1. admin@banglarkagoj.net : admin :
  2. monirsherpur1981@gmail.com : banglar kagoj : banglar kagoj
মঙ্গলবার, ২৪ নভেম্বর ২০২৬, ০৭:৪৩ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
নালিতাবাড়ীতে আমন ধান সংগ্রহ উদ্বোধন নালিতাবাড়ীতে অঙ্গীকার ফাউন্ডেশনের উদ্যোগে শীতবস্ত্র বিতরণ সোহেল খানকে শেষ বিদায় জানাতে গ্রামের বাড়িতে জনতার ঢল শ্রীবরদীতে তেলের ওজন কম, দুই ব্যবসায়ীকে জরিমানা নকলায় আমন ধান-চাল সংগ্রহ কার্যক্রমের উদ্বোধন সেনাপ্রধানকে পাশে বসিয়ে বিশেষ সামরিক যান চালিয়ে মহড়া পরিদর্শন করলেন প্রধানমন্ত্রী ন্যূনতম মজুরি নিয়ে সমঝোতা হয়নি, ২২ হাজার টাকায় অনড় শ্রমিকপক্ষ আরব আমিরাতে বাস-ট্রাকের ভয়াবহ সংঘর্ষে নিহত ১১ খামারে হরিণ পালন করে ব্যবসার সুযোগ দিতে আইন প্রণয়নের উদ্যোগ নিচ্ছে সরকার আশুলিয়ায় ‘কাজ নেই, মজুরি নেই’ নিয়মে বন্ধ অন্তত ২০টি পোশাক কারখানা

দক্ষিণ আফ্রিকায় গ্যাস লিকেজে ১৬ জনের মৃত্যু

  • আপডেট টাইম :: বৃহস্পতিবার, ৬ জুলাই, ২০২৩

আন্তর্জাতিক ডেস্ক : দক্ষিণ আফ্রিকায় বিষাক্ত নাইট্রেট অক্সাইড গ্যাস লিকেজ হয়ে ১৬ জনের মৃত্যু হয়েছে। তাদের মধ্যে নারী ও শিশু রয়েছে।

বুধবার রাতে জোহানেসবার্গ শহরের উপকণ্ঠে বক্সবার্গের একটি অবৈধ বসতিতে এ দুর্ঘটনা ঘটে। বিষাক্ত নাইট্রেট অক্সাইড গ্যাস নিঃশ্বাসের সঙ্গে শরীরে যাওয়ায় তাদের মৃত্যু হয়েছে।

একুরহুলেনি পৌরসভার জরুরি পরিষেবার মুখপাত্র উইলিয়াম এনটলাদি বলেন, অ্যাঞ্জেলো ক্যাম্পের একটি সিলিন্ডার থেকে এ গ্যাস লিকেজ হয়েছে। স্থানীয় সময় রাত ৮টার দিকে আমাদের অবহিত করা হয়। শুরুতে গ্যাস বিস্ফোরণ হয়েছে বলে মনে করা হলেও ঘটনাস্থলে গিয়ে উদ্ধারকর্মীরা বুঝতে পারেন, বিস্ফোরণ নয়, বরং বিষাক্ত গ্যাস লিকেজ থেকে এত মানুষের মৃত্যু হয়েছে।

উইলিয়াম এনটলাদি সাউথ আফ্রিকান ব্রডকাস্টিং করপোরেশনকে বলেন, অবৈধ স্বর্ণখনির সঙ্গে এর সংযোগ থাকতে পারে। অবৈধ খনি শ্রমিকরা বিষাক্ত নাইট্রেট অক্সাইড গ্যাস ব্যবহার করে থাকেন। পরিত্যক্ত খনি থেকে মাটি চুরি করে এনে এ গ্যাসের মাধ্যমে মাটি থেকে স্বর্ণের ছোট ছোট দানা খুঁজে বের করেন তা‌রা।

উল্লেখ্য, ছয় মাস আগে জোহানেসবার্গেই একটি গ্যাস ট্যাংকার বিস্ফোরণ হয়ে ৪১ জনের মৃত্যু হয়েছিল।

সূত্র: গার্ডিয়ান, বিবিসি

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2011-2020 BanglarKagoj.Net
Theme Developed By ThemesBazar.Com