1. admin@banglarkagoj.net : admin :
  2. monirsherpur1981@gmail.com : banglar kagoj : banglar kagoj
মঙ্গলবার, ২৪ নভেম্বর ২০২৬, ০৭:৫০ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
নালিতাবাড়ীতে আমন ধান সংগ্রহ উদ্বোধন নালিতাবাড়ীতে অঙ্গীকার ফাউন্ডেশনের উদ্যোগে শীতবস্ত্র বিতরণ সোহেল খানকে শেষ বিদায় জানাতে গ্রামের বাড়িতে জনতার ঢল শ্রীবরদীতে তেলের ওজন কম, দুই ব্যবসায়ীকে জরিমানা নকলায় আমন ধান-চাল সংগ্রহ কার্যক্রমের উদ্বোধন সেনাপ্রধানকে পাশে বসিয়ে বিশেষ সামরিক যান চালিয়ে মহড়া পরিদর্শন করলেন প্রধানমন্ত্রী ন্যূনতম মজুরি নিয়ে সমঝোতা হয়নি, ২২ হাজার টাকায় অনড় শ্রমিকপক্ষ আরব আমিরাতে বাস-ট্রাকের ভয়াবহ সংঘর্ষে নিহত ১১ খামারে হরিণ পালন করে ব্যবসার সুযোগ দিতে আইন প্রণয়নের উদ্যোগ নিচ্ছে সরকার আশুলিয়ায় ‘কাজ নেই, মজুরি নেই’ নিয়মে বন্ধ অন্তত ২০টি পোশাক কারখানা

আইসল্যান্ডে ২৪ ঘণ্টায় ২২০০ বার ভূমিকম্প

  • আপডেট টাইম :: বৃহস্পতিবার, ৬ জুলাই, ২০২৩

আন্তর্জাতিক ডেস্ক : আইসল্যান্ডের রাজধানী রিকজাভিকের আশপাশে ২৪ ঘণ্টায় প্রায় ২২০০ বার ভূকম্পন রেকর্ড করা হয়েছে। এতে করে দেশটিতে অচিরেই আগ্নেয়গিরির অগ্ন্যুৎপাত হতে পারে বলে ধারণা করা হচ্ছে। আইসল্যান্ডের আবহাওয়া অফিস বুধবার (৫ জুলাই) এই তথ্য জানায়।

আইসল্যান্ডের আবহাওয়া অফিস (আইএমও) জানায়, স্থানীয় সময় মঙ্গলবার বিকেল ৪টার দিকে মাউন্ট ফাগরাডালসফলের নিচে এই ভূমিকম্প শুরু হয়। মাউন্ট ফাগরাডালসফল মূলত আগ্নেয়গিরি সিস্টেমের উপরে অবস্থিত। আইসল্যান্ডের দক্ষিণ-পশ্চিম অংশে সবচেয়ে বড় ভূমিকম্প অনুভূত হয়েছে।

দেশটির আবহাওয়া অফিস জানায়, এখন পর্যন্ত কোনও ‘অগ্নুৎপাতের কম্পন’পরিলক্ষিত হয়নি।

ইউরোপের বৃহত্তম ও সবচেয়ে সক্রিয় আগ্নেয়গিরির অঞ্চল হচ্ছে আইসল্যান্ড। দুই টেকটোনিক প্লেটের মাঝামাঝি অবস্থানের কারণে আইসল্যান্ডে নিয়মিতই মৃদুমাত্রার ভূমিকম্প হয়ে থাকে।

সূত্র: খালিজ টাইমস

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2011-2020 BanglarKagoj.Net
Theme Developed By ThemesBazar.Com