1. admin@banglarkagoj.net : admin :
  2. monirsherpur1981@gmail.com : banglar kagoj : banglar kagoj
মঙ্গলবার, ২৪ নভেম্বর ২০২৬, ০৭:৪৪ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
নালিতাবাড়ীতে আমন ধান সংগ্রহ উদ্বোধন নালিতাবাড়ীতে অঙ্গীকার ফাউন্ডেশনের উদ্যোগে শীতবস্ত্র বিতরণ সোহেল খানকে শেষ বিদায় জানাতে গ্রামের বাড়িতে জনতার ঢল শ্রীবরদীতে তেলের ওজন কম, দুই ব্যবসায়ীকে জরিমানা নকলায় আমন ধান-চাল সংগ্রহ কার্যক্রমের উদ্বোধন সেনাপ্রধানকে পাশে বসিয়ে বিশেষ সামরিক যান চালিয়ে মহড়া পরিদর্শন করলেন প্রধানমন্ত্রী ন্যূনতম মজুরি নিয়ে সমঝোতা হয়নি, ২২ হাজার টাকায় অনড় শ্রমিকপক্ষ আরব আমিরাতে বাস-ট্রাকের ভয়াবহ সংঘর্ষে নিহত ১১ খামারে হরিণ পালন করে ব্যবসার সুযোগ দিতে আইন প্রণয়নের উদ্যোগ নিচ্ছে সরকার আশুলিয়ায় ‘কাজ নেই, মজুরি নেই’ নিয়মে বন্ধ অন্তত ২০টি পোশাক কারখানা

যুক্তরাষ্ট্রে বন্দুক হামলায় নিহত ৪

  • আপডেট টাইম :: মঙ্গলবার, ৪ জুলাই, ২০২৩

আন্তর্জাতিক ডেস্ক : এক দিনের ব্যবধানে যুক্তরাষ্ট্রের পৃথক স্থানে গুলির ঘটনা ঘটেছে। স্থানীয় সময় সোমবার (৩ জুলাই) রাতে ফিলাডেলফিয়ায় গুলিতে ৪ জনের প্রাণ গেছে। আহত হয়েছে আরও দুই শিশু।

ফিলাডেলফিয়া শহরের দক্ষিণ-পশ্চিমাঞ্চলের কিংসেসিং এলাকায় এ ঘটনা ঘটেছে।সন্দেহভাজন ব্যক্তিকে আটক করেছে পুলিশ।

পুলিশ জানিয়েছে, আহত এক শিশর বয়স দুই বছর, অপর শিশুটি ১৩ বছর বয়সী।

সন্দেহভাজন ব্যক্তিকে আটক করার পর তার কাছ থেকে একটি রাইফেল ও একটি হ্যান্ডগান জব্দ করা হয়েছে বলে জানিয়েছে পুলিশ। তিনি বুলেট–প্রতিরোধী পোশাক (ব্যালিস্টিক ভেস্ট) পরে ছিলেন। তার নাম–পরিচয় প্রকাশ করা হয়নি।

এই বন্দুক হামলার ঘটনার এক দিন আগে যুক্তরাষ্ট্রের মেরিল্যান্ডের বাল্টিমোরে গুলিতে প্রাণ গেছে দুজনের। ওই হামলায় আহত হন ২৮ জন। আহত ব্যক্তিদের অর্ধেকই শিশু। ওই ঘটনার সন্দেহভাজন হামলাকারীদের খুঁজছে পুলিশ।

সূত্র: বিবিসি,রয়টার্স

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2011-2020 BanglarKagoj.Net
Theme Developed By ThemesBazar.Com