 BanglarKagoj.Net
Theme Developed By ThemesBazar.Com