1. admin@banglarkagoj.net : admin :
  2. monirsherpur1981@gmail.com : banglar kagoj : banglar kagoj
মঙ্গলবার, ২৪ নভেম্বর ২০২৬, ০৭:৪৪ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
নালিতাবাড়ীতে আমন ধান সংগ্রহ উদ্বোধন নালিতাবাড়ীতে অঙ্গীকার ফাউন্ডেশনের উদ্যোগে শীতবস্ত্র বিতরণ সোহেল খানকে শেষ বিদায় জানাতে গ্রামের বাড়িতে জনতার ঢল শ্রীবরদীতে তেলের ওজন কম, দুই ব্যবসায়ীকে জরিমানা নকলায় আমন ধান-চাল সংগ্রহ কার্যক্রমের উদ্বোধন সেনাপ্রধানকে পাশে বসিয়ে বিশেষ সামরিক যান চালিয়ে মহড়া পরিদর্শন করলেন প্রধানমন্ত্রী ন্যূনতম মজুরি নিয়ে সমঝোতা হয়নি, ২২ হাজার টাকায় অনড় শ্রমিকপক্ষ আরব আমিরাতে বাস-ট্রাকের ভয়াবহ সংঘর্ষে নিহত ১১ খামারে হরিণ পালন করে ব্যবসার সুযোগ দিতে আইন প্রণয়নের উদ্যোগ নিচ্ছে সরকার আশুলিয়ায় ‘কাজ নেই, মজুরি নেই’ নিয়মে বন্ধ অন্তত ২০টি পোশাক কারখানা

ইসরায়েলি হামলায় ৮ ফিলিস্তিনি নিহত

  • আপডেট টাইম :: সোমবার, ৩ জুলাই, ২০২৩

আন্তর্জাতিক ডেস্ক : পশ্চিম তীরের জেনিন শহরে রাতভর ইসরায়েলি বাহিনীর ড্রোন হামলায় ৭ জন ফিলিস্তিনি নিহত হয়েছেন। আজ সোমবার বার্তাসংস্থা রয়টার্স জানিয়েছে, রোববার দিবাগত রাতে শুরু হয়ে এই অভিযান সোমবার সকাল পর্যন্ত চলেছে।

জেনিনের একটি শরণার্থী শিবিরে ড্রোন থেকে হামলা চালায় ইসরায়েলি বাহিনী। ফিলিস্তিনি স্বাস্থ্য মন্ত্রণালয় ৭ ব্যক্তি নিহত ও ২৭ জন আহত হওয়ার বিষয়টি নিশ্চিত করেছে। তাদের মধ্যে আটজনের অবস্থা আশঙ্কাজনক। রামাল্লাহ শহরের চেকপয়েন্টে ২১ বছর বয়সী মোহাম্মদ হাসনাইন নামে আরেক ফিলিস্তিনির মাথায় গুলি করা হলে তিনিও নিহত হন।

ওই শরণার্থী শিবিরে ইসরায়েলি বাহিনী রাতভর অন্তত ১০টি হামলা চালিয়েছে বলে স্থানীয় অভিবাসীরা জানিয়েছেন। ক্ষতিগ্রস্ত হয়েছে সেখানকার কয়েকটি ভবন ও সড়ক। এ সময় শিবিরটি চারপাশ থেকে ঘিরে রেখেছিল ইসরায়েলি সামরিক যান।

বেসামরিক স্থাপনায় হামলা চালিয়ে মানুষজনকে হত্যা করার এই ঘটনায় তীব্র নিন্দা জানিয়েছে ফিলিস্তিনি কর্তৃপক্ষের পররাষ্ট্র মন্ত্রণালয়।

ইসরায়েলের সামরিক বাহিনী জানিয়েছে, তারা একটি ভবনে হামলা চালিয়েছে, যেটি জেনিন ব্রিগেডের সদস্যদের সামরিক সদর দপ্তর হিসেবে ব্যবহার হচ্ছিল। তারা শরণার্থী শিবিরকে জঙ্গিদের ঘাঁটি হিসেবে ব্যবহার বাধা দেওয়ার লক্ষ্যে এই অভিযানকে একটি ব্যাপক সন্ত্রাস দমন প্রচেষ্টা হিসেবে বর্ণনা করেছে।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2011-2020 BanglarKagoj.Net
Theme Developed By ThemesBazar.Com