1. admin@banglarkagoj.net : admin :
  2. monirsherpur1981@gmail.com : banglar kagoj : banglar kagoj
মঙ্গলবার, ২৪ নভেম্বর ২০২৬, ০৭:৪৫ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
নালিতাবাড়ীতে আমন ধান সংগ্রহ উদ্বোধন নালিতাবাড়ীতে অঙ্গীকার ফাউন্ডেশনের উদ্যোগে শীতবস্ত্র বিতরণ সোহেল খানকে শেষ বিদায় জানাতে গ্রামের বাড়িতে জনতার ঢল শ্রীবরদীতে তেলের ওজন কম, দুই ব্যবসায়ীকে জরিমানা নকলায় আমন ধান-চাল সংগ্রহ কার্যক্রমের উদ্বোধন সেনাপ্রধানকে পাশে বসিয়ে বিশেষ সামরিক যান চালিয়ে মহড়া পরিদর্শন করলেন প্রধানমন্ত্রী ন্যূনতম মজুরি নিয়ে সমঝোতা হয়নি, ২২ হাজার টাকায় অনড় শ্রমিকপক্ষ আরব আমিরাতে বাস-ট্রাকের ভয়াবহ সংঘর্ষে নিহত ১১ খামারে হরিণ পালন করে ব্যবসার সুযোগ দিতে আইন প্রণয়নের উদ্যোগ নিচ্ছে সরকার আশুলিয়ায় ‘কাজ নেই, মজুরি নেই’ নিয়মে বন্ধ অন্তত ২০টি পোশাক কারখানা

কিয়েভে ফের হামলা চালাল রাশিয়া

  • আপডেট টাইম :: রবিবার, ২ জুলাই, ২০২৩

আন্তর্জাতিক ডেস্ক : রাশিয়া কিয়েভে আবারও ড্রোন হামলা শুরু করেছে বলে দাবি করেছে ইউক্রেন। ১২ দিন বিরতির পর নতুন করে এই হামলা শুরু হলো। রোববার (২ জুলাই) দেশটির এক সামরিক কর্মকর্তা এ দাবি করেন। খবর রয়টার্সের।

ইউক্রেনের ওই সামরিক কর্মকর্তা জানান, দেশটির বিমান প্রতিরক্ষা ব্যবস্থা রাশিয়ার সবগুলো ড্রোন হামলা প্রতিহত করেছে।

দেশটির বিমান বাহিনী জানায়, এই হামলায় ইরানের তৈরি রাশিয়ার আটটি শাহেদ ড্রোন এবং তিনটি ক্রুজ ক্ষেপণাস্ত্র গুলি করে ভূপাতিত করা হয়েছে।

কিয়েভের সামরিক প্রশাসনের প্রধান জেনারেল সের্হেই পপকো সামাজিক যোগাযোগ মাধ্যম টেলিগ্রামে বলেন, কিয়েভের ওপর আরেকটি হামলা হয়েছে।

রয়টার্সের সাংবাদিকরা জোরালো বিস্ফোরণের শব্দ শুনেছেন, যা শুনে মনে হয়েছে আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা উড়ন্ত লক্ষ্যবস্তুতে আঘাত হেনেছে। স্থানীয় সময় রাত ২টার পর থেকে প্রায় ১ ঘণ্টা ধরে কিয়েভ, মধ্য ও পূর্ব ইউক্রেনের কিছু অঞ্চলে উড়োজাহাজ হামলার সতর্কতাসূচক সাইরেন বাজানো হয়।

কিয়েভের সামরিক প্রধান রুসলান ক্রাভচেঙ্কো তার ফেসবুক পেজে জানিয়েছেন, ড্রোনের ধ্বংসাবশেষ পড়ার ফলে তিনটি আবাসিক বাড়ি ক্ষতিগ্রস্ত হয়েছে ও একজন আহত হয়েছেন।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2011-2020 BanglarKagoj.Net
Theme Developed By ThemesBazar.Com