1. admin@banglarkagoj.net : admin :
  2. monirsherpur1981@gmail.com : banglar kagoj : banglar kagoj
মঙ্গলবার, ২৪ নভেম্বর ২০২৬, ০৭:৪৪ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
নালিতাবাড়ীতে আমন ধান সংগ্রহ উদ্বোধন নালিতাবাড়ীতে অঙ্গীকার ফাউন্ডেশনের উদ্যোগে শীতবস্ত্র বিতরণ সোহেল খানকে শেষ বিদায় জানাতে গ্রামের বাড়িতে জনতার ঢল শ্রীবরদীতে তেলের ওজন কম, দুই ব্যবসায়ীকে জরিমানা নকলায় আমন ধান-চাল সংগ্রহ কার্যক্রমের উদ্বোধন সেনাপ্রধানকে পাশে বসিয়ে বিশেষ সামরিক যান চালিয়ে মহড়া পরিদর্শন করলেন প্রধানমন্ত্রী ন্যূনতম মজুরি নিয়ে সমঝোতা হয়নি, ২২ হাজার টাকায় অনড় শ্রমিকপক্ষ আরব আমিরাতে বাস-ট্রাকের ভয়াবহ সংঘর্ষে নিহত ১১ খামারে হরিণ পালন করে ব্যবসার সুযোগ দিতে আইন প্রণয়নের উদ্যোগ নিচ্ছে সরকার আশুলিয়ায় ‘কাজ নেই, মজুরি নেই’ নিয়মে বন্ধ অন্তত ২০টি পোশাক কারখানা

বিক্ষোভের আগুনে জ্বলছে ফ্রান্স

  • আপডেট টাইম :: রবিবার, ২ জুলাই, ২০২৩

আন্তর্জাতিক ডেস্ক : ট্রাফিক পুলিশের গুলিতে ১৭ বছরের এক কিশোর নিহত হওয়ার ঘটনায় বিক্ষোভের আগুনে জ্বলছে ফ্রান্স।

রোববার (২ জুলাই) রয়টার্সের এক প্রতিবেদনে বলা হেয়ছে, পঞ্চম দিনের মতো বিক্ষোভ চলছে। প‌্যারিস ছাড়াও মার্সেই, লিওঁ, পাউ, তুলুস, লিল শহরে সহিংসতা ছড়িয়ে পড়েছে। অনেক দালান ও পরিবহনে অগ্নিসংযোগ ও দোকানপাটে লুটপাট চালানো হয়েছে। সংঘর্ষে ২০০’র বেশি পুলিশ আহত হয়েছে। এখন পর্যন্ত প্রায় ২ হাজার বিক্ষোভকারীকে গ্রেপ্তার করা হয়েছে।

পরিস্থিতি নিয়ন্ত্রণে ৪৫ হাজার পুলিশ মোতায়েন করা হয়েছে। সামাজিক যোগাযোগ মাধ‌্যমে প্রকাশিত ভিডিওতে দেখা গেছে, বিক্ষোভ মোকাবিলায় পুলিশ কাঁদানে গ‌্যাস নিক্ষেপ করছে।

তবে ফ্রান্সের স্বরাষ্ট্রমন্ত্রী জেরাল্ড ডারমানিন পরিস্থিতি ‘শান্ত’ হয়ে আসছে বলে দাবি করেছেন। আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর প্রশংসা করে তিনি জানান, তাদের সঠিক পদক্ষেপের কারণে একটি ‘শান্ত রাত’ পার হয়েছে।

এদিকে, ফ্রান্সে অস্থিরতা অব্যাহত থাকায় দেশটির প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রোর জার্মানি সফর স্থগিত করা হয়েছে। রোববার (২ জুলাই) তার জার্মানিতে যাওয়া কথা ছিল এবং সোমবার ও মঙ্গলবার লুডভিগসবার্গ, বার্লিন এবং ড্রেসডেন শহর পরিদর্শন করার কথা ছিল।

গত ২৬ জুন প্যারিসের তল্লাশিচৌকিতে ১৭ বছর বয়সী নাহেল নামের এক কিশোর পুলিশের গুলিতে নিহত হয়। পুলিশের পক্ষ থেকে দাবি করা হয়, নির্দেশনা না মেনে পালিয়ে যাওয়ার সময় ওই কিশোরকে গুলি করা হয়।

যে পুলিশ অফিসারের গুলিতে নাহেল মারা যান, তিনি তার পরিবারের কাছে ক্ষমা চেয়েছেন। এই পুলিশ অফিসারের বিরুদ্ধে ‘ইচ্ছেকৃতভাবে খুনের’ অভিযোগ আনা হয়েছে।

নাহেলের মৃত্যু ফ্রান্সে বর্ণবাদ এবং সংখ্যালঘু জাতি-গোষ্ঠীর মানুষদের প্রতি পুলিশের বৈষম্যমূলক আচরণের ব্যাপারে ক্ষোভ উস্কে দিয়েছে। এই হত্যাকাণ্ডের প্রতিবাদে বিক্ষোভে উত্তাল হয়ে ওঠে ফ্রান্স।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2011-2020 BanglarKagoj.Net
Theme Developed By ThemesBazar.Com