1. [email protected] : admin :
  2. [email protected] : banglar kagoj : banglar kagoj
রবিবার, ২৮ জুন ২০২৬, ০৮:২৭ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
শেরপুরে জেলা প্রশাসকের খাল পুনঃখনন পরিদর্শন, দুই পাড়ে বৃক্ষরোপণের উদ্যোগ শেরপুরে জাতীয় ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইনের উদ্বোধন শেরপুরে মাসিক রাজস্ব সভায় ভূমি ব্যবস্থাপনা আধুনিকীকরণে জোর যুক্তরাষ্ট্রের মধ্যস্থতায় হওয়া লেবানন–ইসরায়েল চুক্তি প্রত্যাখ্যান করল হিজবুল্লাহ রেকর্ডের পাতায় ইংলিশ মিডফিল্ডার একটি উন্নত, সমৃদ্ধ ও মানবিক বাংলাদেশ গড়তে শিক্ষার্থীদের প্রস্তুত থাকতে হবে: প্রধানমন্ত্রী সাতক্ষীরা সীমান্তে বিজিবির জব্দ করা ৭৩ কোটি টাকার মাদক ধ্বংস ৫০০ ও ১০০০ টাকার নোট সাময়িকভাবে বাতিলের প্রস্তাব ডিএমপির সাবেক কমিশনার হাবিবুরসহ ৩ পুলিশের মৃত্যুদণ্ড, একজনের যাবজ্জীবন তরুণকে আটকে মুক্তিপণ দাবি, ঢাবি শিক্ষার্থীসহ গ্রেপ্তার ৩

কলপাড়ায় নিষেধাজ্ঞা অমান্য করে দোকান খোলায় ৯ ব্যবসায়ীকে দন্ড ও জরিমানা

  • আপডেট টাইম :: মঙ্গলবার, ১৪ এপ্রিল, ২০২০

কলাপাড়া (পটুয়াখালী) : কলাপাড়ায় নিষেধাজ্ঞা অমান্য করে দোকানপাট খোলা রাখায় ৯ ব্যবসায়ীকে ২৯ হাজার টাকা জরিমানা ও দন্ড প্রদান করা হয়েছে।
মঙ্গলবার দুপুরের দিকে পৌর শহরের বিভিন্ন এলাকায় ভ্রাম্যান আদালত পরিচালনা করে এসব দোকানীকে অর্থদন্ড প্রদান করেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট জগৎবন্ধু মন্ডল।
ভ্রাম্যমান আদালত সূত্রে জানা যায়, নিষেধাজ্ঞা অমান্য করে সাপ্তাহিক হাটের দিন স্বাভাবিক সময়ের মতো দোকান খোলা রাখায় পৌরশহরের ইট ব্যবসায়ী পপি ট্রেডার্সকে ২ হাজার টাকা, লেপ-তোষকের দোকানী জাহাঙ্গীর হোনেকে ২ হাজার টাকা, হোটেল ব্যবসায়ী অভিরাম কর্মকারকে ৫ হাজার টাকা, স্বেের্নর দোকানী চঞ্চল কর্মকারকে ৫ হাজার টাকা, মুদি-মনোহরী ব্যবসায়ী নাজমুলকে ৩ হাজার টাকা, মিষ্টি দোকাণী শামীম মিয়াকে ৪ হাজার টাকা, টিনের ব্যবসায়ী আমিনুলকে ৩ হাজার টাকা, ওয়েলডিং ব্যবসায়ী ইসমাইলকে ৩ হাজার এবং টাইলস ব্যবসায়ী আনোয়ার হোসকে ২ হাজার ৫০০ টাকা জরিমানা করা হয়েছে।
কলাপাড়া সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট জগৎবন্ধু মন্ডল জানান, উপজেলা প্রশাসন ১১ এপ্রিল থেকে সকল সাপ্তাহিক হাট বন্ধ ঘোষনা করেছে। তাই নিষেধাজ্ঞা অমান্য করে ব্যবসা প্রতিষ্ঠান খোলা রাখায় এসব ব্যবসায়ীকে জরিমানা করা হয়েছে।
– রাসেল কবির মুরাদ

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2011-2020 BanglarKagoj.Net
Theme Developed By ThemesBazar.Com